ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আন্তর্জাতিক অর্থনীতি

খুচরা পর্যায়ে মানা হচ্ছে না সরকারের নির্ধারিত দাম

March 12, 2022
0 0
0
খুচরা পর্যায়ে মানা হচ্ছে না সরকারের নির্ধারিত দাম

ভোজ্যতেল নিয়ে সংকট না কাটতেই অস্থির হয়ে উঠছে ডাল, আটা, লবণসহ অন্যান্য নিত্যপণ্যের দাম। খুচরা পর্যায়ে দেশি মসুরের ডালের দাম কেজিতে বৃদ্ধি পেয়ে উঠেছে ১২৫ থেকে ১৩০ টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে আটার দাম বস্তায় বৃদ্ধি পেয়েছে ১০০ টাকা। এদিকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণায়ও বাজারে কাটেনি তেল সংকট। খুচরা পর্যায়ে মানা হচ্ছে না সরকারের নির্ধারিত দাম।

এ যেন ‘সেরের ওপর সোয়া সের’ অবস্থা। ভোজ্যতেলের দাম নিয়ে এমনিতেই ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ। এ অবস্থায় মড়ার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়াচ্ছে ডাল, লবণ ও আটা-ময়দার দাম।

মোহাম্মদপুর কৃষি মার্কেট নতুন কাঁচাবাজারে সরেজমিনে দেখা যায়, দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। আমদানি করা ডাল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। অ্যাংকর ডাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। লবণের দামও কেজিতে ৫ টাকা বেড়েছে। সপ্তাহ ব্যবধানে আটা ৫০ কেজির বস্তায় ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১ হাজার ৬৫০ টাকায়।
ভোক্তারা বলছেন, ”তেলের পেছনে ছুটতে গিয়ে নজরদারির বাইরেই থেকে যাচ্ছে এসব পণ্যের বাজার।”
প্রতিনিয়ত বাড়তে থাকা নিত্যপণ্যের দামে বিপাকে পড়া এক ক্রেতা বলেন, ”সব দ্রব্যমূল্যের দামই ঊর্ধ্বগতি। ৮ হাজার টাকা বেতন পাই। ৫ হাজার টাকা ঘর ভাড়া দেই। এ পরিস্থিতিতে পরিবারকে গ্রামে পাঠিয়ে দিতে হচ্ছে। গ্রামে তো ঘরভাড়া লাগবে না। কোনো মতে খেয়ে থাকা যাবে।”

এদিকে অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। তারা অভিযোগ করে বলেন, ”লকডাউনের সময় যখন দেশের খাদ্যদ্রব্যের সংকট ছিল তখনই মোটা মসুরের ডাল ছিল ৬৫ থেকে ৭০ টাকা। সেটিই এখন ৯২ টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এটি কৃত্রিম সংকট বলাই যায়।”
মোহাম্মদপুর পাইকারি ও খুচরা দুই বাজারেই তেলের সংকট কাটেনি বলে দাবি করলেন ব্যবসায়ীরা। মিল মালিকদের বিরুদ্ধে রয়েছে তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগ।

পাল্টাপাল্টি অভিযোগ আর অজুহাতে খুচরা পর্যায়ে ৫ লিটারের বোতলে ১৫ থেকে ২০ টাকা বাড়তি দামে তেল কিনতে হচ্ছে ভোক্তাদের। তেলের সরকারির নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে- এমন অভিযোগ করে একজন ক্রেতা বলেন, ”সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী এ পণ্যটির দাম হওয়া উচিত ছিল ৭৯৫ টাকা, তবে তারা আমদের কাজ থেকে ৮০০ টাকা নিয়েছে।”

ShareTweetPin
Previous Post

মূল্যস্ফীতির প্রভাবে বৃদ্ধি পাবে সামাজিক অস্থিরতা

Next Post

বাংলাদেশের সঙ্গে রাশিয়া-বেলারুশের ব্যাংক লেনদেন সরাসরি বন্ধ

Related Posts

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
29
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
26
যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে
আমদানি রপ্তানি

যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে

February 11, 2026
37
১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ
আমদানি রপ্তানি

১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ

February 10, 2026
30
ভারতের সঙ্গে কুটনৈতিক টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বাণিজ্য

ভারতের সঙ্গে কুটনৈতিক টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন

February 10, 2026
22
সাত মাসে ইইউতে পোশাক রপ্তানি কমেছে প্রায় ৪ শতাংশ
আমদানি রপ্তানি

সাত মাসে ইইউতে পোশাক রপ্তানি কমেছে প্রায় ৪ শতাংশ

February 10, 2026
42
Next Post
বাংলাদেশের সঙ্গে রাশিয়া-বেলারুশের ব্যাংক লেনদেন সরাসরি বন্ধ

বাংলাদেশের সঙ্গে রাশিয়া-বেলারুশের ব্যাংক লেনদেন সরাসরি বন্ধ

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In