ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আন্তর্জাতিক অর্থনীতি

আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের

August 2, 2025
0 0
0
আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের

আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। প্রায় সব বাজার আদর্শেই ঊর্ধ্বমুখিতায় শেষ হওয়ার পথে ছিল পণ্যটির সাপ্তাহিক বাজার।

আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। প্রায় সব বাজার আদর্শেই ঊর্ধ্বমুখিতায় শেষ হওয়ার পথে ছিল পণ্যটির সাপ্তাহিক বাজার। জ্বালানি পণ্যটির বাজারে বিনিয়োগকারীরা এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ডোনাল্ড ট্রাম্পের নতুন আরোপিত শুল্কহারের সম্ভাব্য প্রভাব নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছেন। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া ও দেশটির সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া অন্যান্য দেশের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপের হুমকিও এখন বাজারে বড় প্রভাবক হয়ে উঠেছে। খবর রয়টার্স।

ফিউচার মার্কেটে গতকাল জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট কেনাবেচা হয়েছে প্রতি ব্যারেল ৭১ ডলার ৮৯ সেন্টে। আগের দিনের তুলনায় দাম বেড়েছে ব্যারেলে ১৯ সেন্ট বা দশমিক ২৬ শতাংশ। মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে দশমিক ২৯ শতাংশ। আগের দিনের চেয়ে ২০ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ডব্লিউটিআই কেনাবেচা হয়েছে ৬৯ ডলার ৪৬ সেন্টে।

এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছিল ১ শতাংশের বেশি। আগের দিনের নিম্নমুখিতা কাটিয়ে গতকাল কিছুটা স্থিতিশীল পর্যায়ে ফিরেছে জ্বালানি পণ্যটির দাম। তবে সার্বিক হিসেবে গতকাল ৫ শতাংশেরও বেশি সাপ্তাহিক মূল্যবৃদ্ধির পথে ছিল ব্রেন্টের দাম। একই সঙ্গে প্রায় ৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির পথে ছিল ডব্লিউটিআইর বাজার।

বাণিজ্য অংশীদারদের কাছ থেকে পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে বৃহস্পতিবার নতুন এক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এজন্য দেশভেদে সর্বনিম্ন ১০ থেকে ৪১ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। উচ্চহারে শুল্ক আরোপ করা দেশগুলোর মধ্যে কানাডা, ভারত ও তাইওয়ানসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়া দেশও রয়েছে। ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতায় পৌঁছানোর জন্য দেশগুলোকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। এর মধ্যে যেসব বৃহৎ অর্থনীতি ট্রাম্পের সঙ্গে চুক্তিতে পৌঁছতে পেরেছে, সেগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাজ্য।

অপরিশোধিত জ্বালানি তেলের বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে ব্যাংক ও আর্থিক খাতের সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিবিএস ব্যাংকের এনার্জি সেক্টর টিম লিড শুভ্র সরকার বলেন, ‘আমরা মনে করছি, বাজারে যেভাবে আশঙ্কা করা হয়েছিল শুল্ক বিবাদ পরিস্থিতি তার চেয়ে সন্তোষজনক পর্যায়ে রয়েছে। গত কয়েক দিনে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে দরবৃদ্ধির প্রবণতার পেছনে এটিই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।’

গতকাল শেষ হওয়া সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারদরে ঊর্ধ্বমুখিতায় আরেকটি বড় অনুঘটক হিসেবে কাজ করেছে ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার কাছ থেকে পণ্যটি ক্রয়কারী দেশগুলোর ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি। এতে জ্বালানি তেলের বাণিজ্যে ব্যাঘাত ঘটা ও বাজার থেকে পণ্যটির সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার দেয়া এক নোটে জেপি মরগানের বিশ্লেষকরা বলেন, রাশিয়ার কাছ থেকে সমুদ্রপথে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখলে চীন ও ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এতে রাশিয়া থেকে সমুদ্রপথে পরিবাহিত সাড়ে ২৭ লাখ ব্যারেল জ্বালানি তেলের সরবরাহ এখন ঝুঁকিতে পড়েছে। বৈশ্বিক জ্বালানি তেল ব্যবহারে চীন ও ভারতের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।

তবে মার্কিন শুল্কনীতি বাজারে আপাতত পণ্যটির দাম বাড়ালেও সামনের দিনগুলোয় তা জ্বালানি তেলের চাহিদাকে চাপে ফেলে দেয়ার জোর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষক ও বিশ্লেষকদের অনেকেই। তাদের ভাষ্যমতে, এ শুল্কনীতির ফলে এরই মধ্যে বিশ্বের শীর্ষ অর্থনীতি ও জ্বালানি তেলের সর্বোচ্চ ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়তে শুরু করেছে। দেশটিতে মূল্যস্ফীতি বাড়লে তা জ্বালানি তেলের চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Tags: আন্তর্জাতিক বাজারজ্বালানি তেলশুল্ক
ShareTweetPin
Previous Post

বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়বে মার্কিন শুল্ক কমানোয় : বাণিজ্য উপদেষ্টা

Next Post

শুল্কহার হ্রাস পেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার মাধ্যমে

Related Posts

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
5
সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
12
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
24
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
15
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
43
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
13
Next Post
শুল্কহার  হ্রাস পেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার মাধ্যমে

শুল্কহার হ্রাস পেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার মাধ্যমে

No Result
View All Result

সাম্প্রতিক

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ

বড় রদবদল করা হলো পুলিশের

চট্টগ্রামের এসপি হলেন রমনার আলোচিত ডিসি মাসুদ আলম

ডাস্টবিনের পাশে খাবার তৈরি করায় হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

দেশে তেলের সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In