ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আন্তর্জাতিক অর্থনীতি

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে কর্মী ভিসা নিয়ে মহাসংকটে ভারত

September 21, 2025
0 0
0
ট্রাম্পের নতুন সিদ্ধান্তে কর্মী ভিসা নিয়ে মহাসংকটে ভারত

ট্রাম্প/মোদি

ভিসা নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্তে মহাসংকটে ভারত। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, আগামী ২১ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসার (এইচ-১বি ভিসা) জন্য নতুন আবেদনকারীদের এক লাখ ডলার (প্রায় ৮৮ লাখ রুপি) ফি দিতে হবে। বর্তমানে এই ফি ১ হাজার ৫০০ ডলার।

ট্রাম্পের এই সিদ্ধান্তে মহাসংকটে পড়েছে ভারত। কারণ যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসার প্রায় ৭০ শতাংশই পান ভারতীয় নাগরিকরা। ফলে এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয়দের ওপর। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে ‘মানবিক বিপর্যয়’ তৈরি হতে পারে বলে এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করেছে নয়াদিল্লি।

শনিবার ভারত সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত পরিবারগুলোর জন্য গুরুতর মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। তারা আশা করে, যুক্তরাষ্ট্র এ ধরনের সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপ নেবে।

বিবৃতিতে বলা হয়, দক্ষ কর্মীদের বিনিময় দুই দেশের অর্থনীতি ও সম্পর্ককে অনেক বেশি সমৃদ্ধ করেছে। তাই নীতিনির্ধারকদের এ ধরনের পদক্ষেপ পারস্পরিক স্বার্থ বিবেচনা করেই গ্রহণ করা উচিত।

চড়া শুল্ক আরোপকে কেন্দ্র করে গত মাস থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে টানাপড়েন চলছে। এর মধ্যে এইচ-১বি ভিসা নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

ভারতের শীর্ষ আইটি খাতের সংগঠন ন্যাসকম বলেছে, এ ধরনের বড় পরিবর্তন ব্যবসায়ী, পেশাজীবী ও বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য মারাত্মক অনিশ্চয়তা তৈরি করেছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৪ লাখ এইচ-১বি ভিসা অনুমোদন করা হয়েছিল, যার মধ্যে প্রায় ২ লাখ ৬০ হাজার ছিল নবায়ন। চলতি বছরের প্রথমার্ধে সবচেয়ে বেশি এই ভিসা অনুমোদন পেয়েছে অ্যামাজন— ১০ হাজার ৪৪টি। এরপর রয়েছে ভারতের টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), তারা পেয়েছে ৫ হাজার ৫০৫টি ভিসা।

হোয়াইট হাউজের দাবি, এইচ-১বি ভিসা প্রকৃত উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না, বরং কিছু ক্ষেত্রে এর অপব্যবহার হচ্ছে মার্কিন শ্রমবাজারে মজুরি কমানো ও আইটি চাকরি আউটসোর্সের জন্য। তবে প্রেসিডেন্টের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় স্বার্থে প্রয়োজনে ব্যতিক্রমী ছাড় দেওয়া হতে পারে।

ট্রাম্পের ঘোষণার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যামাজন, মাইক্রোসফট ও জেপি মর্গান তাদের এইচ-১বি ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্রে থাকার পরামর্শ দিয়েছে। যারা দেশটির বাইরে আছেন, তাদের দ্রুত ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ নির্দেশ বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে নতুন ফি আরোপ করবে না বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

প্রদা/ডিও

Tags: ট্রাম্পডোনাল্ড ট্রাম্পভারতমোদিশুল্ক
ShareTweetPin
Previous Post

আজ শুভ মহালয়া

Next Post

এআই ক্যামেরায় হাতির দুর্ঘটনা রোধে ৪০ কোটি টাকার প্রকল্প দোহাজারী-কক্সবাজার রেলপথে

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
39
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
এআই ক্যামেরায় হাতির দুর্ঘটনা রোধে ৪০ কোটি টাকার প্রকল্প দোহাজারী-কক্সবাজার রেলপথে

এআই ক্যামেরায় হাতির দুর্ঘটনা রোধে ৪০ কোটি টাকার প্রকল্প দোহাজারী-কক্সবাজার রেলপথে

No Result
View All Result

সাম্প্রতিক

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

চট্টগ্রামে বন্ধুর ডাকে গিয়ে আর ফেরা হলো না কলেজছাত্রের

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In