ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

ট্রাম্প প্রশাসন কৃতিত্ব নিচ্ছে মার্কিন খাদ্যপণ্য কোম্পানির নীতি বদলের ‍

August 5, 2025
0 0
0
ট্রাম্প প্রশাসন কৃতিত্ব নিচ্ছে মার্কিন খাদ্যপণ্য কোম্পানির নীতি বদলের ‍

মার্কিন কোম্পানি ক্রাফট হেইন্জ, স্কিটলস ও জেনারেল মিলস সম্প্রতি তাদের খাদ্যপণ্যে কৃত্রিম রঙ ব্যবহার না করার ঘোষণা দিয়েছে।

মার্কিন কোম্পানি ক্রাফট হেইন্জ, স্কিটলস ও জেনারেল মিলস সম্প্রতি তাদের খাদ্যপণ্যে কৃত্রিম রঙ ব্যবহার না করার ঘোষণা দিয়েছে। একে কোম্পানিগুলো গ্রাহকের প্রতি দায়বদ্ধতা উল্লেখ করলেও এতে রাজনৈতিক রঙ ছড়ানোর অভিযোগ করছেন অনেকে। কারণ ট্রাম্প প্রশাসন বলছে, কোম্পানিগুলোর এ উদ্যোগ মূলত মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত ‘মেক আমেরিকা হেলদি অ্যাগেইন’ বা এমএএইচএ কর্মসূচির ফল। কিছুদিন আগে কোকা-কোলায় ফ্রুকটোজ কর্ন সিরাপের বদলে মার্কিন আখের চিনি ব্যবহারের পরিকল্পনাকেও নিজের কৃতিত্ব বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএন।

গত মাসে হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, এমএএইচএ কর্মসূচির প্রতিশ্রুতি রক্ষা করছেন ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে মার্কিনদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সংকট মোকাবেলায় চেষ্টা করছে কোম্পানিগুলো।

কিছু পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য গবেষকের দাবি, এখন পর্যন্ত খাদ্যপণ্যে যেসব পরিবর্তন দেখা গেছে সেগুলো শুধুই প্রচার। অনেক আগে থেকেই প্রাকৃতিক উপাদানভিত্তিক পণ্য সরবরাহের পদক্ষেপগুলো প্রক্রিয়াধীন ছিল। কারণ খাদ্যপণ্যের স্বাস্থ্যমান নিয়ে জনগণ অনেক সচেতন। অন্যদিকে স্বাস্থ্যসেবা, খাদ্য কুপন, গবেষণা ও জনস্বাস্থ্য কর্মসূচিতে বাজেট ছাঁটাই করে ট্রাম্প প্রশাসন মার্কিনদের স্বাস্থ্যবিষয়ক লক্ষ্যকে খাটো করছে।

ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার পুষ্টিবিদ অধ্যাপক ব্যারি পপকিনের মতে, এ পরিবর্তনগুলো শুধু উপরি বিষয়, স্বাস্থ্যের ওপর এর কোনো বাস্তব প্রভাব নেই। এমএএইচএর সঙ্গে যুক্তরা এতে কিছু অর্জন করেছে বলে দাবির সুযোগ নিচ্ছে। এটা স্রেফ পিআর বা জনসংযোগ।

সম্প্রতি খাদ্যে কৃত্রিম রঙ ব্যবহার নিয়ে উচ্চকণ্ঠ হয়েছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। কিন্তু গবেষকদের মতে, কেনেডির কৃত্রিম রঙের ওপর অতিরিক্ত মনোযোগ মূল সমস্যাকে আড়াল করছে। কারণ মূল স্বাস্থ্যগত সমস্যা তৈরি করে সহজলভ্য, সস্তা, অতিরিক্ত লবণ-চিনি-চর্বিতে ভরা অতি প্রক্রিয়াজাত খাবার।

ব্যারি পপকিন বলেন, ‘সে যতই কৃত্রিম ফ্লেভার না থাকুক আইসক্রিম তো আইসক্রিমই থাকবে, আর সোডা তো সোডাই।’

গবেষকদের মতে, মার্কিনদের খাদ্যাভ্যাসে সত্যিকারের পরিবর্তন আনতে হলে অতি প্রক্রিয়াজাত খাবার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

মার্কিন খাদ্য সরবরাহের প্রায় ৭০ শতাংশ দখল করে আছে চিপস, কুকিজ, ক্যান্ডি, আইসক্রিমসহ অন্যান্য প্রক্রিয়াজাত খাবার। অনেক গবেষণায় দেখা গেছে, এসব খাবার স্থূলতা, ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগসহ নানা রোগের সঙ্গে সম্পর্কযুক্ত।

ট্রাম্প প্রশাসন সম্পর্কে ব্যারি পপকিনের অভিযোগ, এখনো তারা মূল অপরাধী। অতি প্রক্রিয়াজাত খাবারের দিকে যাচ্ছে না। যদি কেনেডি এ নিয়ে সত্যিই কিছু করেন, সেটা হবে স্বাস্থ্য ক্ষেত্রে বিশাল অর্জন।

পেট্রোলিয়াম থেকে তৈরি কৃত্রিম রঙ সাধারণত খাবার ও পানীয়কে আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে শিশুরা এসব খাবারে আকৃষ্ট হয়। কিন্তু এসবের কারণে পশু ও মানবস্বাস্থ্যে ক্যান্সার ও কিছু শিশুর মধ্যে স্নায়বিক আচরণগত সমস্যা দেখা দিতে পারে। জানুয়ারিতে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) খাবার, পানীয় ও ওষুধে লাল রঙ নিষিদ্ধ করে।

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী এখন খাদ্যপণ্য থেকে স্বেচ্ছায় কৃত্রিম রঙ সরিয়ে ফেলার জন্য চাপ দিচ্ছেন। কিন্তু অনেক কোম্পানি এরই মধ্যে ভোক্তা ও পরামর্শকদের চাপে এবং ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়ার মতো রাজ্যের বিধিনিষেধে এগুলো আগে থেকে বাদ দিচ্ছিল। যেমন ক্রাফট হেইন্জ ও জেনারেল মিলস অনেক আগেই বেশির ভাগ পণ্যে কৃত্রিম রঙ বাদ দিয়েছে।

কৃত্রিম রঙ নিয়ে কৃতিত্ব দাবির মাঝে ট্রাম্প প্রশাসনের অন্যান্য নীতি মার্কিনদের স্বাস্থ্যোন্নয়ন প্রচেষ্টাকে দুর্বল করছে বলে অভিযোগ সমালোচকদের। এর কারণও রয়েছে। সম্প্রতি কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে, ট্রাম্পের ব্যাপক কর ও ব্যয়ের ছাঁটাই নীতির ফলে ২০৩৪ সালের মধ্যে আরো এক কোটি মানুষ স্বাস্থ্য বীমা হারাবে।

Tags: ডোনাল্ড ট্রাম্পমার্কিন খাদ্যপণ্য
ShareTweetPin
Previous Post

১০ হাজারের বেশি রিটার্ন দাখিল প্রথম দিনে

Next Post

কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়া হলো

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
39
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়া হলো

কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়া হলো

No Result
View All Result

সাম্প্রতিক

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

চট্টগ্রামে বন্ধুর ডাকে গিয়ে আর ফেরা হলো না কলেজছাত্রের

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In