ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home দেশ বিদেশ অর্থনীতি

সিন্ডিকেটের মজুদদারিতে পাগলা ঘোড়া এলাচের বাজার!

August 27, 2023
0 0
0
সিন্ডিকেটের মজুদদারিতে পাগলা ঘোড়া এলাচের বাজার!

সরবরাহের নেই কোনো ঘাটতি, রয়েছে পর্যাপ্ত মজুদ তারপরও পাগলা ঘোড়ার মতোই লাফিয়ে লাফিয়ে বাড়ছে খাতুনগঞ্জে এলাচের বাজার। তবে, মসলা ব্যবসায়ীদের দাবি কিছু ট্রেডিং ব্যবসায়ী যারা তেল, চিনি ও গমে বিনিয়োগ করতেন, তারাই হঠাৎ করে এখন এলাচ কিনে মজুদ করা শুরু করেছেন। যেকারণে এক সপ্তাহের ব্যবধানে এলাচের বাজার বেড়েছে অন্তত কেজিতে ৫০০ টাকা। প্রতিটি দোকান ও গুদামে পর্যাপ্ত মজুদ থাকা সত্বেও কৃত্রিম ভাবে এলাচের দাম বৃদ্ধির পেছনে গুটিকয়েক ব্যবসায়ীকেই দায়ী করছে সাধারণ ব্যবসায়ীরা। তাদের দাবি, তেল চিনিতে লোকসানের আশংকায় নতুন করে মসলার বাজারে বিনিয়োগ ও গুদামে মজুদ করে নিজেদের ইচ্ছামাফিক দর উঠানামা করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। বিশ্বস্ত একটি সুত্রে জানা যায়, যে পরিমাণ এলাচ সারাদিন কেনাবেচা হচ্ছে তারমধ্যে এক কেজিও বাইরে ডেলিভারি হচ্ছে না, শুধুমাত্র গুদাম পরিবর্তন হচ্ছে।

খাতুনগঞ্জের একজন পাইকারী মসলা ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, গত কয়দিন ধরে এলাচের এই অস্বাভাবিক হাত বদলের কারণে দাম বেড়েই চলেছে। তিনি আরও বলেন, গুটিকয়েকজন ডিও বা স্লিপ ব্যবসায়ী বিভিন্ন সময় বিভিন্ন পণ্য নিয়ে এক প্রকার জুঁয়া খেলেন। নিজেদের মধ্যে ট্রেডিং করে তারা ইচ্ছেমতো পণ্যের দাম উঠানামা করিয়ে বিপুল অংকের টাকা মুনাফা করে থাকেন। এরাই মূলত সেই খেলায় মেতেছে মসলার বাজারে।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে গরম মসলার বুকিং বাড়তি থাকলেও খাতুনগঞ্জের বাজারে যেসব মসলা মজুদ আছে সেগুলো বহু আগেই আমদানি হয়েছে। সুতরাং বুকিং দর বাড়ার প্রভাব এখানে পড়ার কথা না।
সরেজমিনে খাতুনগঞ্জের পাইকারি মসলার বাজারে খোঁজ নিয়ে জানা যায়,  ২৭ আগষ্ট রবিবার প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছে ২২৭০ টাকায় যা গত একসপ্তাহ আগেও বিক্রি হয়েছে ১৮০০ টাকায় (এটাকে ২০২৩-২০২৭ সাল বলা হয়ে থাকে)। অন্য আরেকটি এলাচ যেটা পুরোনো মাল হিসেবে পরিচিত সেটা বেচাকেনা হয়েছে গতকাল কেজিপ্রতি ১৮৭০ টাকায় (এটাকে ২০২২- ২০২৬ সাল হিসেবে পরিচিত) এছাড়া জিরা বিক্রি হচ্ছে এক হাজার ২০ টাকা, গোল মরিচ ৬১০ টাকা, দারচিনি ৩০৫ টাকা এবং লবঙ্গ বিক্রি হচ্ছে এক হাজার ৩৭০ টাকায়। এলাচ ছাড়াও গরম মসলার অন্যান্য আইটেম জিরা, দারচিনি, লবঙ্গ ও গোল মরিচের বাজার স্থিতিশীল রয়েছে বলে জানা যায়।
খাতুনগঞ্জের মসলা আমদানিকারক হাজী জসিম ট্রেডার্সের স্বত্বাধিকারী জসিম উদ্দিন বলেন, দেশে প্রায় সব ধরনের মসলা আমদানি করতে হয়। এলাচ আসে গুয়েতমালা থেকে। বাকি সব পণ্য ভারত থেকেও আসে। তবে এটি ঠিক বর্তমানে আন্তর্জাতিক বাজারে গরম মসলার বুকিং দর বেড়েছে। কিন্তু খাতুনগঞ্জের বাজারে যেসব মসলা মজুদ আছে এসব আগেই আমদানি করা হয়েছে।
গরম মসলার মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে কেবল এলাচের দামটাই বেড়েছে অস্বাভাবিক ট্রেডিংয়ের কারণে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি নাজের হোসাইন বলেন, গরম মসলা স্লো আইটেম হওয়ার পরও হঠাৎ করে কারণ ছাড়া দামবৃদ্ধি সিন্ডিকেট কারসাজি ছাড়া কিছুই না। প্রতিদিনের রান্নায় খুব বেশি ব্যবহৃত হয় না গরম মসলা। তারপরেও থেমে নেই ব্যবসায়ীদের কারসাজি। জেলা প্রশাসন গুদাম গুলোতে অভিযান পরিচালনা করলেই মজুদদারির বিষয়টি প্রতীয়মান হবে এবং বেচাকেনার সাথে পণ্য ডেলিভারির অসঙ্গতি থাকলে তাও সুস্পষ্ট হবে। বাজার নিয়ন্ত্রণ কিংবা বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে অভিযানের বিকল্প নেই- এতে সাধারণ ক্রেতাদের ন্যায্যতা রক্ষা পাবে।

ShareTweetPin
Previous Post

চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

Next Post

সিএমপি’র চার থানার ওসি পদে রদবদল-

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
40
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
সিএমপি’র চার থানার ওসি পদে রদবদল-

সিএমপি'র চার থানার ওসি পদে রদবদল-

No Result
View All Result

সাম্প্রতিক

সরকারের গেল দুই মাসের পথচলা তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

এখনই ব্যবস্থা না নিলে ব্যাংক খাতের ধস ঠেকানো কঠিন

সাংবাদিকদের জন্য অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিমান জ্বালানি সংকটের আশঙ্কা আগাম প্রস্তুতির আহ্বান

ফের বন্ধ হরমুজ প্রণালি, কারণ জানাল ইরান

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি পেতে আশাবাদী অর্থমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In