ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

সাড়ে ৯ মাস পর আবার বিদেশি জাহাজে ঘটলো চুরি

May 11, 2026
0 0
0
সাড়ে ৯ মাস পর আবার বিদেশি জাহাজে ঘটলো চুরি
দীর্ঘ প্রায় সাড়ে ৯ মাস নিরাপদ থাকার পর চট্টগ্রাম বন্দরের জলসীমায় আবারও বিদেশি জাহাজে চুরির ঘটনা ঘটেছে। গত ২০ এপ্রিল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের ব্রাভো এঙ্কোরেজ এলাকায় সিঙ্গাপুরের পতাকাবাহী ‘পশ ইগল’ নামের টাগ বোটে চুরির ঘটনা ঘটে। এটিই  চলতি ২০২৬ সালে বাংলাদেশের জলসীমায় বিদেশি জাহাজে ঘটা প্রথম চুরির ঘটনা।

এশীয় অঞ্চলে জাহাজে জলদস্যুতা এবং সশস্ত্র চুরির ঘটনাগুলো পর্যবেক্ষণ, নথিবদ্ধ এবং প্রতিবেদন তৈরিকারী সংস্থা রিক্যাপ এর বিবরণ অনুযায়ী, গত ২০ এপ্রিল রাত ৮টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের ব্রাভো এঙ্কোরেজ এলাকায় নোঙর করে থাকা ‘পশ ইগল’ জাহাজের নাবিকেরা একদল অননুমোদিত ব্যক্তিদের ডেকের উপর দেখতে পান। সাথে সাথে অ্যালার্ম বাজানো হলে দস্যুরা একটি ছোট নৌকায় করে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে দেখা যায়, জাহাজের পেইন্ট স্টোরের তালা ভেঙে ১০ ক্যান পেইন্ট চুরি করা হয়েছে। তবে এই ঘটনায় কোনো নাবিকের হতাহতের ঘটনা ঘটেনি।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত এশিয়ায় জাহাজে দস্যুতা ও সশস্ত্র চুরির মোট ২৭টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সিঙ্গাপুর প্রণালিতে সব থেকে বেশি ১৬টি ঘটনা ঘটেছে। এরপর ফিলিপাইনের বিভিন্ন বন্দরে মোট ৮টি ঘটনা ঘটেছে। এছাড়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ১টি করে ঘটনা রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, গত বছর অর্থাৎ ২০২৫ সালে এশিয়ায় সামুদ্রিক দস্যুতা ও চুরির প্রকোপ অনেক বেশি ছিল। রিক্যাপ এর রেকর্ড অনুযায়ী, ২০২৫ সালে এশিয়ায় মোট ১৩৩টি চুরির ঘটনা ঘটে। এর মধ্যে পুরো বছর জুড়ে বাংলাদেশে ঘটেছিল মোট ৪টি ঘটনা।

বাংলাদেশে গত বছরের সর্বশেষ ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ১০ জুলাই তারিখে। ওইদিন চট্টগ্রাম বন্দরের চার্লি এঙ্কোরেজে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি কালোলিমনোস’ চুরি বা ডাকাতির চেষ্টা করা হয়। ওইদিন ৬-৭ জন দস্যু জাহাজে ওঠার চেষ্টা করলেও বাংলাদেশ কোস্ট গার্ডের তৎপরতায় তারা কোনো মালামাল নিতে পারেনি এবং দস্যুদের গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও ২০২৫ সালে ৪ এপ্রিল ‘এমভি ব্লুরে’, ২৮ মে ‘মাউন্ট আসো’ এবং ১ জুন একটি নাম প্রকাশে অনিচ্ছুক বাল্ক ক্যারিয়ারে চুরির ঘটনা ঘটেছিল। দীর্ঘ প্রায় নয় মাস বাংলাদেশের জলসীমা নিরাপদ থাকার পর আবারও এই চুরির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

রিক্যাপ এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এশিয়ায় জাহাজে দস্যুতা ও সশস্ত্র চুরির মোট ১৩৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এরমধ্যে, সিঙ্গাপুর প্রণালি সব থেকে বেশি ১০৯টি ঘটনা ঘটেছে। এরপর ইন্দোনেশিয়া ১০টি, বাংলাদেশ ৪টি (৪ এপ্রিল, ২৮ মে, ১ জুন ও ১০ জুলাই), ভারতে ৩টি ঘটনা ঘটে। এছাড়া ফিলিপাইন, ভিয়েতনাম এবং দক্ষিণ চীন সাগরে ২টি করে ঘটনা রেকর্ড করা হয়। আর মালয়েশিয়ায় মাত্র ১টি চুরির ঘটনা রেকর্ড করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, সিঙ্গাপুর প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে দস্যুতা বৃদ্ধি পাওয়ায় ওই অঞ্চলে টহল বাড়ানো হয়েছে। বাংলাদেশের জলসীমায় আবারও এ ধরনের ঘটনা রোধ করতে কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ‘পশ ইগল’ জাহাজের চুরির বিষয়টি ফ্ল্যাগ স্টেট হিসেবে সিঙ্গাপুর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ShareTweetPin
Previous Post

নেপালে অবতরণের সময় বিমানে আগুন

Next Post

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

Related Posts

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪
Uncategorized

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

July 17, 2026
4
মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ
Uncategorized

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

July 17, 2026
4
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান
Uncategorized

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

July 16, 2026
9
মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার
Uncategorized

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

July 16, 2026
9
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
Uncategorized

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

July 16, 2026
5
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
Uncategorized

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

July 16, 2026
3
Next Post
বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

No Result
View All Result

সাম্প্রতিক

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In