ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home সাম্প্রতিক

‘আমরা পালাই না, আমরা মাফিয়া নই’ : প্রেসিডেন্ট

June 11, 2025
0 0
0
‘আমরা পালাই না, আমরা মাফিয়া নই’ : প্রেসিডেন্ট

আর্জেন্টিনার সর্বোচ্চ আদালত এক রায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের ছয় বছরের কারাদণ্ড বহাল রেখেছেন। সে সঙ্গে দুর্নীতির অভিযোগে তাকে সরকারি পদ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছেন। এর ফলে তিনি কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফার্স্ট লেডি এবং প্রেসিডেন্ট থাকাকালীন দুর্নীতির অভিযোগে মঙ্গলবার (১০ জুন) তার বিরুদ্ধে এ রায় দেন আদালত।

আদালতের ঘোষণার আগেই এ ধরনের রায়ের আভাস ছিল। সম্ভাব্য পরিণতি নিয়ে সজাগ ছিলেন ফার্নান্দেজও। সোমবার (৯ জুন) দলের এক সভায় তার বক্তব্যে তা স্পষ্ট।

সাবেক এ প্রেসিডেন্ট বলেন, আমাকে হয়তো জেলে যেতে হবে, কিন্তু মানুষ প্রতিদিন আরও খারাপ পরিস্থিতির দিকে যাবে। একজন ব্যক্তির গ্রেপ্তার ইতোমধ্যেই ব্যর্থ অর্থনৈতিক মডেলকে পরিবর্তন করবে না। আমরা মাফিয়া-ধাঁচের ডানপন্থিদের মতো নই, যারা তিন বছর ধরে পালিয়ে বেড়ায়। পেরোনিস্টরা এখানে আছি (আমরা পালাই না) এবং আমরা এখানেই থাকব।

আদালত আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয়কে ৭২ বছর বয়সী ফার্নান্দেজকে আটক রাখার জন্য একটি আটক কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে। তার আইনজীবী কার্লোস বেরালদি বুয়েনস আইরেসের একটি টেলিভিশন স্টেশন সি৫এনকে জানিয়েছেন, তিনি ফার্নান্দেজকে তার বয়স বিবেচনা করে গৃহবন্দি অবস্থায় সাজা ভোগ করার অনুমতি দেওয়ার অনুরোধ করেছেন।

এদিকে সুপ্রিম কোর্টের এই বিস্ফোরক রায়ের ফলে ফার্নান্দেজের সমর্থকরা আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় নেমে বিক্ষোভ করে এবং প্রধান মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। তবে সরকার আর্জেন্টিনার ক্যারিশম্যাটিক কিন্তু বিতর্কিত নেতা ফার্নান্দেজকে গ্রেপ্তার করে রায় কার্যকরে বদ্ধপরিকর।

ফার্নান্দেজ দুই দশক ধরে আর্জেন্টিনার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন। দেশের প্রধান বামপন্থি জনতাবাদী আন্দোলনকে কির্চনারবাদ নামে পরিচিত করেন তিনি।

ফার্নান্দেজের আট বছরের শাসনামলে (২০০৭-২০১৫) তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠে। বিশেষ করে অর্থ ছাপিয়ে অবাধ রাষ্ট্রীয় ব্যয়ের জন্য অর্থায়নের ফলে বিশাল বাজেট ঘাটতি এবং আকাশচুম্বী মুদ্রাস্ফীতির মুখে পড়ে আর্জেন্টিনা।

সমালোচকরা ফার্নান্দেজের নীতিকে আর্জেন্টিনার বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক অস্থিরতা বৃদ্ধির জন্য দায়ী করেন। এ ধারাবাহিক অর্থনৈতিক সংকট এবং দেশের ফুলে-ফেঁপে ওঠা আমলাতন্ত্রের প্রতি ক্ষোভ ২০২৩ সালের শেষের দিকে চরম জনরোষে পরিণত হয়। ফলস্বরূপ উগ্র জাতীয়তাবাদী জাভিয়ের মাইলি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ফার্নান্দেজ আদালতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিচারকদের দেশের অর্থনৈতিক ক্ষমতার অধিকারী ব্যক্তিদের ‘পুতুল’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তারা তিনজন পুতুল। যারা তাদের অনেক উপরে ক্ষমতাসীনদের হয়ে কথা বলছে। এটি বিরোধী দল নয়। এটি আর্জেন্টিনার সরকারের ঘনীভূত অর্থনৈতিক শক্তি। ফার্নান্দেজ বিচারকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ করেছেন, প্রমাণ উপস্থাপনে তাকে যথেষ্ট সময় দেওয়া হয়নি।

Tags: প্রেসিডেন্টফার্নান্দেজ
ShareTweetPin
Previous Post

রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

Next Post

ইসরায়েলকে মোকাবিলা করার জন্য প্রস্তুত ইরান : খামেনি

Related Posts

স্বাধীনতা কমছে সংবাদমাধ্যমের, খুশি দুর্নীতিবাজ রাজনীতিকরা
লীড স্লাইড নিউজ

স্বাধীনতা কমছে সংবাদমাধ্যমের, খুশি দুর্নীতিবাজ রাজনীতিকরা

February 7, 2026
4
প্রায় এক-তৃতীয়াংশ প্রবাসী ভোটাররা এখনো ব্যালেট পান নি
লীড স্লাইড নিউজ

প্রায় এক-তৃতীয়াংশ প্রবাসী ভোটাররা এখনো ব্যালেট পান নি

February 7, 2026
5
তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
লীড স্লাইড নিউজ

তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ

February 3, 2026
6
নাগরিককে সরকারের কাছে আসতে হয় বলে দুর্নীতি হচ্ছে: প্রধান উপদেষ্টা
লীড স্লাইড নিউজ

নাগরিককে সরকারের কাছে আসতে হয় বলে দুর্নীতি হচ্ছে: প্রধান উপদেষ্টা

January 28, 2026
5
নতুন নতুন শিল্প এদেশে নিয়ে আসবো, এতে কর্মসংস্থান হবে: তারেক রহমান
লীড স্লাইড নিউজ

নতুন নতুন শিল্প এদেশে নিয়ে আসবো, এতে কর্মসংস্থান হবে: তারেক রহমান

January 28, 2026
3
চট্টগ্রামে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কোনো ছাড় দেওয়া হবে না: ডিসি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কোনো ছাড় দেওয়া হবে না: ডিসি

January 27, 2026
3
Next Post
ইসরায়েলকে মোকাবিলা করার জন্য প্রস্তুত ইরান : খামেনি

ইসরায়েলকে মোকাবিলা করার জন্য প্রস্তুত ইরান : খামেনি

No Result
View All Result

সাম্প্রতিক

ফের বাড়লো সোনার দাম

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

সংসদে সরকার দলীয় চিফ হুইপ ও হুইপ হলেন যারা

জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ

রোহিঙ্গাদের ১৪ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In