ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে জীবন ও সম্পদ বাঁচাতে: উপদেষ্টা

September 12, 2025
0 0
0
সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে জীবন ও সম্পদ বাঁচাতে: উপদেষ্টা

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ মো. বশির উদ্দিন। তিনি বলেন, অনিরাপদ সড়কের কারণে একদিকে জীবনহানি হয়, অন্যদিকে আমাদের উৎপাদন, বিনিয়োগ ব্যাহত হয়, গতি কমে যায়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) চীনা দূতাবাস আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন-২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর যে পরিমাণ মানুষ মারা যায়, এটা খুবই দুঃখজনক। এর থেকে উত্তরণে আমাদের সড়কের উন্নয়ন করতে হবে। সড়কে যেসব গাড়ি চলে তার অধিকাংশই পণ্যবাহী ও যাত্রীবাহী। এসব পরিবহন দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। এতে একেকবার একেকটি পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়। এ ক্ষেত্রে সড়কের অবকাঠামো এবং পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহনকে উন্নতমানের গাড়িতে রূপান্তর করা প্রয়োজন। তা না হলে আমাদের সড়কের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।

চীন-বাংলাদেশ যৌথ প্রচেষ্টার অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনের এই আয়োজন ভূমিকা রাখবে। এই আয়োজন যৌথ সক্ষমতা পরস্পরের মধ্যে বিনিময়ের মাধ্যমে প্রাচীন সিল্ক রোডের যে আইডিয়া, তা কাজে লাগানোর সুযোগ তৈরি করবে বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, এক্সিবিশনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু ব্যাংক, আইনি সংস্থা, কিছু তথ্য ও পরামর্শ সেবা প্রতিষ্ঠান রয়েছে-যারা আমাদের দেশে চীনা বিনিয়োগকে সফল করতে সেবা দেবে। গত বছরে চীনা বিনিয়োগে প্রায় ৩০০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই প্রবৃদ্ধিকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য উভয় পক্ষ আরও নিবিড়ভাবে কাজ করবে। এর ফলে আমাদের সামগ্রিক সক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে।

প্রদর্শনীতে চীনের ৩২টি প্রতিষ্ঠান অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে কাজ করা প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে। পদ্মা সেতু নির্মাণকারী চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড, কৃষিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েও রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সবুর হোসাইন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রদা/ডিও

Tags: বাণিজ্যবাণিজ্য উপদেষ্টাবাংলাদেশ
ShareTweetPin
Previous Post

জ্বালানি তেলের দাম নিম্নমুখী বিশ্ববাজারে

Next Post

চট্টগ্রামে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
20
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
25
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
22
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
25
Next Post
চট্টগ্রামে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা

চট্টগ্রামে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In