ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অর্থনীতি সমাচার

ভিন্ন পদ্ধতিতে পেশ হবে এবারের বাজেট

June 2, 2025
0 0
0
ভিন্ন পদ্ধতিতে পেশ হবে এবারের বাজেট

জাতির সামনে আজ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার হবে ভিন্ন পদ্ধতিতে।

সোমবার (২ জুন) বেতার ও টেলিভিশনের মাধ্যমে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ঘোষণার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেটটি পাস হবে। বাজেট বক্তৃতার পরপরই বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট সব খাতের তথ্য প্রকাশ করা হবে।

এ ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশকিছু পণ্যের ওপর কর, শুল্ক ও ভ্যাট আরোপের সম্ভাবনা রয়েছে। এতে বাজারে বেশকিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

দাম বাড়তে পারে যেসব পণ্যের

সিগারেট: গত জানুয়ারিতে সিগারেটের বিভিন্ন স্তরে ৫-৭ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছিল। নতুন বাজেটে তামাক শিল্পে ব্যবহৃত সিগারেট পেপারের সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ১০০ শতাংশ করার প্রস্তাব থাকতে পারে। ফলে সিগারেটের দাম আরও বাড়তে পারে।

রড ও স্টিল: নির্মাণ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল রডের আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমদানিতে ভ্যাট ২০ শতাংশ থেকে ২৩ শতাংশ এবং উৎপাদনে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ফিক্সড আমদানি শুল্ক বাতিল হলেও, শুল্ক-ভ্যাট বৃদ্ধির ফলে প্রতি টন রডের দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা বাড়তে পারে।

এসি-ফ্রিজ: ফ্রিজ ও এয়ার কন্ডিশনার প্রস্তুতকারকদের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর পরিকল্পনা রয়েছে বাজেটে। বর্তমানে ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। প্রস্তাবিত বাজেটে এটি ১৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে, যা এসব পণ্যের দাম বাড়াতে পারে।

মোটরসাইকেল ও সাইকেলের যন্ত্রাংশ: মোটরসাইকেলের ইঞ্জিনের যন্ত্রাংশ আমদানিতে গত অর্থবছরের (২০২৪-২৫) বাজেটে ৩ শতাংশের অতিরিক্ত সব আমদানি, নিয়ন্ত্রণমূলক ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছিল। তবে এতে মোটরসাইকেলের দাম কমেনি বললেই চলে। যদিও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক-ভ্যাট কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।

দেশীয় তৈরি মোবাইল ফোন: মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে ভ্যাট ২-২.৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব থাকতে পারে, যার ফলে দেশীয় মোবাইল ফোনের দাম বৃদ্ধি পেতে পারে।

ব্যাটারি: ব্যাটারিচালিত রিকশার ১,২০০ ওয়াটের ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১% থেকে ১৫% করার প্রস্তাব রয়েছে, যা এই খাতে প্রভাব ফেলতে পারে।

কসমেটিক্স পণ্য: লিপস্টিক, আইলাইনার, ফেসওয়াশসহ কসমেটিক্স পণ্যের আমদানির ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাব আসতে পারে। উদাহরণস্বরূপ, লিপস্টিকের প্রতি কেজির শুল্কায়ন মূল্য ২০ ডলার থেকে ৪০ ডলার হতে পারে।

অন্যান্য: এ ছাড়াও প্রস্তাবিত বাজেটে দাম বাড়তে পারে দেশীয় তৈরি সুতা, ব্লেড, বিদেশি চকলেট, মার্বেল-গ্রানাইট, বিদেশি খেলনা, হেলিকপ্টার, টেবিলওয়্যার ইত্যাদি পণ্যের দাম বাড়তে পারে।

ShareTweetPin
Previous Post

দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রামে, সমঝোতা চুক্তি সই

Next Post

২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা দেশের বাজেট; পেশ আজ

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা দেশের বাজেট; পেশ আজ

২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা দেশের বাজেট; পেশ আজ

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In