সার্জিনাস হাসপাতাল
চট্টগ্রামে সার্জিনাস হাসপাতালে গত ২৫ মে সিজারিয়ান এর মাধ্যমে তার সন্তান জন্ম হয়। জন্মের কয়েকদিন পর শ্বাসকষ্ট ও নিউমোনিয়া কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল এক নবজাতক। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার হাতে জটিলতা দেখা দেয়। একপর্যায়ে হাতের আঙুলে গ্যাংগ্রিন ছড়িয়ে পড়ে, জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় হাত। শেষ পর্যন্ত সংক্রমণের সাথে লড়াই করে মৃত্যুর কাছে হার মানে শিশুটি। চট্টগ্রামের সাজিনাস হাসপাতাল লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় ক্যানোলা ব্যবস্থাপনায় অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে তার সন্তানের হাত নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সেই জটিলতা থেকেই শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। শিশুটির বয়স ২৪ দিন।
পার্কভিউ হাসপাতাল
চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ব্রেন টিউমারের ভুল অপারেশন ও প্রতারণার মাধ্যমে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজন নিউরো সার্জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে চট্টগ্রাম মেট্রো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ভুক্তভোগী কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট গ্রামের কৃষক মাহবুবুর রহমান (৫০)।
অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল
রাফসান মোহাম্মদ নামে এক ২২ বছর বয়সী যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল। এর মাত্র এক দিনের মাথায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ এই অল্প সময়ের চিকিৎসার জন্য পরিবারের হাতে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকার একটি বিশাল বিল তুলে দেয়।





