ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

এশিয়ার কারখানা উৎপাদন আরো কমেছে জুলাইয়ে

August 2, 2025
0 0
0
এশিয়ার কারখানা উৎপাদন আরো কমেছে জুলাইয়ে

এশিয়ায় কারখানা উৎপাদনে নিম্নমুখিতা অব্যাহত ছিল সদ্যসমাপ্ত জুলাইয়েও। 

এশিয়ায় কারখানা উৎপাদনে নিম্নমুখিতা অব্যাহত ছিল সদ্যসমাপ্ত জুলাইয়েও। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের জরিপ অনুসারে, জুলাইয়ের বৈশ্বিক চাহিদার মন্দা ও যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ঘিরে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা এ অঞ্চলের ব্যবসায়িক মনোভাবকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। এ পরিস্থিতি এশিয়ার উৎপাদন খাতের শ্লথ পুনরুদ্ধারের গতিকে আরো দুর্বল করে তুলেছে।

জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হওয়ার আগেই গতকাল প্রকাশিত এ জরিপ সম্পন্ন হয়েছে। তাই বিশ্লেষকদের কেউ কেউ আশা করছেন, শুল্কজনিত অনিশ্চয়তা কিছুটা কমে আসায় সামনের মাসগুলোয় এশিয়ার উৎপাদন খাতে কিছুটা গতি ফিরে আসতে পারে।

এশিয়ার রফতানি নির্ভর শক্তিধর দুই অর্থনীতি জাপান ও দক্ষিণ কোরিয়া। গত মাসে দেশ দুটির উৎপাদন খাত সংকুচিত হয়েছে। বিশ্লেষণ অনুসারে, বিশ্ব বাণিজ্য ব্যবস্থার ওপর এতদিন এশিয়ার প্রবৃদ্ধি নির্ভর করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে তা এখন হুমকির মুখে পড়েছে।

এশিয়ার শীর্ষ অর্থনীতি চীনের উৎপাদন খাত গত মাসে সংকোচনের মধ্য দিয়ে গিয়েছে। ব্যবসার গতি শ্লথ হয়ে আসায় উৎপাদন কমিয়ে দিয়েছে দেশটির অনেক প্রতিষ্ঠান। পুরো এশিয়ার অর্থনীতির জন্য এটিকে নেতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

জুলাইয়ে এসঅ্যান্ডপি গ্লোবাল চায়না জেনারেল ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) কমে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৫, যা জুনে ছিল ৫০ দশমিক ৪। রয়টার্সের জরিপে বিশ্লেষকদের প্রত্যাশা ছিল ৫০ দশমিক ৪। এ সূচক ৫০-এর নিচে নামা মানে খাতটি সংকোচনের পথে রয়েছে।

এ তথ্য প্রকাশের আগের দিন সরকারিভাবে জানানো হয়, চীনের উৎপাদন খাত টানা চতুর্থ মাস হিসেবে জুলাইয়ে সংকুচিত হয়েছে। এতে বোঝা যাচ্ছে, মার্কিন উচ্চ শুল্ক কার্যকর হওয়ার আগে রফতানি বাড়াতে চীনের কারখানা কার্যক্রমে যে জোয়ার এসেছিল, তা এখন স্তিমিত। একই সঙ্গে দেশীয় চাহিদাও দুর্বল রয়ে গেছে।

ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ ঝিচুন হুয়াং বলেন, ‘এ জরিপ আরো একবার প্রমাণ করছে যে চীনের অর্থনীতি গত মাসে গতি হারিয়েছে। যার প্রধান কারণ দেশীয় চাহিদায় দুর্বলতা।’

অন্যদিকে জাপানের এসঅ্যান্ডপি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পিএমআই জুলাইয়ে কমে ৪৮ দশমিক ৯ হয়েছে, যা জুনে ছিল ৫০ দশমিক ১। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির ওপর পড়ছে।

এ জরিপের বেশির ভাগ তথ্য সংগৃহীত হয়েছিল যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য চুক্তি ঘোষণার আগেই। যেখানে জাপানের ওপর শুল্ক ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পিএমআই সূচক জুলাইয়ে আরো এক ধাপ নেমে ৪৮ হয়েছে, যা জুনে ছিল ৪৮ দশমিক ৭। এ নিয়ে টানা ষষ্ঠ মাসের মতো দেশটির উৎপাদন খাত সংকুচিত হলো।

এসঅ্যান্ডপি গ্লোবালের অর্থনীতিবিদ উসামা ভাট্টি বলেন, ‘জুলাইয়ে উৎপাদন ও নতুন ক্রয়াদেশ উভয়ই আগের চেয়ে বেশি হারে কমেছে। কারখানাসংশ্লিষ্টদের সাক্ষাৎকারে দেয়া তথ্য বলছে, দেশীয় অর্থনীতির দুর্বলতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাব পরিস্থিতিকে আরো খারাপ করেছে।’

অন্যদিকে জুলাইয়ে ফিলিপাইন ও ভিয়েতনামে উৎপাদন খাত সম্প্রসারণ হয়েছে। তবে তাইওয়ান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় খাতটি সংকুচিত হয়েছে।

Tags: অর্থনীতিউৎপাদনএশিয়া
ShareTweetPin
Previous Post

বিটিএমএ প্রতিনিধি দল স্বাগত জানাল যুক্তরাষ্ট্রের ট্যারিফ হ্রাসের অগ্রগতিকে

Next Post

পোশাকশিল্পের জন্য শুল্ক কমানো আপাতত স্বস্তিদায়ক

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
9
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
10
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
9
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
17
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
19
Next Post
পোশাকশিল্পের জন্য শুল্ক কমানো আপাতত  স্বস্তিদায়ক

পোশাকশিল্পের জন্য শুল্ক কমানো আপাতত স্বস্তিদায়ক

No Result
View All Result

সাম্প্রতিক

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে

যুদ্ধবিরতি নবায়নে সম্মত হয়েছে ইসরায়েল-হিজবুল্লাহ

তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে চালু হচ্ছে আরও ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In