ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

ফিলিস্তিনিদের লাশ বেরোচ্ছে গাজার ধ্বংসস্তূপ থেকে, নিহত ১৮

October 6, 2025
0 0
0
ফিলিস্তিনিদের লাশ বেরোচ্ছে গাজার ধ্বংসস্তূপ থেকে, নিহত ১৮

ইসরায়েলি বিমান হামলায় গাজা শহরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করছেন ফিলিস্তিনিরা। গতকাল রোববার সকাল থেকে ফিলিস্তিনিরা হাত ও কোদাল দিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ে লাশগুলো বের করে আনছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানের পরও ইসরায়েল গত শনিবার বিমান হামলা চালায়। এ ঘটনায় ডজনেরও বেশি মানুষ নিহত হন। এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর বাংলানিউজের।

চিকিৎসক ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, শনিবার রাতে গাজা সিটির তুফাহ (আল–তুফাহ) এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হামলায় নিহত হয় ছয় বছরের শিশু আমির শাদি মানসুর। গতকাল রোববার সকালে তার বাবা শাদি মানসুর জানান, খালি হাতে মাটি খুঁড়ে ছেলের মরদেহ উদ্ধার করতে হয়েছে। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্যবস্তু কোনো যোদ্ধা বা প্রতিরোধযোদ্ধা নয়, কেবল শিশু। ধ্বংসস্তূপ থেকে যাকে বের করলাম সে আমার ছেলে আমির। আমি তাকে ৪০ বছর পর পেয়েছিলাম। সে কী কোনো যোদ্ধা বা প্রতিরোধ সদস্য? ইসরায়েলিরা শিশুদের অকাতরে মেরে ফেলছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির বিষয়ে ফিলিস্তিনি দলগুলো সম্মত হয়েছে। অথচ ঠিক তখনই এই হত্যাযজ্ঞ ঘটল। এখানে অন্তত ১৭ জন শহীদ হয়েছেন। ইসরায়েলিরা বর্বরের মত হামলা চালিয়ে আল–তুফাহ এলাকায় পুরো আবাসিক কমপ্লেক্সে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আরেক ফিলিস্তিনি বাসিন্দা মুনির আল–কাতনানি বলেন, গতরাতে হঠাৎ একটি রকেট এসে পড়ল, সবাই উড়ে গেল। আমার শ্বশুরবাড়ির লোকজন এসেছিলেন। আমার শাশুড়ি, ননদ, ছোট ভাগ্নি সবাই শহীদ হয়েছে। আমার মা, আমার বোনও শহীদ হয়েছেন। আমার দুই ভাগ্নি মৃত্যুর সঙ্গে লড়ছে, আর আমার দুই মেয়ে আহত।

এ ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা ওই এলাকায় হামাসের এক যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ওই ব্যক্তি নিকটবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করেছিলেন। তবে হতাহতের বিষয়টি এখনও তদন্তাধীন। বিবৃতিতে আরও বলা হয়, নিরপরাধ বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতি নিয়ে ইসরায়েল দুঃখ প্রকাশ করছে এবং বেসামরিক প্রাণহানি কমানোর সর্বোচ্চ চেষ্টা করছে।

অন্যদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞ প্রমাণ করে নেতানিয়াহুর মিথ্যাচার করছেন। তিনি দাবি করছেন, বেসামরিকদের ওপর হামলা কমানো হচ্ছে; কিন্তু বাস্তবে এর উল্টোটা ঘটছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ট্রুথ সোশালে লিখেছেন, ইসরায়েল গাজার ভেতরে একটি ‘প্রাথমিক প্রত্যাহার রেখায়’ সম্মত হয়েছে। এখন হামাস তা নিশ্চিত করলে যুদ্ধবিরতি ‘তাৎক্ষণিকভাবে কার্যকর হবে’। এ বিষয়ে হামাস জানায়, তারা যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রস্তাবে সম্মত হতে প্রস্তুত। তার আগে ইসরায়েলকে থামাতে হবে। কেননা, তাদের বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

প্রদা/ডিও

Tags: ইসরায়েলগাজাযুদ্ধ
ShareTweetPin
Previous Post

বিসিবি নির্বাচন আজ

Next Post

উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগ স্থবিরতায় জনজীবনে চরম চাপ

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
15
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
13
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
15
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
11
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
18
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
24
Next Post
উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগ স্থবিরতায় জনজীবনে চরম চাপ

উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগ স্থবিরতায় জনজীবনে চরম চাপ

No Result
View All Result

সাম্প্রতিক

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In