ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

গাজায় যেভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করল ইসরায়েলের নীতি

August 23, 2025
0 0
0
গাজায় যেভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করল ইসরায়েলের নীতি

আইপিসি জানায়, গাজায় মানুষ ‘ক্ষুধা, পুষ্টিহীনতা ও মৃত্যুর’ মধ্যে আছে। দুর্ভিক্ষ চিহ্নিত করার তিনটি সূচকের মধ্যে দুটি—ক্ষুধা ও শিশু অপুষ্টি অতিক্রম করেছে গাজা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ দুর্ভিক্ষ চলছে। জাতিসংঘের সমর্থনে পরিচালিত বিশ্বের শীর্ষস্থানীয় ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজা নগরীতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। আইপিসির মতে, গাজার মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ অর্থাৎ, প্রায় পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষের শিকার। এই পরিস্থিতিকে ‘সম্পূর্ণ মানবসৃষ্ট’ বলে চিহ্নিত করা হয়েছে। আর এই অবস্থার জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সরাসরি ইসরায়েলের ‘পদ্ধতিগত বাধা’ নীতিকে দায়ী করছে। খবর বিবিসি।

আইপিসি জানায়, গাজায় মানুষ ‘ক্ষুধা, পুষ্টিহীনতা ও মৃত্যুর’ মধ্যে আছে। দুর্ভিক্ষ চিহ্নিত করার তিনটি সূচকের মধ্যে দুটি—ক্ষুধা ও শিশু অপুষ্টি অতিক্রম করেছে গাজা। মৃত্যু সংক্রান্ত পর্যাপ্ত তথ্য না থাকলেও বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, দুর্ভিক্ষের তৃতীয় সূচকও পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত ২৭৩ জনের মধ্যে ১১২ শিশু অপুষ্টিতে মারা গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় দুর্ভিক্ষের কথা অস্বীকার করে বলেন, যদি খাদ্য সংকট থেকে থাকে তবে তার জন্য হামাস ও ত্রাণ সংস্থাগুলো দায়ী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনা সংস্থা কোগ্যাট আইপিসির প্রতিবেদনকে ‘মিথ্যা ও পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে এটিকে ‘হামাসের মিথ্যা প্রচারণার’ অংশ বলে দাবি করেছে।

ইসরায়েলের নীতি এবং সংকট সৃষ্টিতে গাজায় খাদ্যাভাব নতুন নয়। দীর্ঘ দিন ধরে ইসরায়েল এই অঞ্চলে পণ্য প্রবেশে বিধিনিষেধ আরোপ করে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এই বিধিনিষেধ আরো কঠোর হয় এবং মার্চ ২০২৫ থেকে প্রায় তিন মাস গাজায় খাদ্য সহায়তা প্রবেশে সম্পূর্ণ অবরোধ আরোপ করা হয়।

আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল মে মাসের শেষ দিকে সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় এবং জাতিসংঘের নেতৃত্বাধীন বিতরণ ব্যবস্থার পরিবর্তে একটি নতুন পদ্ধতি চালু করে, যার তত্ত্বাবধানে রয়েছে বিতর্কিত আমেরিকান সংস্থা ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’। এই নতুন ব্যবস্থায় খাদ্য বিতরণের কেন্দ্রগুলোকে কয়েকটি সামরিক অঞ্চলে সীমাবদ্ধ করা হয়েছে, যেখানে ত্রাণ নিতে গিয়ে বহু ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ ধরনের ঘটনায় অন্তত ৯৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহে ইসরায়েল কিছু বিধিনিষেধ শিথিল করেছে এবং প্রতিদিন কিছু ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে। তবে ত্রাণ সংস্থাগুলো বলছে, গাজার মৌলিক চাহিদা পূরণের জন্য প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন, যার অর্ধেকও এখন ঢুকতে দেয়া হচ্ছে না।

এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইসরায়েল গাজা নগরীতে সামরিক আগ্রাসন ও দখলের জন্য হাজার হাজার রিজার্ভ সেনা তলবের অনুমোদন দিয়েছে। আইপিসি যেখানে দুর্ভিক্ষ ঘোষণা করেছে, সেখানেই এই অভিযান চালানো হবে। এই আগ্রাসনের ফলে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছে, এই আগ্রাসন দুর্ভিক্ষপীড়িত এলাকায় আরো ভয়াবহ পরিণতি ডেকে আনবে, যেখানে বহু অসুস্থ ও পুষ্টিহীন মানুষ পালানোর সুযোগ পাবে না।

প্রদা/ডিও
Tags: ইসরায়েলগাজা
ShareTweetPin
Previous Post

১৪৬ কোটি টাকার কর ফাঁকি নথি সরিয়ে করে

Next Post

বিএনপি চেয়ারপারসন এর সাথে সাক্ষাৎ করবেন পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
বিএনপি চেয়ারপারসন এর সাথে সাক্ষাৎ করবেন পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন এর সাথে সাক্ষাৎ করবেন পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In