ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

দেশে গমের দাম অস্বাভাবিক বৃদ্ধি

August 9, 2025
0 0
0
দেশে গমের দাম অস্বাভাবিক বৃদ্ধি

গমের দাম নিম্নমুখী বিশ্ববাজারে । দেশেও পর্যাপ্ত আমদানি হয়েছে। অথচ কোনো কারণ ছাড়াই পাইকারি বাজারে বাড়ছে খাদ্যপণ্যটির দাম। সে কারণে বিক্রি হওয়া গমের সরবরাহও কমিয়ে দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো।

বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী। দেশেও পর্যাপ্ত আমদানি হয়েছে। অথচ কোনো কারণ ছাড়াই পাইকারি বাজারে বাড়ছে খাদ্যপণ্যটির দাম। সে কারণে বিক্রি হওয়া গমের সরবরাহও কমিয়ে দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এতে আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠছে বাজার।

ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গমের লেনদেন হয় খুবই সীমিত আকারে। ডিও (ডেলিভারি অর্ডার) ব্যবসায়ীরা মূলত ট্রেডিং প্রতিষ্ঠানের মাধ্যমে এসও (সরবরাহ আদেশ) সংগ্রহ করে ফ্লাওয়ার মিল মালিকদের কাছে সরবরাহ করেন। দীর্ঘদিন ধরে এসও বিক্রি করেছে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান। জুলাইয়ের শেষ দিকেও প্রতিদিন স্বাভাবিক নিয়মে গম সরবরাহ দেয়া হয় এ প্রক্রিয়ায়। তবে এখন দাম বেড়ে যাওয়ায় বিক্রির রসিদ দিয়ে গুদামে গাড়ি পাঠানো হলেও গম দিচ্ছে না প্রতিষ্ঠানগুলো। উল্টো সিরিয়াল দেয়া হচ্ছে। সে অনুযায়ী নির্ধারিত দিনে মিলছে গম। দেরিতে সরবরাহের কারণে গমের বাজার চড়ছে বলে ট্রেডিং ও এসও লেনদেনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অভিযোগ।

দেশে আমদানীকৃত ভোগ্যপণ্যের লেনদেনের ক্ষেত্রে অনুমোদিত পদ্ধতি এসও। আমদানিকারকের বিক্রি করা এসও একটি নির্দিষ্ট সময় পর সরবরাহের বাধ্যবাধকতা রয়েছে। বিক্রির সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে মিল কিংবা গুদাম থেকে পণ্য সংগ্রহের নিয়ম থাকলেও লোকসানে থাকা এসওগুলো দীর্ঘদিন ধরে বাজারে হাতবদল হতে থাকে। তবে বাজারে পণ্যের দাম বাড়লে মিল কিংবা গুদামে পণ্য সংগ্রহের দৌড়ঝাঁপ শুরু হয়। ওই সময় সরবরাহ পাওয়া না গেলে ঊর্ধ্বমুখী বাজার আরো বেশি অস্থিতিশীল হয়ে পড়ে বলে জানান ব্যবসায়ীরা।

খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, রাশিয়া থেকে আমদানি হওয়া গমের দাম মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) এক সপ্তাহ আগেও ছিল ১ হাজার ৩২০ থেকে ১ হাজার ৩৩০ টাকা। গত বৃহস্পতিবার তা বেড়ে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৩০ টাকায় লেনদেন হয়। কানাডা থেকে আমদানি হওয়া গম একই সময়ে মণপ্রতি ১২০-১৩০ টাকা বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে ১ হাজার ৬২০ থেকে ১ হাজার ৬২৫ টাকায়। যদিও গমের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে চলতি বাজেটে ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে নতুন করে এআইটি ও টার্নওভার ট্যাক্স বৃদ্ধিকে দায়ী করেছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো।

খাতুনগঞ্জের ভোগ্যপণ্য ব্যবসায়ীরা বলছেন, এসও কেনার পর মিলগেট কিংবা নির্দিষ্ট গুদাম থেকে যেকোনো সময় পণ্য উত্তোলনের সুবিধা পান ব্যবসায়ীরা। তবে দীর্ঘদিন ধরে চলা সেই নিয়ম ভেঙে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হঠাৎই সরবরাহ কমিয়ে দিয়েছে। মূলত গমের দাম বাড়ায় এমনটা করা হচ্ছে। ব্যবসায়ীরা ওয়্যারহাউজে গাড়ি পাঠানোর পর ফেরত দিচ্ছে কোম্পানিগুলো। এতে যুক্ত হচ্ছে গাড়ি ভাড়াসহ বাড়তি খরচ।

এদিকে দেশে গমের বাজার ঊর্ধ্বমুখী থাকায় এরই মধ্যে আটা-ময়দার দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে খোলা ও প্যাকেটজাত আটা-ময়দার দাম মানভেদে কেজিপ্রতি বেড়েছে ৫ টাকা পর্যন্ত। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর সর্বশেষ গত বৃস্পতিবার ময়দার দাম বেড়েছে। আগে কেজিপ্রতি প্যাকেটজাত ময়দা ৬৫-৭০ টাকায় লেনদেন হলেও বর্তমানে তা ৭৫ টাকা পর্যন্ত উঠেছে। এছাড়া খোলা ময়দা কেজিপ্রতি সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে খোলা আটা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০-৪৫ টাকায় এবং প্যাকেট আটা ৫০-৫৫ টাকায়।

Tags: আমদানি-রপ্তানিগমচট্টগ্রামবিশ্ববাজার
ShareTweetPin
Previous Post

বৈশ্বিক ব্র্যান্ডগুলো স্থগিত করছে ভারতে ক্রয়াদেশ

Next Post

নাগালের বাইরে ইলিশের দাম মৌসুমের শুরুতে

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
15
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
13
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
15
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
11
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
18
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
24
Next Post
নাগালের বাইরে ইলিশের দাম মৌসুমের শুরুতে

নাগালের বাইরে ইলিশের দাম মৌসুমের শুরুতে

No Result
View All Result

সাম্প্রতিক

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In