ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আন্তর্জাতিক অর্থনীতি

এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় একজোট হওয়ার আহ্বান ডঃ ইউনূসের

May 29, 2025
0 0
0
এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় একজোট হওয়ার আহ্বান ডঃ ইউনূসের

এশিয়ার দেশগুলোকে অভিন্ন সংকট মোকাবিলা এবং নতুন সম্ভাবনার পথ উন্মোচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অধ্যাপক  ইউনূস বলেন, এশিয়া আজ বৈচিত্র্যময় রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এই বৈচিত্র্যই আমাদের শক্তি। তাই এই অঞ্চলকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এগিয়ে নিতে আমাদের একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৯ মে) জাপানের টোকিওতে অনুষ্ঠিত ‘নিক্কেই ফোরাম : এশিয়ার ভবিষ্যৎ ৩০তম সম্মেলন’-এর উদ্বোধনী অধিবেশনে এ বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি ভবিষ্যৎ উন্নয়নের জন্য সাতটি দিকনির্দেশনামূলক পরামর্শও তুলে ধরেন।

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা সবাই একটি অভিন্ন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই ভবিষ্যৎ যেন সবার জন্য সমানভাবে সমৃদ্ধ হয়—তা নিশ্চিত করতে হবে। তিনি এশিয়ার দেশগুলোকে একে অপরের ওপর নির্ভরশীলতা থেকে সহযোগিতায় রূপ নেওয়ার আহ্বান জানান।

অর্থনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের জোট গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ইউনূস বলেন, এই অঞ্চলটি এখনো বাণিজ্যিকভাবে বিশ্বের অন্যতম কম সংযুক্ত অঞ্চল। আমাদের এখনই উদ্যোগ নিতে হবে, যেন বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হয়।তিনি একটি শক্তিশালী প্রযুক্তি-ভিত্তিক পরিবেশ গড়ে তোলার কথা বলেন, যা হবে সবার জন্য ন্যায্য, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক।

এশিয়ার উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, এশিয়ার উন্নয়ন ত্বরান্বিত করতে আঞ্চলিক উন্নয়ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন। এশিয়ার অর্থায়নের জন্য আমাদের এমন একটি কাঠামো দরকার, যা হবে শক্তিশালী, টেকসই এবং কার্যকর।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা যেন কোটি কোটি প্রান্তিক মানুষকে ভুলে না যাই। তারা এখনো সমাজের মূল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অনেকেই প্রতিনিয়ত ধাক্কার মুখে দাঁড়িয়ে।তাই কেবল অবকাঠামো বা শিল্পায়ন নয়, মানুষের মধ্যেও বিনিয়োগের আহ্বান জানান তিনি। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ব্যবসা এবং প্রযুক্তি সুবিধার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন করাই হবে প্রকৃত অগ্রগতি।

এর আগে, সম্মেলনে অংশ নিতে ২৮ মে (বুধবার) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে টোকিও পৌঁছান অধ্যাপক ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

এশিয়ার ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। সম্মেলনে একযোগে কাজের আহ্বানের মধ্য দিয়ে অধ্যাপক ইউনূস তুলে ধরলেন একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং মানবকেন্দ্রিক উন্নয়নের দর্শন।

এমইউএম/দৈঅ

 

Tags: ইউনুসপ্রধান উপদেষ্টাবাংলাদেশ
ShareTweetPin
Previous Post

দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Next Post

পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ৭ জুন

Related Posts

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
স্বাধীনতা কমছে সংবাদমাধ্যমের, খুশি দুর্নীতিবাজ রাজনীতিকরা
লীড স্লাইড নিউজ

স্বাধীনতা কমছে সংবাদমাধ্যমের, খুশি দুর্নীতিবাজ রাজনীতিকরা

February 7, 2026
10
প্রায় এক-তৃতীয়াংশ প্রবাসী ভোটাররা এখনো ব্যালেট পান নি
লীড স্লাইড নিউজ

প্রায় এক-তৃতীয়াংশ প্রবাসী ভোটাররা এখনো ব্যালেট পান নি

February 7, 2026
7
তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
লীড স্লাইড নিউজ

তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ

February 3, 2026
10
ইরানের চাবাহার বন্দরে যুক্তরাষ্ট্রের চাপে অর্থায়ন বন্ধ করলো ভারত
আন্তর্জাতিক অর্থনীতি

ইরানের চাবাহার বন্দরে যুক্তরাষ্ট্রের চাপে অর্থায়ন বন্ধ করলো ভারত

February 1, 2026
18
জার্মানির সঙ্গে ৮ বিলিয়ন ডলারের চুক্তিতে সাবমেরিন বানাবে ভারত
আন্তর্জাতিক অর্থনীতি

জার্মানির সঙ্গে ৮ বিলিয়ন ডলারের চুক্তিতে সাবমেরিন বানাবে ভারত

February 1, 2026
16
Next Post
পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ৭ জুন

পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ৭ জুন

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In