ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

বিশ্বের জন্য একটি দুর্দান্ত দিন গাজা চুক্তি: ট্রাম্প

প্রথম ধাপে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে সমঝোতা, জানালেন ট্রাম্প

October 9, 2025
0 0
0
বিশ্বের জন্য একটি দুর্দান্ত দিন গাজা চুক্তি: ট্রাম্প

উত্তর গাজা। প্রথম ছবিটি চলতি বছরের ১৮ মার্চের, দ্বিতীয় ছবিটি ১ সেপ্টেম্বরের। ছবি: প্ল্যানেট ল্যাবস পিবিসি

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এরমধ্যে দিয়ে অবশেষে মধ্যপ্রাচ্যে দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা নিয়ে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে—যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে—ইসরায়েল ও হামাস সম্মত হয়। ট্রাম্প নিজেই এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ‘ইসরায়েল ও হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘এর মানে হলো, সব বন্দি খুব শিগগিরই মুক্তি পাবে এবং ইসরায়েল তাদের সেনা নির্ধারিত সীমান্তরেখা পর্যন্ত প্রত্যাহার করবে। এটি হবে এক শক্তিশালী, দীর্ঘস্থায়ী ও স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ। সব পক্ষের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘এটি আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল, আশপাশের সব দেশ এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় দিন। আমরা কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাই, যারা আমাদের সঙ্গে কাজ করে এই ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনাকে সম্ভব করেছেন।’

গাজায় ইসরায়েলের হামলা শুরুর দ্বিতীয় বার্ষিকীর ঠিক একদিন পর মিশরে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ট্রাম্পের ২০ দফা শান্তি কাঠামোর প্রাথমিক ধাপে এই ঐতিহাসিক সমঝোতা হয়।

চুক্তিটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে দুই পক্ষই আগের যেকোনো প্রচেষ্টার চেয়ে আরও কাছাকাছি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবং এই চুক্তিই মধ্যপ্রাচ্যে সম্প্রতি ঘটতে থাকা আঞ্চলিক সংঘাতে থামাবে—যেখানে ইরান, ইয়েমেন ও লেবাননের মতো দেশগুলোও গাজা ইস্যুকে কেন্দ্র করে বিভিন্নভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।

এদিকে, চুক্তির প্রথম ধাপে সম্মত হওয়ার বিষয়টি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে হামাস ও ইসরায়েল উভয়পক্ষই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তি সইয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু টেলিফোনে কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘দুজনের মধ্যে অত্যন্ত আন্তরিক ও আবেগঘন আলোচনা হয়েছে। বন্দি মুক্তি চুক্তি স্বাক্ষরের ঐতিহাসিক সাফল্যের জন্য তারা একে অপরকে অভিনন্দন জানিয়েছেন।’

অন্যদিকে হামাস বিবৃতে জানিয়েছে, ‘(মিশরের) শারম আল-শেখে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে কেন্দ্র করে হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে দায়িত্বশীল ও গভীর আলোচনার পর আমরা আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার অবসান এবং দখলদার বাহিনীর গাজা উপত্যকা থেকে প্রত্যাহারের লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছেছি।’

বিবৃতি বলা হয়, ‘ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট (হামাস) ঘোষণা করছে যে, এই চুক্তির আওতায় গাজায় যুদ্ধের সমাপ্তি, দখলদার বাহিনী প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।’

কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে হামাস বিবৃতিতে আরও লিখেছে, ‘আমরা আমাদের মধ্যস্থতাকারী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর প্রচেষ্টাকে গভীরভাবে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকেও আমরা মূল্যায়ন করছি, যিনি যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে কাজ করছেন।’

২০২৩ সালের ৭ অক্টোবর তারিখে হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা গাজার সীমানা পেরিয়ে ইসরায়েলি বসতি ও সামরিক ঘাঁটিতে আকস্মিক হামলা চালানোর মধ্য দিয়ে এ যুদ্ধের সূত্রপাত হয়। ওই ঘটনায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন, যাদের মধ্যে ৭০০–এর বেশি ছিলেন সাধারণ নাগরিক। এছাড়া ২৫১ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয় ক্ষুদ্র ও ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজা। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সেখানে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের প্রায় এক-তৃতীয়াংশের বয়স ১৮ বছরের নিচে।

ইসরায়েলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ২৭ অক্টোবর স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে তাদের ৪৬৬ জন সেনা নিহত হয়েছেন এবং ২ হাজার ৯৫১ জন আহত হয়েছেন।

প্রদা/ডিও

Tags: ইসরায়েলগাজাট্রাম্প
ShareTweetPin
Previous Post

আমদানি ব্যয়ের সমান রিজার্ভ আছে দেশে এখন ৫ মাসের

Next Post

যুক্তরাজ্যের বাণিজ্য দূত চট্টগ্রাম বন্দর পরিদর্শনে

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
যুক্তরাজ্যের বাণিজ্য দূত চট্টগ্রাম বন্দর পরিদর্শনে

যুক্তরাজ্যের বাণিজ্য দূত চট্টগ্রাম বন্দর পরিদর্শনে

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In