শীতকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। একই সঙ্গে গ্রীষ্মের সবজির বাজারও স্থিতিশীল রয়েছে।ইলিশ বিক্রি শুরু হওয়ায় অন্যান্য মাছের দাম কিছুটা কমেছে। তবে গত সপ্তাহের মতো চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি।
আগামী সপ্তাহে দাম আরও কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।
এসব বাজারে পটল, ঢেঁড়শ, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায়, বেগুন ৬০ থেকে ৮০ টাকায়, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায়, টমেটো ৮০ থেকে ১০০ টাকায়, জলপাই ৪০ থেকে ৫০ টাকায় এবং গাজর কেজি প্রতি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এসব বাজারে পেঁপে কেজিতে ১৫ থেকে ২০ টাকা এবং আলু কেজিতে ৫ টাকা কমে ২৫ টাকা এবং পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৪০ থেকে ৫০ টাকা, শসা দাম ৭০ থেকে ৮০ টাকা, বটবটি ৬০ থেকে ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারগুলোতে এক হালি লেবু ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনে পাতা ২৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২০০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস এবং ক্যাপসিকাম ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে সবজি কিনে স্বস্তি মিলছে নগরবাসীর। দুই-একটি বাদ দিয়ে সব ধরনের সবজি ৫০ টাকা কেজির কমে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন তালতলা বাজারে বাজার করতে আসা সাইফুল ইসলাম।
তিনি বলেন, শসা ও টমেটো ছাড়া মোটামুটি সব ধরনের সবজি ৫০ টাকার মধ্যে কেনা যাচ্ছে। শুধু তাই নয়, বছর ধরেই পেঁয়াজের দাম স্বস্তি দিয়েছে।
তবে এসব বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগি ৩৩০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার কেজিতে ৩৩০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
এসব বাজারে প্রতি আঁটি লাল শাক ১৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, পালং শাক দুই আঁটি ৫০ টাকায় এবং ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে মাছের দাম কিছুটা কমেছে। এসব বাজারে ১ কেজি ৩০০ গ্রামের ওজনের ইলিশ মাছ ৬০০ থেকে ৮০০ টাকায়, ৫০০ গ্রামের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকায়, প্রতি কেজি চাষের শিং মাছ (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকায়, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৩৫০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৯০০ থেকে ১২০০ টাকায়, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, চাষের পাঙ্গাশ ১৮০ থেকে ২২০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়াল মাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৪০ টাকায়, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকায়, কৈ মাছ ২২০ টাকায়, মলা ৫০০ টাকায়, বাতাসি টেংরা ১৪০০ টাকায়, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকায়, কাঁচকি মাছ ৫০০ টাকায় এবং প্রতি কেজি পাঁচ মিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস বিক্রি করতে দেখা গেছে ১৩০০ টাকা কেজি দরে।
এসব বাজারে মুরগির এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়, হাঁসের ডিম এক ডজন ১৮০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।







