ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অর্থ কথা

১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন

July 3, 2025
0 0
0
১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন

বিশ্ববাজারে এ বছরের প্রথম ছয় মাসে ডলারের মান ১০ শতাংশের বেশি কমেছে। এটাকে ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতন হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের মুদ্রার বিপরীতে এই পতন বিনিয়োগকারীদের গভীর উদ্বেগে ফেলেছে।

১৯৭৩ সালে যুক্তরাষ্ট্র স্বর্ণমান থেকে বেরিয়ে আসার পর ডলারের বড় ধরনের দরপতন দেখা দিয়েছিল। তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন, তবে সেটাও ছিল বৈশ্বিক অর্থনীতির মোড় ঘোরানো সময়। এবার পতনের নেপথ্যে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককেন্দ্রিক ও আগ্রাসী বৈশ্বিক কৌশল।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে যুক্তরাষ্ট্রের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমেছে। বর্ধিত শুল্ক, ঋণের বোঝা ও মূল্যস্ফীতির সম্ভাবনা ডলারের উপর চাপ বাড়িয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগ কমছে, আর সাধারণ মার্কিন নাগরিকদের বিদেশ ভ্রমণের খরচ বেড়েছে।

ডলার দুর্বল হওয়ায় রপ্তানিকারকরা সাময়িক সুবিধা পেলেও আমদানি খরচ বেড়ে যাওয়ায় সামগ্রিক বাণিজ্য পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। এরই মধ্যে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি কিছুটা প্রশমিত হলেও বিনিয়োগকারীদের মনে সেই দুশ্চিন্তা রয়ে গেছে।

এই প্রেক্ষাপটে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্টিভ ইংল্যান্ডার বলেন, ডলার দুর্বল না শক্তিশালী—এটাই মূল প্রশ্ন নয়; আসল প্রশ্ন হলো, বিশ্ব এই অবস্থানকে কীভাবে দেখছে?

ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর বিনিয়োগকারীরা তার প্রবৃদ্ধিমুখী অবস্থানের ওপর আস্থা রেখেছিলেন। কিন্তু ট্রাম্প শপথ নেওয়ার পর ডলারের সূচক শিখরে পৌঁছালেও পরে তা পড়তে শুরু করে। মূল্যস্ফীতির আতঙ্ক, সুদবৃদ্ধির প্রভাব এবং কোম্পানিগুলোর আয় নিয়ে শঙ্কা সেই আস্থাকে নড়বড়ে করে তোলে।

এরপর আসে ২ এপ্রিলের ‘স্বাধীনতা দিবস’ ঘোষণা—যেদিন ট্রাম্প একতরফাভাবে উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত শেয়ারবাজার, বন্ড এবং ডলারের ওপর একযোগে নেতিবাচক প্রভাব ফেলে। শুল্ক আরোপের ফলে আমদানি খরচ বাড়ে, ফলে বিদেশি ব্যবসায়ীরা ডলারের লেনদেন কমিয়ে দেয়। এতে ডলার যুক্তরাষ্ট্রে ফিরে আসার সম্ভাবনা হ্রাস পায়, বিশেষ করে সরকারি বন্ডের বাজারে। এতে করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে সন্দেহ তৈরি হয়।

বিশ্বের অনেক বিনিয়োগকারী এখন ডলার এবং মার্কিন সম্পদের বিকল্প খুঁজছে। যেখানে একসময় যুক্তরাষ্ট্র ছিল নিরাপদ বিনিয়োগের গন্তব্য, এখন সেই বিশ্বাসে চিড় ধরেছে।বছরের শুরুতে ডলারের মান ভালো থাকলেও, সময়ের সঙ্গে তা দুর্বল হয়ে পড়েছে। স্টিভ ইংল্যান্ডার বলেন, এক সময় ধারণা ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতি ব্যতিক্রমী; এখন সেই বিশেষত্ব হারিয়ে যাচ্ছে। ট্রাম্পের ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের সঙ্গে আচরণ বিনিয়োগকারীদের আস্থায় আরও চিড় ধরিয়েছে।

শুল্ক বাড়লে আমদানি কমে, আর এতে ডলারের আন্তর্জাতিক লেনদেন হ্রাস পায়। একদিকে মুদ্রা রূপান্তরের ঝামেলা, অন্যদিকে মার্কিন অর্থনীতির প্রতি আস্থার ঘাটতি—দুটি বিষয় একসাথে ডলারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।ডলারের এই দুর্বলতা শেয়ারবাজারের মুনাফার চিত্রকেও ধোঁয়াশায় ফেলেছে। উদাহরণ হিসেবে বলা যায়, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২৪ শতাংশ বেড়ে নতুন উচ্চতায় গেলেও ইউরোতে হিসাব করলে মুনাফা দাঁড়ায় মাত্র ১৫ শতাংশ—অর্থাৎ সর্বোচ্চ অবস্থান থেকে ১০ শতাংশ কম।

ফলে বহু মার্কিন বিনিয়োগকারী এখন দেশের বাইরে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। ইউরোপের ইউরোস্টক্স ৬০০ সূচক এই সময়কালে ১৫ শতাংশ বাড়লেও ডলারে রূপান্তর করলে তা বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে। পেনশন তহবিল ও বিভিন্ন ট্রাস্ট প্রতিষ্ঠান জানাচ্ছে, তারা যুক্তরাষ্ট্রের বাইরের বাজারে নতুন সম্ভাবনা খুঁজছে।

ShareTweetPin
Previous Post

অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

Next Post

ডলারের বিপরীতে টাকায় ঋণ নেওয়ার সুযোগ

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
35
বকেয়া বিদ্যুৎ পরিশোধে আদানির চিঠি দিয়ে তাগাদা
অর্থ কথা

বকেয়া বিদ্যুৎ পরিশোধে আদানির চিঠি দিয়ে তাগাদা

February 8, 2026
21
স্বাধীনতা কমছে সংবাদমাধ্যমের, খুশি দুর্নীতিবাজ রাজনীতিকরা
লীড স্লাইড নিউজ

স্বাধীনতা কমছে সংবাদমাধ্যমের, খুশি দুর্নীতিবাজ রাজনীতিকরা

February 7, 2026
10
Next Post
দেশের রিজার্ভ বেড়ে ২৬ বিলিয়ন ছাড়িয়েছে

ডলারের বিপরীতে টাকায় ঋণ নেওয়ার সুযোগ

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In