ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

মধ্যপ্রাচ্যে যুদ্ধে খাতুনগঞ্জে তেল-চিনির দামে ওঠানামা

March 7, 2026
0 0
0
মধ্যপ্রাচ্যে যুদ্ধে খাতুনগঞ্জে তেল-চিনির দামে ওঠানামা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে ভোগ্যপণ্যের বাজারে। যুদ্ধকে পুঁজি করে চট্টগ্রামে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে ভোজ্যতেলের দাম ওঠানামা করছে। পাশাপাশি বেড়েছে চিনির দাম।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। সেদিন বিকেল পর্যন্ত খাতুনগঞ্জে পাম অয়েলের দাম স্বাভাবিক ছিল। তবে যুদ্ধের খবর আসতেই সেদিন রাতে প্রতি লিটার পাম অয়েলের দাম ২ টাকা ৪১ পয়সা বেড়ে যায়। পরদিন ১ মার্চ লিটারে দাম ১ টাকা ২০ পয়সা কমে আসে। ২ মার্চ লিটারে আবারও ৬০ পয়সা বেড়ে যায়। পাশাপাশি পাইকারি বাজারটিতে সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ২ টাকা ৮৯ পয়সা বেড়েছে। একই সময়ের ব্যবধানে চিনির দাম কেজিতে বেড়েছে ১ টাকা ৬০ পয়সা।

বর্তমানে পাইকারি বাজারে প্রতি লিটার পাম অয়েল ১৪৪ টাকা ৯ পয়সায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি বিক্রি হচ্ছে ১৭৩ টাকা ১৫ পয়সায়। অন্যদিকে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৯৩ টাকায়।

খাতুনগঞ্জের একাধিক পাইকারি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান মাসের শুরুর দিকে বেচাকেনা ভালোই ছিল। তবে রোজার মাঝামাঝিতে এসে ভোগ্যপণ্যের চাহিদা কমে যায়। বেশির ভাগ ব্যবসায়ীকে অলস সময় পার করতে দেখা যায়। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর বাজারে বেচাকেনা কিছুটা বাড়ে। তখন কেউ কেউ পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন, আবার কেউ মজুত পণ্য করে বিক্রি বন্ধ রেখেছেন। তাই বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করে বলছেন, জ্বালানি তেলের দাম বেড়ে গেলে পণ্য উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণে ব্যয় বাড়বে। তখন এর প্রভাব পড়বে ভোগ্যপণ্যের বাজারে।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ভোগ্যপণ্যের আমদানিকারক মো. মহিউদ্দিন বলেন, ‘কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তবে অধিকাংশ ভোগ্যপণ্যের দাম এখনো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দ্রুত অবসান না ঘটলে ভোগ্যপণ্যের সাপ্লাই চেইন ভেঙে যেতে পারে। তখন সব পণ্যের দাম বাড়ার শঙ্কা তৈরি হতে পারে।’

সরকারকে ব্যবসায়ীদের সঙ্গে বসে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করার পরামর্শ দিয়ে চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, ‘যুদ্ধ চলমান থাকলে আমাদের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিরূপ প্রভাব পড়বে। জ্বালানি তেল, গ্যাসের সাপ্লাই মধ্যপ্রাচ্য থেকে হয়ে থাকে। ইতোমধ্যে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে। জ্বালানি তেলের দাম বাড়তে পারে। অন্যদিকে জাহাজ চলাচল ঠিকঠাক না করতে পারলে ভোগ্যপণ্যের সংকট সৃষ্টি হবে। দাম বাড়বে। ইতোমধ্যে কিছু লক্ষণ দেখা দিয়েছে। তাই সরকারের উচিত ব্যবসায়ীদের সঙ্গে বসে আলোচনা করা, পরবর্তী করণীয় নির্ধারণ করা।’

তবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেছেন, ‘রমজানকে কেন্দ্র করে বিপুল পরিমাণে ভোগ্যপণ্য আমদানি হয়েছে। খাতুনগঞ্জে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকার কথা। কিন্তু যুদ্ধকে পুঁজি করে ব্যবসায়ীরা আগের কেনা পণ্যের দাম বাড়াচ্ছেন। রমজান এলেই আমাদের কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল ও চিনির কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাজার তদারকি ব্যবস্থা জোরদার করার কোনো বিকল্প নেই বলে আমরা মনে করি।’

চট্টগ্রাম কাস্টমসের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ১০ লাখ ৩৮ হাজার টন পাম অয়েল (বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা) ও ৪ লাখ ৬৩ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল (বাজার মূল্য ৬৫ হাজার ২২২ কোটি টাকা) আমদানি হয়েছে। পাশাপাশি একই সময়ে চট্টগ্রাম বন্দর দিয়ে ২ লাখ ৬৯ হাজার টন পরিশোধিত চিনি (বাজার মূল্য ১৩ হাজার ২৭ কোটি টাকা) ও ১ লাখ ৭ হাজার টন অপরিশোধিত চিনি (বাজার মূল্য ৮৮৬ কোটি টাকা) খালাস হয়েছে।

প্রদা/ডিও

ShareTweetPin
Previous Post

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ

Next Post

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি তেলের বড় বাজার চীন

Related Posts

যে কারণে আরও বাড়তে পারে তেলের দাম
Uncategorized

যে কারণে আরও বাড়তে পারে তেলের দাম

October 18, 2026
1
দেশে দারিদ্র্যের হার বাড়ছে, ঝুঁকিতে আরও ৬ কোটি মানুষ
Uncategorized

দেশে দারিদ্র্যের হার বাড়ছে, ঝুঁকিতে আরও ৬ কোটি মানুষ

October 18, 2026
3
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১ লাখ ৪৫ হাজার কারাবন্দি
Uncategorized

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১ লাখ ৪৫ হাজার কারাবন্দি

October 18, 2026
3
আনোয়ারায় বাবার স্বপ্ন বাস্তবায়নে ‘আলোকায়ন’ প্রকল্পে আলোকিত গ্রামীণ জনপদ
Uncategorized

আনোয়ারায় বাবার স্বপ্ন বাস্তবায়নে ‘আলোকায়ন’ প্রকল্পে আলোকিত গ্রামীণ জনপদ

October 17, 2026
15
ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে চার অভিযানে ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
Uncategorized

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে চার অভিযানে ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

October 17, 2026
3
কক্সবাজারে মেরিনড্রাইভের ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু
Uncategorized

কক্সবাজারে মেরিনড্রাইভের ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

October 17, 2026
3
Next Post
নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি তেলের বড় বাজার চীন

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি তেলের বড় বাজার চীন

No Result
View All Result

সাম্প্রতিক

যে কারণে আরও বাড়তে পারে তেলের দাম

দেশে দারিদ্র্যের হার বাড়ছে, ঝুঁকিতে আরও ৬ কোটি মানুষ

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১ লাখ ৪৫ হাজার কারাবন্দি

আনোয়ারায় বাবার স্বপ্ন বাস্তবায়নে ‘আলোকায়ন’ প্রকল্পে আলোকিত গ্রামীণ জনপদ

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে চার অভিযানে ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

কক্সবাজারে মেরিনড্রাইভের ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In