ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অর্থনীতি সমাচার

যে কেউ চাইলেই কিনতে পারবেন কাস্টমস নিলামের গাড়ি

দৈনিক অর্থনীতি ডেস্ক

September 2, 2021
0 0
0
যে কেউ চাইলেই কিনতে পারবেন কাস্টমস নিলামের গাড়ি

ছবিঃ দৈনিক অর্থনীতি.কম

কাস্টমস নিলাম থেকে অনেকেই জাপানের রিকন্ডিশনড  গাড়ি কেনার আগ্রহ দেখিয়েছেন। অনেক আমাদের কাছে ব্যক্তি হিসেবে নিলামে গাড়ি কেনার উপায় জানতে চেয়েছেন।

আমরা কিছুদিন সময় নিয়ে আপনাদের জন্য তথ্য সংগ্রহ করেছি। জ্বি, চাইলে আপনিও মংলা কাস্টম হাউসের নিলামে তোলা এই ২৫৬টির এক বা একাধিক গাড়ি কিনতে পারেন। এজন্যে বিশেষ কোন যোগ্যতার দরকার নেই। দরকার নেই ট্রেড লাইসেন্স, আইআরসি, ইআরসি, ভ্যাট সনদ বা অন্য কোন কাগজপত্র।

ব্যক্তি পর্যায়ে নিলাম নিয়ে সংশয় জড়তা কাটাতে আমাদের এ চেষ্টা। নিলামে আপনি অংশ নিতে হলে কেবল একটা আয়কর সনদ থাকতে হবে। এটা এআইটি জমা দেয়ার জন্য ও পরে গাড়ি রেজিস্ট্রশনের জন্য এমনিতেই লাগবে। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলামে জাতীয় পরিচয়পত্র লাগে। মংলায় সেটা এখনো পর্যন্ত চায়নি।

চট করে দেখে নিন নিলামে গাড়ি কিনতে আপনাকে কী করতে হবে:
যে কাস্টম হাউস বা স্টেশন থেকে থেকে নিলামে গাড়ি বা পণ্য কিনবেন সেখানকার ক্যাটালগ (লটভিত্তিক গাড়ির তালিকা) কিনবেন। সংযুক্তিতে ২৫৬টির গাড়ির ক্যাটালগ রয়েছে। এটা সরকারী নিলামকারীর কাছে থাকে। সব কাস্টমস অফিসে একজন নিলামকারী থাকেন। ক্যাটালগের দাম ৫০-১০০ টাকা হতে পারে। আপনাকে নিলামে অংশ নেয়ার সরকারী নিলামকারীর কাছ থেকে সিডিউল কিনতে হবে (প্রতি লটের জন্য একটা শিডিউল কিনতে হয়)। তিনটা গাড়ির জন্য বিড করলে তিনটা শিডিউল কিনতে হবে। শিডিউলের দাম ১০০-২০০ টাকা হতে পারে।

সিডিউলে বর্ণিত ফিল্ডের তথ্যগুলো স্পষ্ট করে বাংলায় পূরণ করতে/লিখতে হবে। যে লটটি কিনতে চান, সেটি ক্যাটালগের কত নম্বর সেটা পণ্যের বর্ননাসহ উল্লেখ করতে হবে। আপনি যে লটটি যত মূল্যে বিড করতে চান সে কোটেশন মূল্যের উপর ১০% হারে জামানত পেঅর্ডার/ব্যাংক ড্রাফট শিডিউলের সাথে জমা দিতে হবে। সিডিউলে পণ্যের মূল্য অংকে ও কথায় স্পষ্টাক্ষরে লিখতে হবে। বিডের সাথে অবশ্যই আয়কর সনদপত্র জমা দেবেন। জাতীয় পরিচয়পত্রও (ঐচ্ছিক) জমা দিতে পারেন। কাস্টম হাউসগুলোতে সচরাচর প্রতি মাসে একবার নিলাম করা হয় (পঁচনশীল নাহলে, গাড়ি পঁচনশীল নয়)।

