ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আন্তর্জাতিক অর্থনীতি

চালের বাজার ঊর্ধ্বমুখী শীর্ষ সরবরাহকারী দেশগুলোয়

January 1, 2023
0 0
0
চালের বাজার ঊর্ধ্বমুখী শীর্ষ সরবরাহকারী দেশগুলোয়

নিজস্ব প্রতিবেদক:চলতি সপ্তাহে এশিয়ার চালের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। শীর্ষ  সরবরাহকারী দেশগুলো আগের সপ্তাহের তুলনায় বেশি দামেই পণ্যটি রফতানি করেছে। আমদানিকারক দেশগুলোয় ঊর্ধ্বমুখী চাহিদা এবং বৈরী আবহাওয়ায় উৎপাদন ঘাটতি দাম বাড়াতে সহায়তা করছে। পাশপাশি চীনের লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ শিথিল করে নেয়ার বিষয়টিও এক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে।

ভারত বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ। চলতি সপ্তাহে দেশটিতে ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল টনপ্রতি ৩৭৫-৩৮২ ডলারে বিক্রি হয়েছে। গত সপ্তাহে যা ছিল ৩৭৪-৩৮০ ডলার। সংশ্লিষ্টরা বলছেন, বাজারে নতুন চাল উঠেছে। স্থানীয় বাজারে বাড়তে শুরু করেছে সরবরাহ। এ কারণে দাম বেশি বাড়েনি।

ভারতের চাল রফতানিকারক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বি ভি কৃষ্ণ রাও বলেন, রফতানি বাজারে বর্তমানে সাদা চালের চেয়ে সেদ্ধ চালের চাহিদা বেশি। এছাড়া প্রতিযোগিতার বাজারে বেশ ভালো অবস্থানে রয়েছে ভারতীয় চালের বাজারদর।

৩০ নভেম্বর ভাঙা চালসহ অর্গানিক নন-বাসমতি চালের ওপর থেকে রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ভারত। সংশ্লিষ্টরা বলছেন, রফতানি নীতিতে আনা পরিবর্তন সফলতা মুখ দেখেছে। এরই মধ্যে স্থানীয় বাজারে সরবরাহ বেড়েছে। পাশাপাশি দামও স্থিতিশীল হয়ে উঠেছে। আর এ কারণেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে।

তিন মাস ধরে এসব চাল রফতানি বন্ধ ছিল। এর ফলে প্রধান প্রধান আমদানিকারক দেশগুলো বিপাকে পড়ে যায়। ফের রফতানি শুরুর ঘোষণা আসায় আমদানিকারক দেশগুলোয় স্বস্তি ফিরেছে। শস্যটির রফতানি মূল্যও কমে এসেছে।

আন্তর্জাতিক চাল বাণিজ্যে ৪০ শতাংশ বাজার হিস্যাই ভারতের। ২০২১-২২ অর্থবছরে দেশটি সব মিলিয়ে ২ কোটি ১২ লাখ ৩০ হাজার টন চাল রফতানি করে। এর আগের অর্থবছর রফতানির পরিমাণ ছিল ১ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টন। কভিড-১৯ মহামারী শুরুর আগে ২০১৯-২০ অর্থবছরে দেশটি রফতানি করেছিল ৯৫ লাখ ১০ হাজার টন। অর্থাৎ গত অর্থবছর চাল রফতানি মহামারীপূর্ব পর্যায় ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু এ বছর পণ্যটি রফতানিতে মন্দার মুখে পড়তে যাচ্ছে দেশটি।

অন্যদিকে ভিয়েতনামের ৫ শতাংশ ভাঙা চাল ফ্রি অন বোর্ড চুক্তিতে রফতানি হচ্ছে টনপ্রতি ৪৫৮ ডলারে। জুলাইয়ের মাঝামাঝি সময়ের পর এটিই সর্বোচ্চ দাম। এক সপ্তাহ আগেও দেশটি প্রতি টন চাল ৪৪৮-৪৫৩ ডলারে রফতানি করেছিল।

ব্যবসায়ীরা বলছেন, চীন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেয়া বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নিয়েছে। ঘোষণা দেয়া হয়েছে কোয়ারেন্টিন উঠিয়ে নেয়ারও। এ কারণে সুবিধা পাবে ভিয়েতনামের ব্যবসায়ীরা। চীনে বেশ ভালো পরিমাণ চাল রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২২ সালে ভিয়েতনামের চাল রফতানি ৭২ লাখ ২০ হাজার টনে পৌঁছানোর প্রাক্কলন করা হয়েছে। ২০২১ সালের তুলনায় রফতানি ১৫ দশমিক ৭ শতাংশ বাড়তে পারে। দেশটির সরকারি একটি সূত্র এ তথ্য জানিয়েছে। গত মাসে দেশটি ৫ লাখ ৫০ হাজার টন চাল রফতানি করেছে। আয় এসেছে ২৮ কোটি ৩০ লাখ ডলার।

এদিকে থাইল্যান্ড প্রতি টন ৫ শতাংশ ভাঙা চাল রফতানি করছে ৪৫২-৪৬৫ ডলারে। চলতি বছরের মধ্যে যা সর্বোচ্চ। গত সপ্তাহে দেশটি ৪৫২-৪৬০ ডলার মূল্যে চাল রফতানি করেছিল। মূলত দেশটির মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধির কারণে শস্যটির বাজারদর ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।

ব্যাংককভিত্তিক ব্যবসায়ীরা বলছেন, সাপ্তাহিক ও নববর্ষের ছুটির কারণে কৃষক ও মিল পর্যায়ে বেচাকেনা কিছুটা কম। এ কারণে দাম বাড়লেও সেটির মাত্রা ছিল সীমিত। নতুন চাহিদার বিপরীতে সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন তারা।

দেশটির চালের রফতানি মূল্য কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী। সামনের দিনগুলোয় দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে চালকলগুলোয় শস্যটির মজুদ বাড়াচ্ছে। নতুন বছরে রফতানিতে ভালো প্রবৃদ্ধি আসতে পারে। বর্তমানে দেশটি ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি চাল রফতানি করছে।

 

 

ShareTweetPin
Previous Post

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Next Post

করোনার নতুন উপধরন বিএফ.৭

Related Posts

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে
আমদানি রপ্তানি

যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে

February 11, 2026
15
১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ
আমদানি রপ্তানি

১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ

February 10, 2026
7
ভারতের সঙ্গে কুটনৈতিক টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বাণিজ্য

ভারতের সঙ্গে কুটনৈতিক টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন

February 10, 2026
5
সাত মাসে ইইউতে পোশাক রপ্তানি কমেছে প্রায় ৪ শতাংশ
আমদানি রপ্তানি

সাত মাসে ইইউতে পোশাক রপ্তানি কমেছে প্রায় ৪ শতাংশ

February 10, 2026
18
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
বাণিজ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই

February 10, 2026
8
Next Post
করোনার নতুন উপধরন বিএফ.৭

করোনার নতুন উপধরন বিএফ.৭

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের ৩৬ নেত্রীকে বিএনপির ডাক

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা

সরকারের গেল দুই মাসের পথচলা তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

এখনই ব্যবস্থা না নিলে ব্যাংক খাতের ধস ঠেকানো কঠিন

সাংবাদিকদের জন্য অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিমান জ্বালানি সংকটের আশঙ্কা আগাম প্রস্তুতির আহ্বান

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In