চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় ২৬ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানান, পরিত্যক্ত বগিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।







