ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

১০ মাসেও বিতরণ হয়নি বাতিল ৮১% এর বেশি ফ্যামিলি কার্ড

September 13, 2025
0 0
0
১০ মাসেও বিতরণ হয়নি বাতিল ৮১% এর বেশি ফ্যামিলি কার্ড

সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাতিল হওয়া ৪৩ লাখ ফ্যামিলি কার্ডের মধ্যে অন্তত ৩৫ লাখ বা ৮১ শতাংশই বিতরণ করা যায়নি।

সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাতিল হওয়া ৪৩ লাখ ফ্যামিলি কার্ডের মধ্যে অন্তত ৩৫ লাখ বা ৮১ শতাংশই বিতরণ করা যায়নি। প্রায় এক বছর পার হলেও প্রক্রিয়াগত জটিলতা, কার্ড যাচাই-বাছাইয়ের ধীরগতি ও প্রকৃত উপকারভোগী শনাক্তে ব্যর্থতায় অকার্যকর হয়ে পড়ে আছে বিপুলসংখ্যক এ কার্ড।

এদিকে মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের চাহিদা বিবেচনায় টিসিবি এখন ফ্যামিলি কার্ড ছাড়াই ট্রাক সেলের মাধ্যমে স্বল্পমূল্যের পণ্য বিক্রি করছে। এতে একজন ব্যক্তি একাধিকবার পণ্য নেয়ার সুযোগ পাচ্ছে। পাশাপাশি প্রকৃত উপকারভোগীর পরিবর্তে সচ্ছল ব্যক্তিরাও স্বল্পমূল্যের এসব পণ্য সংগ্রহ করছে—এমন অভিযোগও উঠেছে। ফলে প্রকৃত নিম্ন আয়ের মানুষকে অনেক সময় পণ্য না পেয়েই বিক্রয় কেন্দ্র বা ট্রাকের সামনে থেকে ফিরে যেতে হচ্ছে।

নিম্ন আয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে পণ্য বিক্রির উদ্দেশ্যে স্বাধীনতার পর গড়ে তোলা হয়েছিল টিসিবি। সময়ের পরিক্রমায় সংস্থাটির বিপণন কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা বেড়েছে। ফলে এসব পণ্য বিক্রিতে শৃঙ্খলা ফেরানো এবং প্রকৃত উপকারভোগী চিহ্নিত করে তাদের কাছে পণ্য পৌঁছানোর লক্ষ্যে ২০২২ সালে চালু করা হয় ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থা। লক্ষ্য ছিল এক কোটি পরিবারকে এ কার্ডের আওতায় নিয়ে আসা। সে অনুযায়ী এক বছরের মধ্যে সরাসরি উপকারভোগী হিসেবে এক কোটি পরিবারকে কার্ডটি দেয়াও হয়। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে স্থানীয় রাজনৈতিক নেতারা এসব কার্ড বিতরণ করছেন—শুরু থেকেই ছিল এমন অভিযোগ। এসব অভিযোগ আমলে নিয়ে অন্তর্বর্তী সরকার প্রায় ৪৩ লাখ কার্ড বাতিল করে। একই সঙ্গে অতিদ্রুত প্রকৃত উপকারভোগীদের মধ্যে এসব কার্ড বিতরণের প্রতিশ্রুতি দেয়া হয়।

সংস্থাটি দুই মাস বন্ধ থাকার পর ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পুনরায় নিম্ন আয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করে। সে হিসেবে এবারের কার্যক্রম শেষ হচ্ছে আজ। এ সময়ে ঢাকা মহানগরীর তিনটি অঞ্চলসহ চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট সিটি করপোরেশন এবং দেশের মোট ৯৪টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি পরিবার সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবে। একই সময়ে যেসব উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ড নেই তাদের কিছুটা বর্ধিত মূল্যে (বাজারমূল্য থেকে কম) পণ্য কিনতে হচ্ছে। সেক্ষেত্রে ভোজ্যতেল লিটারপ্রতি ১৩৫ টাকা, চিনি কেজিপ্রতি ৮০ টাকা, মসুর ডাল কেজিপ্রতি ৭০ টাকা নির্ধারণ করা হয়।

রাজধানীর তোপখানা রোডে প্রেস ক্লাবের সামনে উত্তম নগর ট্রেডার্স ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করে। সেখানকার বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, ‘আমাদের দেয়া হয় ৫০০ জনের পণ্য। কিন্তু লাইনে দাঁড়ায় এর চেয়ে অনেক বেশি। প্রতিদিনই ২০০-২৫০ জনকে পণ্য না দিয়েই চলে যেতে হয়। এখন আমাদের যা দেয়া হয়, তার বাইরে কীভাবে দেব? অনেকেই এটা বুঝতে চান না। বাগ্‌বিতণ্ডা হয়।’

পণ্য বিক্রি নিয়ে আছে অনিয়মেরও অভিযোগ। টিসিবি কর্তৃপক্ষ অবশ্য বলছে, প্রকৃত উপকারভোগীদের সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা সম্ভব হলে অনিয়ম বন্ধ হবে। একই সঙ্গে কাউকে আর পণ্য না নিয়ে ফেরত যাওয়ার মতো পরিস্থিতির মধ্যে পড়তে হবে না। যে ৩৫ লাখ কার্ড এখনো বিতরণ করা যায়নি সেসব কার্ড মূলত সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পর্যায় থেকে তালিকা চূড়ান্ত করে না আসায় বিতরণে সময় লাগছে। তবে কার্যক্রম চলমান রয়েছে।

প্রদা/ডিও

Tags: চট্টগ্রামটিসিবিঢাকা
ShareTweetPin
Previous Post

৩০০ শতাংশ বেড়েছে চীনের বিনিয়োগ বাংলাদেশে

Next Post

অর্ডার সংকটে চট্টগ্রামের পোশাক খাত, উৎপাদনে অনিশ্চয়তা

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
15
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
13
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
15
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
11
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
18
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
24
Next Post
অর্ডার সংকটে চট্টগ্রামের পোশাক খাত, উৎপাদনে অনিশ্চয়তা

অর্ডার সংকটে চট্টগ্রামের পোশাক খাত, উৎপাদনে অনিশ্চয়তা

No Result
View All Result

সাম্প্রতিক

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In