ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

চীন থেকে নিরবচ্ছিন্ন জ্বালানি আমদানির উদ্যোগ সরকারের

March 11, 2026
0 0
0
চীন থেকে নিরবচ্ছিন্ন জ্বালানি আমদানির উদ্যোগ সরকারের

চীনা রিফাইনারি থেকে জ্বালানি রপ্তানিতে বিধিনিষেধের খবরের পর পূর্বনির্ধারিত দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় চীনা সরবরাহকারীদের কাছ থেকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

গতকাল (১০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই অনুরোধ করা হয়। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, দুইজন সচিব এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইউনিপেক বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল রপ্তানি করে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আগামী ১৩ থেকে ২৯ মার্চের মধ্যে প্রতিটি ৩০ হাজার টন করে অন্তত তিনটি ডিজেলের চালান পাওয়ার কথা।

এই বিধিনিষেধের পর বিপিসি জানিয়েছে, ওই চালানগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণ দেখিয়ে অন্যান্য সরবরাহকারীরাও জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিরবচ্ছিন্ন সরবরাহের অনুরোধ করার পর রাষ্ট্রদূত মন্ত্রীকে বিপিসি ও চীনা সরবরাহকারীদের মধ্যে আগে নির্ধারিত জ্বালানি আমদানি পরিকল্পনা ভাগাভাগি করার পরামর্শ দেন।

চীনা দূতের সঙ্গে বৈঠক সম্পর্কে জানতে চাইলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জ্বালানি বিভাগের সূত্র জানিয়েছে, বাংলাদেশ চীনা সরবরাহকারীদের কাছ থেকে প্রত্যাশিত জ্বালানির সরবরাহের সময়সূচি ও পরিমাণের বিস্তারিত দিলে রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন যে বিষয়টি চীনা সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

পরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চীনা রাষ্ট্রদূত বলেন, জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে উভয় পক্ষেরই প্রস্তাব রয়েছে।

তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা কীভাবে বাড়ানো যায় এবং সে বিষয়ে সম্ভাব্য পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি।’

ওয়েন আরও বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টি চীন উত্থাপন করেছে, বিশেষ করে সৌর জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে।

বাংলাদেশ চলমান জ্বালানি সংকটের বিষয়টি তুলেছে কি না জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘হ্যাঁ। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি, তবে এ বিষয়ে এখন মন্তব্য করার অবস্থানে আমি নেই।’

জ্বালানি বিভাগের সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে, চীনা কোম্পানিগুলোর সরবরাহ অনিশ্চয়তার বিষয়টি বৈঠকে তুলেছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ভারত থেকে ৫,০০০ টন ডিজেল আমদানি করা হয়েছে

এদিকে জ্বালানি বাজারে ‘প্যানিক বায়িং’ (আতঙ্কজনিত কেনাকাটা) ও উদ্বেগ বাড়ার মধ্যে গতকাল ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আমদানি করেছে বাংলাদেশ। এর আগের দিন বিপিসি ২৭ হাজার টনের বেশি ডিজেল আমদানি করেছিল।

ভারত থেকে ডিজেল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, আজ ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল পাবে বিপিসি। ১৩১ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল আসবে। পাইপলাইনটি ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত, যা দুই দেশের মধ্যে সরাসরি ডিজেল পরিবহনের সুযোগ তৈরি করেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরবরাহ সময়সীমার জন্য বিপিসি ও ভারতের রাষ্ট্রায়ত্ত রিফাইনারি নুমালিগড় রিফাইনারি লিমিটেডের মধ্যে পূর্বের চুক্তির আওতায় এই ডিজেল আমদানি হচ্ছে।

এর আগে বিদ্যমান চুক্তির আওতায় ডিজেল রপ্তানি বাড়াতে ভারতের কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ।

বিপিসি ও নুমালিগড় রিফাইনারি লিমিটেডের চুক্তি অনুযায়ী, সীমান্ত-পারাপারের পাইপলাইনের মাধ্যমে বছরে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করার কথা।

এই পরিমাণের মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টন ইতোমধ্যে নিশ্চিত হয়েছে, আর চাহিদা অনুযায়ী অতিরিক্ত ৬০ হাজার টন আমদানির সুযোগ বাংলাদেশের রয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে ২০২৩ সালের মার্চে এই পাইপলাইন উদ্বোধন করা হয়। বছরে প্রায় ২ লাখ টন ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে এই পাইপলাইনের।

তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী ছয় মাসের মধ্যে ভারত থেকে অন্তত ৯০ হাজার টন ডিজেল বাংলাদেশে আমদানি হওয়ার কথা।’

বিপিসি চেয়ারম্যান বলেন, ‘আজ (মঙ্গলবার) যে চালানটি আসছে তা ৫ হাজার টনের। আশা করছি আগামী দুই মাসের মধ্যে ছয় মাসের জন্য নির্ধারিত পুরো ডিজেলের পরিমাণ আমরা দেশে আনতে পারব।’

বকেয়া বিদ্যুৎ বিল

এদিকে বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (বিপ্পা)-এর নেতারা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা ১৪ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আরোপিতলি ‘কুইডেটেড ড্যামেজ’ (এলডি)-এর বিষয়টি তুলে ধরেন।

বৈঠকে বিপ্পার সভাপতি ডেভিড হাসনাতের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সরকারকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে অর্থ ছাড় করার আহ্বান জানায়। তারা বলেন, এতে জ্বালানি আমদানির জন্য ঋণপত্র খোলা সম্ভব হবে এবং আসন্ন গ্রীষ্মে ভারী ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখা যাবে।

বিদ্যুৎ বিভাগের সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী বিল পরিশোধের বিষয়টির গুরুত্ব স্বীকার করেছেন এবং দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই

বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও আতঙ্কজনিত কেনাকাটার মধ্যেও জ্বালানির দাম বাড়ানোর সম্ভাবনা নিয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন জ্বালানিমন্ত্রী।

তিনি বলেন, ‘জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর কোনো কারণ নেই।’

এর আগে ৫ মার্চ রাষ্ট্রায়ত্ত সব তেল বিপণন কোম্পানি জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব দেয়, যাতে আতঙ্কজনিত কেনাকাটাকে নিরুৎসাহিত করা যায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় জ্বালানি সরবরাহ নিয়ে বাংলাদেশের অনিশ্চয়তাও বাড়ছে।

প্রদা/ডিও

ShareTweetPin
Previous Post

হরমুজের মাইন বসাচ্ছে ইরান: মার্কিন নৌবাহিনী

Next Post

আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প

Related Posts

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু
Uncategorized

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

September 2, 2026
2
চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ
Uncategorized

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

September 1, 2026
2
চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ
Uncategorized

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

September 1, 2026
5
নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫
Uncategorized

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

September 1, 2026
2
যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি
Uncategorized

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

August 30, 2026
9
যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি
Uncategorized

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

August 30, 2026
14
Next Post
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প

আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In