ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

বাজার মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকা সপ্তাহজুড়ে দরপতনের পরও

August 9, 2025
0 0
0
বাজার মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকা সপ্তাহজুড়ে দরপতনের পরও

গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হয়েছে। এতে সপ্তাহজুড়ে দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় নাম লিখিয়েছে প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠান। একই সঙ্গে কমেছে মূল্যসূচক। তবে বেড়েছে বাজার মূলধন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ৩ হাজার কোটি টাকা বেড়েছে। এর মাধ্যমে টানা নয় সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ালো ৬৮ হাজার কোটি টাকা।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২২৭টির। এছাড়া ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। এরপরও সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ৭৯ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ১২ হাজার ২২৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৫৬ কোটি টাকা বা শূন্য দশমিক ৪০ শতাংশ।

গত ঈদুল ফিতর বা রোজার ঈদের পর থেকে শেয়ারবাজারে টানা ৮ সপ্তাহ দরপতন হয়। টানা ৮ সপ্তাহের পতনে ডিএসইর বাজার মূলধন কমে ২৬ হাজার ৮৮২ কোটি টাকা। সেসময় প্রধান মূল্যসূচক কমে ৫৮২ পয়েন্ট। টানা ৮ সপ্তাহ পতনের পর ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগের সপ্তাহে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে।

সে থেকে শেয়ারবাজারে টানা বাজার মূলধন বাড়তে দেখা যাচ্ছে। গত সপ্তাহের আগের ৮ সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ে ৬৫ হাজার ২৩৯ কোটি টাকা। অর্থাৎ নয় সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ৬৮ হাজার ৯৫ কোটি টাকা বেড়ে গেছে। বাজার মূলধন বাড়ার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে।

বাজার মূলধন বাড়লেও গত সপ্তাহে মূল্যসূচক কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ৩৫ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ। আগের আট সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ৮০৪ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে কমেছে ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ। আগের আট সপ্তাহে সূচকটি বাড়ে ৩৮৪ পয়েন্ট। এছাড়া ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহজুড়ে কমেছে শূন্য দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ২ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৮৩৮ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৭২ কোটি ৫১ লাখ টাকা বা ৮ দশমিক ৬৪ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯১ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ৮৪ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩৩ কোটি ১৪ লাখ টাকা। প্রতিদিন গড়ে ২৩ কোটি ৮৭ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে যমুনা ব্যাংক।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বাংলাদেশ সবমেরিন কেবলস।

Tags: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জডিএসইঢাকা স্টক এক্সচেঞ্জশেয়ারবাজারসিএসই
ShareTweetPin
Previous Post

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম-সবজি-পেঁয়াজ-মসলার দাম

Next Post

রূপান্তরমূলক সংস্কার ও উন্নয়ন আনছে অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক শিক্ষায়

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
রূপান্তরমূলক সংস্কার ও উন্নয়ন আনছে অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক শিক্ষায়

রূপান্তরমূলক সংস্কার ও উন্নয়ন আনছে অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক শিক্ষায়

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In