মনে রাখতে হবে,

আপনাকে শিডিউল জমার নির্ধারিত দিনক্ষণে বিড বা দর প্রস্তাব জমা দিতে হবে। দিনক্ষণ শিডিউল কেনার সময় নিলামকারীর কাছ থেকে জানতে পারবেন। আপনি আপনার পছন্দের লটটির সর্বোচ্চ দরদাতা হলে এবং আপনার দেয়া দর প্রথম নিলামে এই গাড়িটির সংরক্ষিত মূল্যের (সাধারণত ডিউটি পেইড ভ্যালু) ৬০% হলে, দ্বিতীয় নিলামের দর প্রথম নিলাম থেকে বেশী হলে, তৃতীয় নিলামে যা-ই দর উঠুক ওই মূল্যে বিক্রি করে দেয়া হবে। বলাবাহুল্য, নিলামের উদ্দেশ্য রাজস্ব আদায় বা বৃদ্ধি নয় বরং পোর্টের গুদাম বা জায়গা খালি করা।

বিডমূল্য দেয়ার ক্ষেত্রে টিপস:

তাড়াহুড়ো করতে গিয়ে বা কারো কথায় পড়ে নিলামে দর দিয়ে ঠকবেন না বা পছন্দের জিনিসটা হারাবেন না। অবশ্যই গাড়ি বা পণ্যটি নিজে দেখবেন। গুনগত মান বিচার করবেন। বাজার দর আন্দাজ করবেন। আপনি যে নিলামে গাড়িটি বিড করছেন সেটি ওই গাড়ির প্রথম নিলাম না হলে আগের নিলামে এর দর কখন কত পড়েছে খোঁজ নেবেন।

পারিপার্শ্বিক দিকগুলো বিবেচনায় এনে আপনার নিজের আন্দাজ খাটিয়ে দর প্রস্তাব করবেন। সিপি দরকার বা শর্তযুক্ত গাড়ির জন্য বিড না করাই ভালো। সিপি নিতে গিয়ে ঝামেলা পোহাতে আপনার ভালো নাও লাগতে পারে। আপনি যেহেতু ব্যবসা করবেন না, আপনার দেয়া দর উতরে যেতে পারে। পেয়ে যেতে পারেন আপনার পছন্দের গাড়িটি।

নিলাম করতে গিয়ে কোন জিজ্ঞাসা থাকলে সংশ্লিষ্ট কাস্টম হাউস/স্টেশনের নিলাম সংশ্লিষ্ট সহকারী কমিশনারের কাছে জানতে চাইতে পারেন।কেউ ভয় দেখালে বা অভিযোগ থাকলে ওই হাউস/স্টেশনের কমিশনার বা আমাদেরকে জানাতে পারেন।

নিলাম, এর উদ্দেশ্য, নিলামের আইনিদিক ও নিলামকারীদের নাম, ঠিকানা, টেলিফোন নম্বর বিস্তারিত দিয়ে আরেকটা পোস্ট দেব। এ ছাড়া কোন কাস্টম হাউসে কত তারিখে নিলাম হচ্ছে, আপনি কার সাথে যোগাযোগ করবেন, সেটাও পোস্টে উল্লেখ করা হবে। তথ্য সংগ্রহ চলছে।

ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ কামনা।

ShareTweetPin
Previous Post

শিগগিরই যান চলাচলের জন্য দিনক্ষণ নির্ধারিত তিন মেগা প্রকল্পের

Next Post

মাত্র ৭ লাখ টাকায় বাজারে গাড়ি আনছে পিএইচপি

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
40
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
মাত্র ৭ লাখ টাকায় বাজারে গাড়ি আনছে পিএইচপি

মাত্র ৭ লাখ টাকায় বাজারে গাড়ি আনছে পিএইচপি

No Result
View All Result

সাম্প্রতিক

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ খোলা: ইরান

চট্টগ্রামে এক কোটি চিংড়ি পোনা জব্দ

চট্টগ্রামে ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In