ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অপরাধ

যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক জয়ের সম্পদ জব্দে

September 27, 2025
0 0
0
যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক জয়ের সম্পদ জব্দে

ছবি: দৈনিক অর্থনীতি ফাইল ফটো

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে পাওয়া বিলাসবহুল গাড়ি, দুটি বাড়ি ও ১২টি ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে পাওয়া বিলাসবহুল গাড়ি, দুটি বাড়ি ও ১২টি ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ উদ্দেশ্যে দেশটিতে পাঠানো হচ্ছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর)।

দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর আদালত এসব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে এমএলএআর পাঠানো হচ্ছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বরাতে দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বিনিয়োগ করেছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে অর্থ স্থানান্তর করে সম্পত্তি কিনেছেন এবং জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর রিটার্নে তা গোপন করেছেন। যুক্তরাষ্ট্রে অবিলম্বে জয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তি ফ্রিজ ও সংযুক্ত করা জরুরি।

এর আগে গত জুলাইয়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে জয়ের দুটি বাড়ি জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত। দুদকের নথি অনুযায়ী, জয়ের নামে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি রয়েছে। এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায়, ২০২৪ সালের ৩ জুন এ বাড়ির মূল্য নির্ধারিত হয় ৩৮ লাখ ৭৯ হাজার ৫৬০ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৫ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। আরেকটি বাড়ি ভার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় অবস্থিত, ২০১৪ সালের ৫ মে বাড়িটির মূল্য ধরা হয় ৯ লাখ ৯৬ হাজার ৮৭৫ ডলার, যা বাংলাদেশী টাকায় প্রায় ৭ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার টাকা। সব মিলিয়ে এ দুই বাড়ির মূল্য প্রায় ৫৩ কোটি ২১ লাখ ৬১ হাজার টাকা।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলেছে, জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত ১২টি ব্যাংক হিসাব ও আটটি গাড়ি রয়েছে। দুদকের নথি অনুযায়ী, জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত ছয়টি কোম্পানি রয়েছে—গোল্ডেন বেঙ্গল প্রডাকশনস, প্রাইম হোল্ডিং, ওয়াজেদ ইন, অসিরিস ক্যাপিটাল পার্টনার্স, ব্লু হেভেন ভেনচারস ও ট্রুপে টেকনোলজিস। এসব কোম্পানির নামে সাতটি ব্যবসায়িক হিসাব খোলা হয়েছে। পাশাপাশি জয়ের পাঁচটি ব্যক্তিগত ব্যাংক হিসাবও রয়েছে, যার একটি তার সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে যৌথ। তবে এসব হিসাব ও কোম্পানির মাধ্যমে কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, তার তথ্য আবেদনে উল্লেখ করা হয়নি। প্রাইম হোল্ডিং এলএলসিতে জয়ের সঙ্গে মুহাম্মদ ফরিদ খান নামে একজনের অংশীদারত্ব রয়েছে। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে এসব ব্যাংক হিসাব খোলা হয়।

এছাড়া যুক্তরাষ্ট্রে জয়ের নামে শনাক্ত গাড়িগুলোর মধ্যে রয়েছে—২০১৫ সালের মডেলের মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস, ২০১৬ সালের মডেলের মার্সিডিজ-বেঞ্জ এসএল-ক্লাস, ২০১৫ সালের লেক্সাস জিএক্স ৪৬০, ২০১৬ সালের ল্যান্ড রোভার, ২০১৮ সালের ম্যাকলারেন ৭২০এস, ২০১৮ সালের মার্সিডিজ-বেঞ্জ এমজি জিটি এবং ২০০১ ও ২০০৩ সালের দুটি জিপ গ্র্যান্ড চেরোকি। এর মধ্যে লেক্সাস জিএক্স ৪৬০ গাড়িটি নিবন্ধিত হয়েছে জয়ের সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের নামে। এসব গাড়ির আনুমানিক দাম ধরা হয়েছে প্রায় ৪ লাখ ৪২ হাজার ৯২৪ ডলার। ৯ সেপ্টেম্বর আদালত এসব গাড়ি জব্দেরও অনুমোদন দিয়েছেন।

চলতি বছরের ১৪ আগস্ট জয়ের বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের’ অভিযোগে মামলা করে দুদক। সেখানে প্রায় ৬০ কোটি টাকার বেশি ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে ‘সন্দেহজনক লেনদেন, দুর্নীতি ও ঘুস গ্রহণের’ অভিযোগও আনা হয়েছে। এ মামলার তদন্তে নেমে দুদক এসব তথ্য পেয়েছে।

প্রদা/ডিও

Tags: অপরাধআওয়ামী লীগদুর্নীতি
ShareTweetPin
Previous Post

বিশ্বকাপে আর্জেন্টিনার আরও দুই ম্যাচ চূড়ান্ত হলো

Next Post

দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি খাগড়াছড়িতে

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি খাগড়াছড়িতে

দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি খাগড়াছড়িতে

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In