ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home খেলাধুলা

ইতালি-ইসরায়েল ম্যাচ প্রতিবাদের ঝড়ের মুখে

October 8, 2025
0 0
0
ইতালি-ইসরায়েল ম্যাচ প্রতিবাদের ঝড়ের মুখে

সংগৃহীত ছবি

আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ইতালি ও ইসরায়েলের মধ্যকার ম্যাচটি বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের মুখে পড়েছে। গাজা যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনি বিক্ষোভকারীর সংখ্যা ম্যাচের টিকিটধারী দর্শকদের চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যেই গত সপ্তাহে ইতালির ফ্লোরেন্সের ট্রেনিং সেন্টারের গেটে বিক্ষোভকারীরা জড়ো হয়ে গাজায় যুদ্ধের কারণে ম্যাচটি বাতিলের দাবি জানিয়েছেন। এটি ছিল একটি জাতীয় ধর্মঘটের অংশ, যেখানে লক্ষ লক্ষ কর্মী রাস্তায় নেমেছিলেন।

মঙ্গলবার ইতালির কোচ জেনারো গাত্তুসো নিজেও স্বীকার করেছেন যে পরিস্থিতি সহজ হবে না। তিনি বলেন, ‘পরিবেশটা শান্ত থাকবে না। স্টেডিয়ামের বাইরে প্রায় ১০ হাজার মানুষ থাকবে আর ভেতরে থাকবে ৫-৬ হাজার। ’ সোমবার পর্যন্ত উদিনেসের স্টাডিও ফ্রুলিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য মাত্র ৪ হাজার টিকিট বিক্রি হয়েছে।

গাজা যুদ্ধের কারণে উয়েফা ইসরায়েলকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা ভাবছিল এবং উদিনেসের মেয়র আলবার্তো ফেলিস ডি টনি ম্যাচটি স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া এড়াতে মরিয়া ইতালি ম্যাচটি না খেলার ঝুঁকি নিতে রাজি নয়।

গাত্তুসো বলেন, ‘আমাদের এই ম্যাচটি খেলতেই হবে। কারণ আমরা যদি না খেলি, তাহলে ৩-০ গোলে হেরে যাব। ’ তিনি আরও জানান, ইতালীয় ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা বিষয়টি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন।

এর আগে গত মাসে হাঙ্গেরিতে অনুষ্ঠিত দুই দলের মধ্যকার ম্যাচেও উত্তেজনার সৃষ্টি হয়েছিল, যেখানে ইতালি ৫-৪ গোলে ইসরায়েলকে পরাজিত করে। যুদ্ধের কারণে ইসরায়েল তাদের ‘হোম’ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর দ্বারা একটি আন্তর্জাতিক সাহায্য মিশন আটকে দেওয়ার ঘটনায়ও ইতালি এবং অন্যান্য স্থানের বিক্ষোভকারীরা প্রতিক্রিয়া জানাচ্ছেন। এ প্রসঙ্গে গাত্তুসো বলেন, ‘নিরীহ মানুষ ও শিশুদের সঙ্গে যা ঘটছে তা দেখা খুবই মর্মান্তিক। এটা হৃদয়ে আঘাত করে। ’

গ্রুপ পর্বে ইতালি ও ইসরায়েল উভয় দলই গ্রুপ লিডার নরওয়ের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে। গ্রুপ থেকে শুধুমাত্র প্রথম স্থান অর্জনকারী দল সরাসরি উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে প্লে-অফ খেলতে হবে, যে পর্বে হেরেই ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল ইতালি।

গাত্তুসো বলেন, ‘যেহেতু আমরা বিশ্বকাপে খেলার জন্য নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি, তাই আমি ঘরের মাঠে সমর্থকদের সেই উদ্দীপনার মধ্যে খেলতে পারলে বেশি খুশি হতাম, যা আমরা এক মাস আগে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে দেখেছিলাম। ’

এদিকে, শনিবার নরওয়ে সফরেও ইসরায়েলকে বিক্ষোভের সম্মুখীন হতে হতে পারে। নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে যে অসলোতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের টিকিট বিক্রির মুনাফা তারা গাজায় ডক্টরস উইদাউট বর্ডারস এর মানবিক কাজে দান করবে।

এর আগে গত অক্টোবরে উদিনেসেই নেশনস লিগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালি ও ইসরায়েল। সে সময়ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ সত্ত্বেও কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে ম্যাচটি কোনো অঘটন ছাড়াই শেষ হয়েছিল, যেখানে ইতালি ৪-১ গোলে জয়লাভ করে।

প্রদা/ডিও

Tags: ইসরায়েলগাজাযুদ্ধ
ShareTweetPin
Previous Post

টাইফয়েড টিকা দেবে ৮ লাখ ২৯ হাজার শিশুকে চসিক

Next Post

সৌদি ব্যবসায়ীদের নজর তথ্যপ্রযুক্তি ও জ্বালানিসহ পাঁচ খাতে বিনিয়োগে

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
15
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
13
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
15
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
11
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
18
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
24
Next Post
সৌদি ব্যবসায়ীদের নজর তথ্যপ্রযুক্তি ও জ্বালানিসহ পাঁচ খাতে বিনিয়োগে

সৌদি ব্যবসায়ীদের নজর তথ্যপ্রযুক্তি ও জ্বালানিসহ পাঁচ খাতে বিনিয়োগে

No Result
View All Result

সাম্প্রতিক

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In