ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

ব্যয় বাড়িয়েছেন মার্কিনরা উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও

September 1, 2025
0 0
0
ব্যয় বাড়িয়েছেন মার্কিনরা উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও

উচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হলেও জুলাইয়ে খরচ কমাননি মার্কিন ভোক্তারা। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে ক্রেতারা টেকসই পণ্যে খরচ বাড়ালেও শুল্কের প্রভাবে ধীরে ধীরে বিলাসদ্রব্য ক্রয় থেকে সরে আসছেন। খবর সিএনএন।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত ‘পারসোনাল ইনকাম অ্যান্ড আউটলেজ’ প্রতিবেদন অনুসারে, জুনের তুলনায় জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় বেড়েছে দশমিক ৫ শতাংশ। এটি পূর্বাভাসকৃত দশমিক ৬ শতাংশ থেকে সামান্য কম হলেও জুনের তুলনায় বেশি।

গ্রীষ্মকালীন ছাড় ও স্কুল খোলার আগে কেনাকাটার মৌসুম হিসেবে পরিচিত জুলাই। এছাড়া থাকে অ্যামাজনের প্রাইম ডের মতো বড় ইভেন্ট। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্লেষণে দেখা গেছে, ওই মাসে ব্যয় বৃদ্ধির বড় অংশে ভূমিকা রেখেছে গাড়ি ও আর্থিক সেবা খাত।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, জুলাইয়ে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত আয় বেড়েছে দশমিক ৪, যা জুনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। এটি মূলত মজুরি বৃদ্ধির প্রতিফলন। সঞ্চয়ের হার স্থির ছিল ৪ দশমিক ৪ শতাংশে।

মূল্যস্ফীতি ধরা হলে জুলাইয়ে মার্কিন ভোক্তাদের প্রকৃত ব্যয় বেড়েছে দশমিক ৩, যা জুনের দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় বেশি। এ পরিপ্রেক্ষিতে ফোর্ডবন্ডসের প্রধান অর্থনীতিবিদ ক্রিস রুপকি বলছেন, ভোক্তা ব্যয় এখনো মজবুত। পণ্যের মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণে আছে। কারণ শুল্কযুদ্ধ অর্থনীতিকে খুব একটা ধীরগতি করতে পারেনি বা বাজারকে শঙ্কিত করার মতো বড় ধরনের মূল্যস্ফীতিও তৈরি হয়নি।

জুলাইয়ে পিসিই সূচক বা ব্যক্তিগত ভোক্তা ব্যয়ের মূল্যসূচক দশমিক ২ শতাংশ বেড়েছে। ফলে বার্ষিক হার দাঁড়িয়েছে ২ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে খাদ্য ও জ্বালানি বাদে কোর পিসিই সূচক বেড়েছে দশমিক ৩ শতাংশ। জুনে এ সূচক একই হারে বেড়েছিল। তবে বার্ষিক হারে এটি ২ দশমিক ৮ থেকে বেড়ে ২ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে।

নেভি ফেডারেল ক্রেডিট ইউনিয়নের প্রধান অর্থনীতিবিদ হিদার লং বলেন, ‘মার্কিন ভোক্তারা এখনো সুযোগ পেলেই খরচ করতে চাইছেন, এটি বেশ ইতিবাচক। মার্চের পর জুলাইই প্রথম মাস যখন আয়ের চেয়ে মাসিক ব্যয় বেশি।’

জুলাইয়ে মার্কিন ভোক্তারা গাড়ি কেনার সঙ্গে আসবাব, গৃহস্থালি সরঞ্জাম ও বিনোদন পণ্যে প্রকৃত ব্যয় বাড়িয়েছে। টেকসই পণ্যের খাতে জুলাইয়ে ব্যয় বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ।

তবে টেকসই পণ্যে খরচ বাড়লেও শুল্কের প্রভাবে মানুষ ধীরে ধীরে বিলাসী ব্যয় থেকে সরে আসছে। হোটেল, রেস্তোরাঁ ও বিনোদন খাতে খরচ কমেছে। শুল্কের আসল চাপ আগামী ছয় মাসে পুরোপুরি উন্মোচন হবে বলে মনে করেন হিদার লং। তার মতে, মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেটে বাড়তি খরচ সামলানোর জায়গা নেই। সামনে উচ্চ মূল্যস্ফীতি, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও চাকরির বাজারে চাপ বাড়বে।

উচ্চ খরচ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ব্যয় সংকোচনে বাধ্য করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। তার মতে, ফেডারেল রিজার্ভের উচিত সেপ্টেম্বর ও ডিসেম্বরে সুদহার কমানো।

প্রদা/ডিও

Tags: আর্ন্তজাতিক খবরআর্ন্তজাতিক বাণিজ্যমার্কিন শুল্ক
ShareTweetPin
Previous Post

পরিস্থিতি এখনও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, বন্ধ পরীক্ষা-ক্লাস

Next Post

আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে নিহত ৬০০ জন

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে নিহত ৬০০ জন

আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে নিহত ৬০০ জন

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In