ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home বাণিজ্য

১০০% শুল্কারোপে ইইউকে আহ্বান ট্রাম্পের চীন ও ভারতের বিরুদ্ধে

September 10, 2025
0 0
0
১০০% শুল্কারোপে ইইউকে আহ্বান ট্রাম্পের চীন ও ভারতের বিরুদ্ধে

চীনের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প চান ভারতকেও একই ধরনের শুল্কের আওতায় আনা হোক। মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টি করার কৌশলের অংশ হিসেবে তিনি এই শুল্কারোপের তাগিদ দিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সকে এ বিষয়ে নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা ও ইইউয়ের এক কূটনীতিক। ব্যক্তিগত পর্যায়ের এই আলাপচারিতা নিয়ে তারা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি, ফলে নাম না প্রকাশের শর্তে তারা জানান, প্রেসিডেন্ট (ট্রাম্প) এই অনুরোধ করেছেন।

চীন ও ভারত রাশিয়ার জ্বালানি তেলের প্রধান ক্রেতা দেশ। রাশিয়ার অপরিশোধিত তেল কেনার মাধ্যমে তারা দেশটির অর্থনীতিকে টিকিয়ে রাখছে, যা ২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখতে মস্কোকে অর্থের জোগান দিয়ে যাচ্ছে।

এমতাবস্থায় মঙ্গলবার ওয়াশিংটনে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা বিষয়ক প্রতিনিধি ডেভিড ও’সালিভান এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প এই বার্তা দেন। ইইউ প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সমন্বয় নিয়ে আলোচনার জন্য।

আলোচনা সংশ্লিষ্ট ইইউ কূটনীতিক জানান, যুক্তরাষ্ট্র স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তারা নিজেরাও একই ধরনের শুল্ক আরোপ করতে রাজি আছে, তবে ইউরোপকেও একসঙ্গে পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, “তারা মূলত বলছে—আমরা এটা করব, তবে তোমাদের আমাদের সঙ্গে তা করতে হবে।”

এই প্রস্তাব কার্যকর হলে তা ইইউর কৌশলগত অবস্থানের পরিবর্তন ঘটাবে। এতদিন ইউরোপ মূলত শুল্ক নয়, বরং নিষেধাজ্ঞার মাধ্যমেই রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার পথে ছিল।

চীন অবশ্য যুক্তরাষ্ট্রের এমন অর্থনৈতিক চাপের কড়া প্রতিবাদ করেছে। আজ বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া ইস্যুতে চীনকে টেনে আনারও তারা বিরোধিতা করছে।

রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় এ বছরেই তিনি ভারতের বিরুদ্ধে শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন, ক্রেমলিনের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক যেখানে অন্যতম কারণ। তবে ট্রাম্প এখনো ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের দণ্ডমূলক শুল্ক আরোপের পদক্ষেপে যাননি, যার হুমকি তিনি দিয়েছিলেন।

ট্রাম্প মাঝেমধ্যেই অভিযোগ করেছেন, ইউরোপ নিজেও এখনো পুরোপুরি রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়নি। গত বছর ইইউর মোট গ্যাস আমদানির প্রায় ১৯ শতাংশ এসেছিল রাশিয়া থেকে, যদিও ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা ধাপে ধাপে রুশ জ্বালানির ওপর নির্ভরতা পুরোপুরি কাটিয়ে উঠবে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, যুক্তরাষ্ট্র আসলে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে পারে। তিনি লেখেন, দুই দেশই বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে একসঙ্গে কাজ করছে। একইসঙ্গে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন বলেও উল্লেখ করেন।

প্রদা/ডিও

Tags: চীনবাণিজ্যভারত
ShareTweetPin
Previous Post

প্রথমবারের মতো মিলবে সৌদির সহায়তা সার আমদানিতে

Next Post

৪৩ কোটি টাকা জরিমানা, শেয়ার নিয়ে কারসাজি

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
40
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
৪৩ কোটি টাকা জরিমানা, শেয়ার নিয়ে কারসাজি

৪৩ কোটি টাকা জরিমানা, শেয়ার নিয়ে কারসাজি

No Result
View All Result

সাম্প্রতিক

১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ

ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের

বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In