ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আন্তর্জাতিক অর্থনীতি

শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে বাংলাদেশ ব্যাংক বিপাকে

April 7, 2022
0 0
0
শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে বাংলাদেশ ব্যাংক বিপাকে

অর্থ ঋণ দিয়ে সহায়তা করেছিল বাংলাদেশ ব্যাংক শ্রীলঙ্কা সরকারের সংকটকালে। কিন্তু দেশটির অর্থনৈতিক পরিস্থিতি অবনতির কারণে নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধের এক টাকাও পরিশোধ করতে পারেনি। উপরন্তু দেশটির সরকার ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত তিন মাস সময় নিয়েছে। কিন্তু বাড়তি সময়েও ঋণ পরিশোধে ব্যর্থ দেশটির সরকার।

পরে সুদহার অপরিবর্তিত রেখে আরো তিন মাসের সুযোগ পায় শ্রীলঙ্কার সরকার। এই সময়েও কোনো অর্থ ফেরত দিতে পারেনি দেশটি। পরে সুদহারে নতুন শর্ত আরোপ করে ঋণ পরিশোধের সময় আরো এক বছর বৃদ্ধি করা হয়।

এদিকে, অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হলে ঋণের কিস্তি শোধ না করে শ্রীলঙ্কার সরকার নতুন করে আরো ২৫ কোটি ডলার ধার চেয়েছে। সেটি আবার নতুন ঝুঁকি তৈরি করে কি না, তা নিয়ে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক গত বছরের ১৮ আগস্ট প্রথম কিস্তিতে শ্রীলঙ্কাকে ৫ কোটি ডলার দিয়েছে এবং ৩০ আগস্ট দ্বিতীয় কিস্তিতে ঋণের বাকি অর্থ দিয়েছে। প্রথম শর্ত ছিল এই ঋণের পরিমাণ একবারে ২০ কোটি ডলারের বেশি হতে পারবে না। সে জন্য দেশটি ২৫ কোটি ডলার ঋণ চাইলেও ৫ কোটি ডলার দেওয়া হয়নি। এই সময় ডলারের সমপরিমাণ শ্রীলংকান রুপি জামানত হিসেবে জমা রাখে শ্রীলংকা।

প্রথম কিস্তি পরিশোধ করার জন্য শ্রীলঙ্কাকে তিন মাস সময় দেওয়া হয় এবং এই সময় সুদের হার নির্ধারিত ছিল লাইবরের সঙ্গে অতিরিক্ত ২ শতাংশ। প্রথম তিন মাসে ঋণ শোধ করতে না পারলে শ্রীলঙ্কাকে আরও তিন মাস সময় দেওয়া হয়। দ্বিতীয়বারের তিন মাসেও সুদের হার সমান থাকবে। তবে ছয় মাস পার হলে সুদের হার নির্ধারণ করা হয় লাইবরের সঙ্গে বাড়তি ২ দশমিক ৫ শতাংশ।

লাইবর হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে স্বল্প মেয়াদে ঋণ দেয়ার জন্য প্রচলিত সুদের হার। বর্তমানে ৩ মাস মেয়াদি লাইবর হার হচ্ছে শূন্য দশমিক ১২ শতাংশ, আর ছয় মাস মেয়াদে লাইবর সুদহার হচ্ছে শূন্য দশমিক ১৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে গত বছরে ঋণসহায়তার জন্য বাংলাদেশের শরণাপন্ন হয়। দেশটি ডলারের সংকট মোকাবিলায় আমাদের কাছে ২৫ কোটি ডলার ঋণ চায়। কিন্তু আমরা ২০ কোটি ডলার ধার দিয়ে বন্ধুপ্রতিম দেশটির পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তিনি আরও বলেন, ‘কারেন্সি সোয়াপ’ ব্যবস্থায় ওই ঋণ পরিশোধের কথা ছিল তিন মাসের মধ্যে। লন্ডন ইন্টারব্যাংক অফার রেটের (লাইবর) সঙ্গে ২ শতাংশ যোগ করে সুদের হার নির্ধারণ করা হয়েছিল। পরে একই সুদের হারে ঋণ পরিশোধের সময় বাড়ানো হয়। এ সময়েও কোনো অর্থ পরিশোধ করতে না পারায় নতুন সুদহারের শর্তে ঋণ পরিশোধে আরো এক বছর সময় দেওয়া হয়। কিন্তু দেশটির অর্থনীতিতে ধস নেমে আসায় ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ সামর্থ্য না থাকলে ঋণ আদায় হবে কোথা থেকে, তা নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। সব মিলে এ ঋণ আদায়ের বিষয়ে রীতিমতো বিপাকে রয়েছি।’

এদিকে চলমান আর্থিক সংকট মোকাবেলায় গত ৩০ মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে আগের শর্তেই আরও ২৫ কোটি ডলার ঋণ চেয়েছে শ্রীলংকার রাজাপক্ষে সরকার। তবে বাংলাদেশ এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান এই বিষয়ে বলেন, ‘বাংলাদেশের পক্ষে এই ঋণ দেওয়া সম্ভব। কিন্তু শ্রীলঙ্কার তো অবস্থা এখন অনেক খারাপ। আমরা এমন জায়গায় তো টাকা দিতে পারি না। আমাদের টাকা ফিরে পেতে সমস্যা হতে পারে। বিপত্তি আর বাড়ানো উচিত হবে না।’

ShareTweetPin
Previous Post

মার্চে ৫৫ শতাংশ প্রবৃদ্ধি রপ্তানিতে

Next Post

ফের বাড়লো ভোজ্যতেলের দাম

Related Posts

রূপপুরের পারমাণবিক জ্বালানি নিয়ে দেশে পৌঁছাল বিশেষ কার্গো বিমান
আমদানি রপ্তানি

রূপপুরের পারমাণবিক জ্বালানি নিয়ে দেশে পৌঁছাল বিশেষ কার্গো বিমান

October 3, 2026
5
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
42
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
36
৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক
ব্যংকিং অর্থনীতি

৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক

February 22, 2026
32
যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে
আমদানি রপ্তানি

যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে

February 11, 2026
46
ক্ষতিপূরণ ‘পাবেন’ ৫ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা
ব্যংকিং অর্থনীতি

ক্ষতিপূরণ ‘পাবেন’ ৫ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা

February 10, 2026
51
Next Post
ফের বাড়লো ভোজ্যতেলের দাম

ফের বাড়লো ভোজ্যতেলের দাম

No Result
View All Result

সাম্প্রতিক

যে কারণে আরও বাড়তে পারে তেলের দাম

দেশে দারিদ্র্যের হার বাড়ছে, ঝুঁকিতে আরও ৬ কোটি মানুষ

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১ লাখ ৪৫ হাজার কারাবন্দি

আনোয়ারায় বাবার স্বপ্ন বাস্তবায়নে ‘আলোকায়ন’ প্রকল্পে আলোকিত গ্রামীণ জনপদ

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে চার অভিযানে ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

কক্সবাজারে মেরিনড্রাইভের ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In