ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অর্থ কথা

বৈশ্বিক মন্দার শঙ্কা: টালমাটাল পরিস্থিতিতে সতর্ক অবস্থায় বাংলাদেশ

October 11, 2022
0 0
0
বৈশ্বিক মন্দার শঙ্কা: টালমাটাল পরিস্থিতিতে সতর্ক অবস্থায় বাংলাদেশ

২০০৯ সালের পর আবারও মন্দার কবলে বিশ্ব অর্থনীতি। বিভিন্ন সূচক জানান দিচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল হবে মন্দার বছর। ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতি নেতিবাচক ধারায় চলছে। নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বৃদ্ধি এবং প্রবৃদ্ধির নিম্নমুখী প্রবণতা এখন স্পষ্ট। বৈশ্বিক টালমাটাল অবস্থায় সতর্ক বাংলাদেশ।

রফতানি খাত, রিজার্ভ ও অভ্যন্তরীণ যোগান ঠিক রাখা নিয়েই এখন দুশ্চিন্তা। বলা হচ্ছে, টিকে থাকতে কৌশল হাতে নেয়ার বিকল্প নেই। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মনে করেন, পরিস্থিতি মোকাবেলায় সকলকেই এগিয়ে আসতে হবে।

মূলত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, লাগামহীন মূল্যস্ফীতি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহারে উলম্ফন— বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করেছে। সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক বলছে, বিশ্বমন্দা আসন্ন। জাতিসংঘের সংস্থা আঙ্কটার্ডও চলতি মাসের শুরুতে দেয়া প্রতিবেদনে মন্দার ঝুঁকি উড়িয়ে দেয়নি। আর আইএমএফ মনে করে, খাদ্য ও জ্বালানির ক্রমাগত দামবৃদ্ধি বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে মূল্যস্ফীতির আগুন।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের পরামর্শক ড. জাহিদ হোসেন বলেন, প্রবৃদ্ধি কমবে, যা ইতোমধ্যে শুরু হয়েছে। এই বছর যা ছিল, তার চেয়েও নিচে নেমে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বব্যাপী যদি আয় কমে যায়, সেটাকে বলা হয় বিশ্বমন্দা।

১৯৩০ সাল থেকে শুরু এ পর্যন্ত পাঁচবার অর্থনৈতিক মন্দা দেখেছে বিশ্ব। সবশেষ ২০০৯ সালে ব্যাংক খাত ধসে মন্দা তৈরি করে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হচ্ছে, কী কারণে আসছে ২০২৩-এর মন্দা?

ড. জাহিদ হোসেন বলেন, বিশ্বে সুদের হার বাড়ানো এবং মূল্যস্ফীতির বৃদ্ধি— দুটোই চাহিদাকে কমিয়ে দিচ্ছে। অন্যদিকে জ্বালানির সংকট, বৈরী আবহাওয়া ও সরবরাহ চেইনের ঝামেলাগুলোর কারণে যোগানটা বাড়ানো কঠিন হয়ে পড়েছে।

বিশ্ব মন্দার কবলে পড়লে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে তৈরি পোশাক রফতানি। বৈশ্বিক কারণে মূল্যস্ফীতির চাপেও বাংলাদেশ। দামের আগুন থেকে পরিত্রাণ পেতে ইতোমধ্যে সুদহার বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক।

ড. জাহিদ হোসেন বলেন, ‘‘মূল্যস্ফীতি অনেক উপরে উঠে গেছে। মূল্যস্ফীতিকে এখন বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। যেসব দেশে মন্দাটা বেশি হবে, সেসব দেশেই আমাদের বাজারটা বড়। সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে ইউরোপ। আমেরিকা এখনও ঠিক মন্দা ঘোষিত হয়নি। একক বাজারে হিসেবেও দেশটি আমাদের বড় বাজার।’’

এদিকে পরিকল্পনামন্ত্রী মনে করেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ ক্ষেত্রে স্থিতিশীলতার বিকল্প নেই। এম এ মান্নান বলেন, খুব অনিশ্চিত পরিবেশের মধ্যে আমরা আছি। স্থিতিশীল পরিস্থিতি যদি দেশ ও বাইরে দুই জায়গায় না হয়; আমাদের প্রবৃদ্ধি, মূল্যস্ফীতির মতো অন্যান্য বিষয়গুলোতে অতি দ্রুত ভালো সংবাদ আমি দেখছি না।

পরিস্থিতি মোকাবেলায় কৃচ্ছতা সাধনের পথে হাঁটছে সরকার। মূল্যস্ফীতির হাত থেকে রক্ষায় নিম্নআয়ের মানুষদের ভর্তুকি দামে দেয়া হচ্ছে পণ্য।

এ বিষয়ে ড. জাহিদ হোসেন বলেন, ‘‘সরবরাহ চেইনে জ্বালানির যে সংকট সেটা যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি এবং নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা গেলে কৃচ্ছতার ইতিবাচক প্রভাব দেখা যাবে।’’

 

ShareTweetPin
Previous Post

জ্বালানিসংকট বেড়েছে, সর্বোচ্চ লোডশেডিং

Next Post

ফার্মেসী ডিপার্টমেন্টাল ষ্টোরসহ ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা  জরিমানা

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
40
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
ফার্মেসী ডিপার্টমেন্টাল ষ্টোরসহ ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা  জরিমানা

ফার্মেসী ডিপার্টমেন্টাল ষ্টোরসহ ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা  জরিমানা

No Result
View All Result

সাম্প্রতিক

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ খোলা: ইরান

চট্টগ্রামে এক কোটি চিংড়ি পোনা জব্দ

চট্টগ্রামে ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In