ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home বাংলাদেশ অর্থনীতি

অনিশ্চয়তার মেঘ কাটবে ব্যবসায়

August 7, 2025
0 0
0
অনিশ্চয়তার মেঘ কাটবে ব্যবসায়

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক স্থিতিশীলতার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন দেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।

নির্বাচিত সরকারই পারে বাজারে আস্থা ফিরিয়ে আনতে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অনিশ্চয়তা ও সময়সূচি ঘিরে ধোঁয়াশা বিনিয়োগকারীদের মধ্যে যে উদ্বেগ তৈরি করেছিল, এ ঘোষণার মাধ্যমে তা অনেকটাই কেটে গেছে। ফলে ব্যাবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ বিনিয়োগে নতুন করে গতি আসবে বলেই আশা করছেন তারা।

দেশের জাতীয় নির্বাচনের সময় স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ঘোষণা দেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছেন তিনি।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, বর্তমান সরকারের কাছে সবার অনেক আশা ছিল। কিন্তু তারা ব্যবসায়ীদের আস্থায় নেয়নি; বরং বেসরকারি খাতের ব্যবসায় এই সরকারের নজর কম। এই কারণে বিদ্যমান ব্যবসায়ীরা ভুগছেন। বেসরকারি খাতে আস্থার ঘাটতি থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশও পিছিয়ে আছে। এমন অনিশ্চয়তার মধ্যে নির্বাচনের ঘোষণা ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নীতি গ্রহণ করতে পারে না। নির্বাচিত সরকার অঙ্গীকার নিয়ে আসে। তারা দীর্ঘমেয়াদি নীতি গ্রহণ করতে পারে। তারা এলে ব্যবসার পরিবেশ সৃষ্টি হয়। তখন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও বেশি বাড়বে। তখন অনেকটা অস্বস্তিতে থাকা ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক সচিব মো. হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, অনিশ্চিত রাজনৈতিক প্রেক্ষাপট বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধা তৈরি করছিল, বাজারেও তার নেতিবাচক প্রভাব পড়ছিল। নির্বাচনের সময় ঘোষণার মাধ্যমে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। এখন নির্বাচন সামনে এগিয়ে আসায় ব্যবসায়ীরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে পারছেন। এটি অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত। আমরা আশা করছি, একটি অংগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেশের ব্যবসাবান্ধব পরিবেশ আরো সুসংহত করবে। শিল্প, বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীলতা ফিরবে।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতি এখন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ধরে রাখা অত্যন্ত জরুরি। ব্যবসায়ীসমাজ সব সময় চায়, একটি নির্বাচিত সরকার গঠন হোক, যারা স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতার মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেবে। তাই এফবিসিসিআই মনে করে, এই নির্বাচন শুধু রাজনৈতিক রূপান্তরের নয়—এটি অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোরও সুযোগ। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা, বিশেষত চীনা, দক্ষিণ কোরিয়ান, জাপানি ও ইউরোপীয় উদ্যোক্তারা কয়েক মাস ধরে অপেক্ষাকৃত নীরব ছিলেন। কিছু প্রকল্পের অর্থ ছাড় থেমে ছিল।

ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের এক বাণিজ্য প্রতিনিধি বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই নির্বাচন নিয়ে স্পষ্টতার অপেক্ষায় ছিলাম। এখন যখন সময় জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের সদস্য কম্পানিগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে পারবে। এটি বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নয়নের একটি ভালো বার্তা।

আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (অ্যামচেমের) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, নির্বাচনের সময় ঘোষণায় ব্যবসা-বিনিয়োগের আস্থা বাড়াবে। তবে বিনিয়োগকারীরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির অপেক্ষায় থাকবেন। শুধু সময় ঘোষণা নয়—শাসনব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি দমন, পুরনো আইন সংশোধন এবং কাস্টমসসহ লজিস্টিকস ব্যবস্থার সংস্কার বিনিয়োগে আস্থা ফেরাতে সহায়ক হবে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, এই রোডম্যাপ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও দরকার। যদি রাজনৈতিক ঐকমত্য বজায় থাকে, তাহলে বাজার ও ব্যাবসায়িক খাতে যে গতি এসেছে, তা দীর্ঘস্থায়ী হবে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, জাতীয় নির্বাচনের সময় ঘোষণা একটি আশাব্যঞ্জক সূচনা হলেও তা কেবল বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর শুরু মাত্র। প্রকৃত আস্থা ফিরে আসবে তখনই, যখন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে বাস্তবভিত্তিক অর্থনৈতিক সংস্কার, নীতিগত ধারাবাহিকতা ও সময়াবদ্ধ বাস্তবায়ন পরিকল্পনার অঙ্গীকার স্পষ্ট করবে। বিনিয়োগকারীরা শুধু প্রতিশ্রুতি নয়; বরং তা বাস্তবায়নের সম্ভাবনা কতখানি তাও বিবেচনায় রাখবে। যদি রাজনৈতিক সংঘাত বা সহিংসতা বেড়ে যায়, তাহলে ঘোষণার ইতিবাচক প্রভাব ক্ষীণ হয়ে যাবে।

Tags: বাণিজ্যব্যবসা
ShareTweetPin
Previous Post

করদাতাদের ওপর চাপ বাড়ছে

Next Post

সার কেনার অনুমোদন ৭০ হাজার টন

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
40
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
সার কেনার অনুমোদন ৭০ হাজার টন

সার কেনার অনুমোদন ৭০ হাজার টন

No Result
View All Result

সাম্প্রতিক

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের

বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In