ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অর্থ কথা

ডেলটা ভেরিয়েন্ট: দীর্ঘমেয়াদি সংকটে বিশ্ব অর্থনীতি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। লজিস্টিকের নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে। দৈনিক অর্থনীতি ডেস্ক

September 5, 2021
0 0
0
ভাড়া কমছে লাইটার জাহাজের

ফাইল ছবিঃ দৈনিক অর্থনীতি.কম

মার্কিন যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই কমে এসেছিল। এমনকি টিকাপ্রাপ্ত নাগরিকেরা রাস্তাঘাটে (ভিড় ব্যতীত) মাস্ক ছাড়া চলাফেরা করতে পারবেন, এমন ঘোষণাও দেয় দেশটির সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। কিন্তু সেখানে এখন দৈনিক সংক্রমণ দেড় লাখের ওপরে। নতুন করে জারি হয়েছে বিধিনিষেধ। ফলে আগস্ট মাসে দেশটিতে কর্মসংস্থানের হার কমে গেছে। একই সঙ্গে বেড়েছে মূল্যস্ফীতি।

 

যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন ও ইউরো অঞ্চলের অবস্থাও একই রকম। আগস্ট মাসে ইউরো অঞ্চলের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৩ শতাংশ।

এই পরিস্থিতিকে অপ্রীতিকর বিস্ময় হিসেবে আখ্যা দিয়েছে দ্য ইকোনমিস্ট। যন্ত্রাংশ ও শ্রমিকসংকট প্রকট হয়ে উঠেছে। জাহাজ পরিবহন গতি হারিয়েছে। একই সঙ্গে জাহাজ পরিবহনের খরচ অনেকটাই বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে বিশ্ব বাণিজ্য।

করোনাভাইরাসের ডেলটা ভেরিয়েন্টকে এর জন্য দায়ী করা হচ্ছে। কিন্তু মহামারি যেভাবে অর্থনীতিতে প্রভাব ফেলছে, তার ধরনও বদলে গেছে। হঠাৎ করে অর্থনীতির বড় ধরনের পতন হচ্ছে না। বরং একটানা কিছুদিন ধরে প্রবৃদ্ধির হার কম থাকছে এবং মূল্যস্ফীতির হার বেশি থাকছে—স্ট্যাগফ্লেশন।

এদিকে শুধু আগস্ট মাসেই ভারতে কাজ হারিয়েছেন ১৫ লাখ মানুষ। দেশটির গবেষণা সংস্থা সিএমআইইর এই পরিসংখ্যান সামনে আসতেই সেখানে রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে।

সিএমআইইর পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে ভারতের বেকারত্বের হার ৮ দশমিক ৩২ শতাংশ। ঠিক আগের মাস জুলাইয়েও যা ছিল ৬ দশমিক ৯৬ শতাংশ। কাজ না থাকা মানুষের সংখ্যা বেড়েছে সবখানেই। শহরে বেকারত্বের হার ৮ দশমিক ৩২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। আর গ্রামীণ এলাকায় ৬ দশমিক ৩৪ শতাংশ থেকে ৭ দশমিক ৩৪ শতাংশ।

এর মধ্যে মানুষের আচরণেও পরিবর্তন এসেছে। ভাইরাসের সঙ্গে বসবাসের অভিজ্ঞতা গড়ে ওঠায় মানুষ এখন ভাইরাসের ভয়ে অতটা ভীত নয়। যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে মানুষের চলাচল সীমিত হয়নি। বর্তমানে দেশটিতে রেস্তোরাঁয় মানুষের খেতে যাওয়ার হার ২০১৯ সালের একই সময়ের তুলনায় মাত্র ১০ শতাংশ কম। অথচ হাসপাতালগুলো আক্রান্ত মানুষে ভরে যাচ্ছে। শুধু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশে, যেখানে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে, সেখানেই ক্রেতারা ঘরে থাকছেন।

সমস্যাটা সেখানেই হয়েছে। ধনী দেশগুলোর মানুষেরা কেনাকাটা করতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু ডেলটার সংক্রমণ বেড়ে যাওয়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা অনেকটাই ব্যাহত। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। লজিস্টিকের নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে গ্যাপ ও নাইকির মতো মার্কিন কোম্পানিগুলো সরকারের সঙ্গে লবি করে যাচ্ছে, যাতে ভিয়েতনামকে আরও বেশি টিকা দেওয়া হয়। কারণ, তাদের সরবরাহের বড় একটি অংশ আসে ভিয়েতনাম থেকে। আর ইলেকট্রনিক যন্ত্রপাতির বড় একটি অংশ সরবরাহ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। এসব দেশ থেকে পণ্য সরবরাহ কমে যাওয়ায় জিনিসের দাম বেড়ে গেছে। অথচ প্রণোদনার কারণে যুক্তরাষ্ট্রসহ ধনী দেশগুলোর মানুষের হাতে এখন ভালোই টাকা আছে।

এই পরিস্থিতিতে নতুন করে লকডাউন বা বিধিনিষেধের কথা ভাবতে পারছে না ধনী দেশগুলো। যুক্তরাষ্ট্রে এখন নতুন করে বিধিনিষেধ মানুষ মানতে চাইবে না। অস্ট্রেলিয়ার মানুষ ইতিমধ্যে লকডাউনবিরোধী মিছিল করেছে।

সেবা খাতের ঘুরে দাঁড়ানো

 

উৎপাদন খাত এখন পুরোপুরি সচল। পিছিয়ে আছে মূলত সেবা খাত। সেবা খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ২০১৯ সালের তুলনায় ৩ শতাংশ কম ব্যয় করেছে। অর্থাৎ মানুষ ব্যয় করতে রাজি। কিন্তু সরবরাহ–সংকট প্রকট হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ডেলটা ভেরিয়েন্টের কারণে পর্যটন খাত আরও স্থবির হয়ে পড়ে, তখন প্রণোদনার কারণে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে।

ভাইরাসের ভীতি মানুষের চলাফেরা কমিয়ে দেবে, এখন এ কথা বলা কঠিন। আর সরকার মানুষের চলাচল কমাতে বিধিনিষেধ আরোপ করলে তেমন ক্ষতি হবে না, সে কথাও বলা কঠিন। সংক্রমণ বৃদ্ধির কারণে আবার বিধিনিষেধ দিতে হলে তার অর্থনৈতিক প্রভাব হবে ব্যাপক। সেই সঙ্গে আছে উৎপাদন–সংকট। ফলে চ্যালেঞ্জ এখন দুই ফ্রন্টে।

ShareTweetPin
Previous Post

লবন বিক্রেতা থেকে ২৫হাজার কোটি টাকার মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামাল!

Next Post

আইনশৃঙ্খলা বাহিনীকে সন্দেহভাজন অ্যাকাউন্টের তথ্য দিলো ‘নগদ’

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
40
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
আইনশৃঙ্খলা বাহিনীকে সন্দেহভাজন অ্যাকাউন্টের তথ্য দিলো ‘নগদ’

আইনশৃঙ্খলা বাহিনীকে সন্দেহভাজন অ্যাকাউন্টের তথ্য দিলো ‘নগদ’

No Result
View All Result

সাম্প্রতিক

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ খোলা: ইরান

চট্টগ্রামে এক কোটি চিংড়ি পোনা জব্দ

চট্টগ্রামে ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In