ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home খেলাধুলা

কোপা আমেরিকার ফাইনালে তোলার নায়ক মার্তিনেস

দৈনিক অর্থনীতি ডেস্ক

July 7, 2021
0 0
0
কোপা আমেরিকার ফাইনালে তোলার নায়ক মার্তিনেস

ছবি সংগৃহিত

টাইব্রেকার এড়াতে চেয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে সেমি-ফাইনালে সেই ভাগ্য পরীক্ষাতেই নামতে হয়েছিল তার দলকে। সেখানে ব্যবধান গড়ে দিলেন এমিলিয়ানো মার্তিনেস। কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে দলকে কোপা আমেরিকার ফাইনালে তোলার নায়ক এই গোলরক্ষক।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ড্র থাকে। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জেতে লিওনেল স্কালোনির দল।

আগামী রোববার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে আসা কলম্বিয়া এবার পারেনি। হুয়ান কুয়াদরাদোর প্রথম শটে হয় গোল। দাভিনসন সানচেস ও ইয়েরি মিনার পরের দুটি শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মার্তিনেস।

মিগুয়েল বোরহার বুলেট গতির শট খুঁজে নেয় জাল। এদউইন কারদোনার শট আবার বাঁদিকে ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন মার্তিনেস। এক আসর পর ফাইনালে যাওয়ার উচ্ছ্বাসে মাতে আর্জেন্টিনা।

 

দলের হয়ে প্রথম শটে গোল করেন লিওনেল মেসি। রদ্রিগো দে পল পরের শট মারেন আকাশে। পরের দুটি শট ঠিকানাতেই পাঠান লেয়ান্দ্রো পারেদেস ও লাউতারো মার্তিনেস। আর্জেন্টিনার পঞ্চম শটের প্রয়োজন হয়নি।

আক্রমণাত্মক শুরু করা আর্জেন্টিনা এগিয়ে যেতে পারত চতুর্থ মিনিটে। বল পায়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে কলম্বিয়ার ডি বক্সে ঢুকে পড়েন মেসি। খুঁজে নেন পেনাল্টি স্পটের কাছে থাকা নিকোলাস গনসালেসকে। তার হেড একটুর জন্য থাকেনি লক্ষ্যে।

গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনার। জিওভানি লো সোলসোর কাছ থেকে ডি বক্সে বল পান মেসি। কলম্বিয়ান এক ডিফেন্ডার বলে পা ছোঁয়ালেও দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আর্জেন্টিনা অধিনায়ক খুঁজে নেন লাউতারো মার্তিনেসকে। ইন্টার মিলান স্ট্রাইকার আড়াআড়ি শট বল পাঠান জালে। সপ্তম মিনিটে এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

চলতি আসরে এটি মেসির পঞ্চম অ্যাসিস্ট, কোপা আমেরিকার ইতিহাসেই যা সর্বোচ্চ।

 

পরের মিনিটেই সমতা প্রায় ফিরিয়ে ফেলছিল কলম্বিয়া। বাঁ দিক থেকে একটি ক্রস ডি বক্সে পেয়ে যান কুয়াদরাদো। তার শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আর্জেন্টিনা গোলরক্ষক মার্তিনেস।

 

আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে ম্যাচ। দুই প্রান্তেই রক্ষণের উপর দিয়ে বয়ে যায় ঝড়। ঝাপটা বেশি যায় এগিয়ে থাকা আর্জেন্টিনার উপর দিয়েই। ৩৮তম মিনিটে ৩০ সেকেন্ডের মধ্যে কলম্বিয়ার দুটি চেষ্টা ব্যর্থ হয় পোস্টে লেগে।

ডি বক্সের বাইরে থেকে উইলমার বারিওসের বুলেট গতির শট লো সোলসোর গায়ে লেগে দিক পাল্টে পোস্টে লেগে বেরিয়ে যায়। ইউভেন্তুস উইঙ্গার কুয়াদরাদোর কর্নারে ইয়েরি মিনার ক্রস ব্যর্থ হয় ক্রসবারে লেগে।

৪৪তম মিনিটে আবার সুযোগ নষ্ট হয় আর্জেন্টিনার। মেসির কর্নারে লাফিয়ে গোলরক্ষক বরাবর হেড করেন গনসালেস। বল ধরতে গিয়ে তালগোল পাকান দাভিদ অসপিনা। তার ভাগ্য ভালো ক্রসবারের উপর দিয়ে বল যায় বাইরে।

ShareTweetPin
Previous Post

আজও বিক্রেতাশূন্য ৩ কোম্পানির শেয়ার

Next Post

অগ্রিম ৩৩৯ কোটি টাকার হদিস নেই, মামলার সুপারিশ ইভ্যালির বিরুদ্ধে

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
20
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
25
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
22
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
25
Next Post
ইভ্যালীর চলতি দায় ও লোকসান দুটিই ক্রমান্বয়ে বাড়ছে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

অগ্রিম ৩৩৯ কোটি টাকার হদিস নেই, মামলার সুপারিশ ইভ্যালির বিরুদ্ধে

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In