ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

সূচকের রেকর্ডে পুঁজিবাজার

শেয়ারবাজারে ৮ হাজার সূচক পর্যন্ত মিলবে সর্বোচ্চ ঋণ। দৈনিক অর্থনীতি ডেস্ক

August 15, 2021
0 0
0
সূচকের রেকর্ডে পুঁজিবাজার

ফাইল ছবি : দৈনিক অর্থনীতি

আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহেও (৯-১২ আগস্ট) সূচকের উত্থানে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে।
সপ্তাহজুড়ে সূচকের রেকর্ডে চার কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন হয়েছে ১১ হাজার ৬২ কোটি টাকা।

 

এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ হাজার ৬৫৪ কোটি এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪০৮ কোটি টাকার লেনদেন হয়েছে।

একইসঙ্গে বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন সাড়ে ৩ হাজার কোটি টাকা বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বিএসইসির শক্তিশালী অবস্থানে এক দশকের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে দেশের পুঁজিবাজার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশে করোনা মহামারি চললেও অর্থনীতির চাকা সচল রেখেছে পুঁজিবাজার বলে মনে করেন তারা।

এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, মহামারির মধ্যেও এক দশকের মধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছে দেশের পুঁজিবাজার। বর্তমান কমিশনের দক্ষ নেতৃত্বে করোনা মধ্যেও পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত ছিল ইতিবাচক। শুধু তাই নয় ৫শ কোটি টাকার লেনদেন ২ হাজার ৫শ কোটি টাকা ছাড়িয়েছে। এখনো অনেক কোম্পানির শেয়ার অভিহিত মূল্যের নিচে রয়েছে। তাছাড়া বাজার নতুন কোম্পানি আসছে। একইসঙ্গে শেয়ারের সংখ্যাও বাড়ছে। সুতরাং আগামীদিনে লেনদেন ৩ হাজার থেকে চার হাজার কোটি টাকা ছাড়ানো এখন সময়ের ব্যাপার মাত্র বলে তিনি উল্লেখ করেন।

তবে বাজার তার নিজস্ব গতিতে চলছে। এ সময় বাজার নিয়ে কেউ যাতে নেতিবাচক মন্তব্য না করেন সেদিকে বিএসইসির নজর দিতে হবে বলে তিনি মনে করেন।

অপরদিকে বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৯০৭ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ১৩ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩ হাজার ৬৪০ কোটি ১৮ লাখ ১০ হাজার ৫১১ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। যা সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। প্রথমবারের মতো সূচকটি ছয় হাজার ৬৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার আগে ২০১৭ সালের ২৬ নভেম্বর সর্বোচ্চ স্থানে অবস্থান করে সূচকটি। ওই দিন সূচকটি ৬ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করছিল।

অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট বা ১৭৫ শতাংশ বেড়ে যথাক্রমে এক হাজার ৪৫৯ পয়েন্ট এবং দুই হাজার ৪২৭ পয়েন্টে অবস্থান করছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১৭৮টির, অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার ও ইউনিট দর এবং ৪টি কোম্পানির শেয়ারে কোন লেনদেন হয়নি

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি ১০ লাখ ৯৫ হাজার টাকায়।

সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ৩ হাজার ৫৪২ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার টাকা বাজার মূলধন বেড়েছে।

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে।

গত সপ্তাহের লেনদেনের শুরুতে ডিএসইর পিই ছিল ১৯.৫৯ পয়েন্টে। যা সপ্তাহ শেষেও ১৯ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও শূন্য দশমিক ৩১ পয়েন্ট বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ, মালেক স্পিনিং, জিপিএইচ ইস্পাত, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ইসলামিক ফাইন্যান্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০৮ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ২৬২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৩৪ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৪৭৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৭৪ কোটি ৮ লাখ ৮৪ হাজার ৭৮৭ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৭ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫১৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭২টির দর বেড়েছে, ১৫৮টির কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে।

ShareTweetPin
Previous Post

ভারত থেকে বড় বোল্ডার পাথর আমদানি

Next Post

ব্যাংকে সুদ ৩%, লভ্যাংশ ৩৫%

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
40
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
তিনদিন বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক, লেনদেন আড়াইটা পর্যন্ত

ব্যাংকে সুদ ৩%, লভ্যাংশ ৩৫%

No Result
View All Result

সাম্প্রতিক

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ খোলা: ইরান

চট্টগ্রামে এক কোটি চিংড়ি পোনা জব্দ

চট্টগ্রামে ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In