ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

বৈদেশিক লেনদেনে উদ্বৃত্ত ৩ বছর পর

August 4, 2025
0 0
0
বৈদেশিক লেনদেনে উদ্বৃত্ত ৩ বছর পর

টানা তিন বছর ঘাটতির পর গত ২০২৪-২৫ অর্থবছরে দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত দেখা দিয়েছে।

প্রচুর পরিমাণে রেমিট্যান্স আসা, বৈদেশিক সহায়তা, ডলারের নমনীয় বিনিময় হার ও কঠোর রাজস্ব ব্যবস্থার কারণে বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে—২০২৪-২৫ অর্থবছর শেষে সার্বিক উদ্বৃত্ত হয়েছে তিন দশমিক তিন বিলিয়ন ডলার। আগের অর্থবছরে ঘাটতি ছিল চার দশমিক তিন বিলিয়ন ডলার।

২০২২-২৩ অর্থবছরে ঘাটতি ছিল আট দশমিক ২২ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে ছিল পাঁচ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে বৈদেশিক বাণিজ্যে নয় দশমিক ২৭ বিলিয়ন ডলার উদ্বৃত্ত ছিল।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে—রিজার্ভ বৃদ্ধি ও ডলারের স্থিতিশীল বিনিময় হারের ফলে বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে।

এতে আরও বলা হয়েছে যে, এই উদ্বৃত্তের মূল চালক ছিল চলতি হিসাবে ভারসাম্য। বড় ঘাটতির পর উদ্বৃত্ত ফিরে আসে। আর্থিক হিসাবেও উদ্বৃত্ত দেখা দেয়। যদিও তা আগের বছরগুলোর তুলনায় কম।

চলতি হিসাবের তথ্য বলছে—২০২৪-২৫ অর্থবছরে চলতি হিসাবে এক বিলিয়ন ডলার উদ্বৃত্ত রেকর্ড করা হয়েছে। আগের অর্থবছরে ঘাটতি ছিল ছয় দশমিক ছয় বিলিয়ন ডলার। এদিকে, আর্থিক হিসাবটি তিন দশমিক দুই বিলিয়ন ডলার উদ্বৃত্ত নিয়ে অর্থবছর শেষ করেছে।

প্রচুর পরিমাণে রেমিট্যান্স আসা ও রপ্তানি আয় বেড়ে যাওয়ায় বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে। অন্যদিকে, কম পরিমাণে আমদানিও এতে ভূমিকা রেখেছে। চলতি হিসাব বেড়ে হয়েছে ৯৮১ মিলিয়ন ডলার।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রেমিট্যান্স বেশি আসায় চলতি হিসাব ইতিবাচক হয়েছে। এটা একটা দিক। দ্বিতীয় দিকটি হলো আর্থিক হিসাব। আগে এই হিসাবে বড় ঘাটতি ছিল।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ ও সহায়তার ফলে আর্থিক হিসাব বাড়তি সুবিধা পেয়েছে।’

তার মতে, আর্থিক ও চলতি হিসাব দুটোই উদ্বৃত্ত থাকায় সার্বিক বৈদেশিক বাণিজ্য ইতিবাচক হয়েছে। নিঃসন্দেহে এটি ইতিবাচক অগ্রগতি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আট দশমিক ছয় শতাংশ বেড়ে ৪৮ দশমিক তিন বিলিয়ন ডলার হয়েছে। এক বছর আগে তা ছিল সাড়ে ৪৪ বিলিয়ন ডলার।

ডলারের প্রাপ্ততা কমে যাওয়ায় ২০২৩-২৪ অর্থবছরে আমদানি ১১ দশমিক এক শতাংশ কমেছিল। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি আবার বাড়তে শুরু করে।

ভোগ্যপণ্য ও পোশাক খাতের কাঁচামাল আমদানি বেড়ে যাওয়ায় মোট আমদানি দুই দশমিক চার শতাংশ বেড়েছে। তবে মূলধনী যন্ত্রপাতি আমদানি কম থাকায় দেশে বিনিয়োগ কমেছে।

‘সামষ্টিক অর্থনীতি যদি স্থিতিশীল থাকে, তাহলে বেসরকারি খাতের মূলধনী যন্ত্রপাতি আমদানি বাড়তে পারে। তখন সার্বিক আমদানি বেড়ে যেতে পারে,’ বলে মন্তব্য করেছেন সিপিডি ফেলো।

তার মতে, এখন রিজার্ভ ভালো আছে। আমদানি বাড়লে অর্থনীতি তা সামাল দিতে পারবে। ‘তবে সতর্ক থাকতে হবে। কারণ, ভবিষ্যতে আমদানি বাড়তে পারে।’

Tags: কেন্দ্রীয় ব্যাংকবৈদেশিক বাণিজ্যবৈদেশিক লেনদেন
ShareTweetPin
Previous Post

‘অর্থনৈতিক মূল্য নিরূপণ করতে হবে জমির’

Next Post

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ৫ বিভাগে

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
11
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
9
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
11
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
9
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
17
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
20
Next Post
অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ৫ বিভাগে

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ৫ বিভাগে

No Result
View All Result

সাম্প্রতিক

চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদক মামলার জট কমাতে দেওয়া হবে আলাদা ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প

‘আইডল ফিরে এসেছে’—নেইমারের প্রত্যাবর্তনে ভিনির আবেগঘন বার্তা

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In