ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

আমদানির উদ্যোগ সরকারের পেঁয়াজের দাম ৩৩% বেড়ে যাওয়ায়

August 13, 2025
0 0
0
আমদানির উদ্যোগ সরকারের পেঁয়াজের দাম ৩৩% বেড়ে যাওয়ায়

সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে দেশের পেঁয়াজের বাজার অস্থির থাকায় দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

গত ৩১ জুলাই কেজিপ্রতি ৫৫ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ ১১ আগস্ট বিক্রি হয়েছে ৮৫ টাকায়। বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) তথ্য অনুযায়ী, জুলাইয়ের তুলনায় খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে ৩৩ শতাংশ, যা কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি।

ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের মতে, টানা বৃষ্টির কারণে সরবরাহ সংকট এবং গত মার্চ থেকে পেঁয়াজ আমদানি স্থগিত থাকার ফলে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে।

পাইকারি ও খুচরা বাজার–কোথাও পেঁয়াজের প্রকৃত সংকট না থাকলেও ভোক্তাদের অতিরিক্ত দাম দিতে হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সরবরাহ বাড়াতে শিগগিরই পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, “চাহিদা ও যোগানের ভিত্তিতে এবার পেঁয়াজ আমদানি করা হবে। শুধু ভারত নয়, ব্যবসায়ীরা যেখান থেকে আমদানি করতে চাইবেন সেখান থেকেই অনুমতি দেওয়া হবে।”

দেশের চাহিদার তুলনায় ৮ লাখ টন বেশি উৎপাদন হওয়ার পরও মৌসুম শেষের সাথে সাথেই আমদানি বন্ধ এবং টানা বৃষ্টিতে সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে দেশজুড়ে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন আড়তদার ও মোকাম মালিকরা।

চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০ টাকা বেড়েছে 

চট্টগ্রামের খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, আড়তে পর্যাপ্ত মজুত থাকলেও সরবরাহ সংকটের অজুহাতে পাইকাররা বিক্রি কমিয়ে দেন, ফলে বাজার অস্থির হয়ে ওঠে।

খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, “টানা বৃষ্টিতে মোকাম থেকে সরবরাহ কমেছে, সঙ্গে আমদানিও বন্ধ। বাজারে প্রকৃত সংকট নেই, তবে মোকামে পেঁয়াজের দাম এক সপ্তাহে ২৫০ থেকে ৩০০ টাকা বেড়েছে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে।”

ভোক্তারা অভিযোগ করেছেন, বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে তদারকি সংস্থাগুলোর কার্যকর নজরদারি নেই, ফলে বছরের পর বছর অরাজকতা চলছে।

ভোক্তা আব্দুল কাদের বলেন, “গত ১৫-২০ বছর ধরে পুরোনো সিন্ডিকেট সক্রিয় থেকে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে।”

মঙ্গলবার খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের পাইকারি আড়তে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭০ থেকে ৮৭ টাকায়—ছোট পেঁয়াজ ৭০-৭৫ টাকা ও বড় পেঁয়াজ ৮১-৮৭ টাকা। গত সপ্তাহেও এসব পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৫ লাখ ৩৭ হাজার টন বেশি। উৎপাদন বৃদ্ধির পরও দাম বৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে গত মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিল। তবে বর্তমান অস্থিরতা ও ভোক্তাদের ভোগান্তি বিবেচনায় এই নীতি পুনর্বিবেচনা করা হচ্ছে।

এদিকে, আমদানি শুরুর সিদ্ধান্ত হলেও সুনির্দিষ্ট সময়সূচি ও পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি।

Tags: টিসিবিপেয়াজবাজার
ShareTweetPin
Previous Post

‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালু করতে পারে মালয়েশিয়া বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য

Next Post

ভারত থেকে চার মাস পর চাল আমদানি শুরু

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
15
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
13
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
15
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
11
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
18
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
24
Next Post
ভারত থেকে চার মাস পর চাল আমদানি শুরু

ভারত থেকে চার মাস পর চাল আমদানি শুরু

No Result
View All Result

সাম্প্রতিক

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In