ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আন্তর্জাতিক অর্থনীতি

বগুড়ার আলু রপ্তানি হচ্ছে বিদেশে

এসব আলু বিদেশের কারখানায় চিপসসহ নানা পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে

March 12, 2022
0 0
0
বগুড়ার আলু রপ্তানি হচ্ছে বিদেশে

বিদেশে যাচ্ছে বগুড়ার আলু। জানা গেছে, বৃহত্তর বগুড়া অঞ্চল থেকে এবার ২৫ হাজার মেট্রিক টন বিষমুক্ত আলু মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, দুবাইসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এর মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেসার্স সাগর ট্রেডার্স একাই ১১ হাজার ২০০ মেট্রিক টন আলু বিদেশে রপ্তানি করছে। আলু ছাড়াও প্রতিষ্ঠানটি বিদেশে রপ্তানি করছে হরেক রকমের বিষমুক্ত সবজি। এ ছাড়া জয়পুরহাটের কালাই উপজেলা থেকে আরেকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান পাঁচ হাজার মেট্রিক টন আলু রপ্তানি করছে। শিবগঞ্জ, কালাই, ক্ষেতলাল থেকে রপ্তানি করছে একাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান।

সাগর ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাগর হোসেন ফকির জানান, বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান মাসওয়া অ্যাগ্রো লিমিটেড ও বায়রন অ্যাগ্রো কম্বাইন লিমিটেডের মাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় গ্রানুলা, অ্যাসটরিক, দেশি পাকড়িসহ অন্য কয়েকটি জাতের আলু পাঠানো হচ্ছে। এ পর্যন্ত তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে ৫ হাজার ৬০০ মেটিক টন আলু পাঠিয়েছেন। এ বছর ১১ হাজার ২০০ মেট্রিক টন আলু রপ্তানির জন্য ঢাকা ও চট্টগ্রামের রপ্তানিকারক একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত মৌসুমে তিনি একাই ১২ হাজার ৩০০ মেট্রিক টন আলু মালয়েশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় রপ্তানি করেছেন। এ ছাড়া ২০১৪ সাল থেকে বিদেশে ফুলকপি, বাঁধাকপিসহ হরেক রকম সবজি রপ্তানি করছেন তিনি। তিনি আরও বলেন, আলু ও সবজি ছাড়াও বিদেশে রপ্তানি বাজার ধরতে তিনি হল্যান্ড থেকে সান্তানা, আলতা, ডোনাটা, সানশাইন, কুমুরিকা, এ-সেভেন, অ্যাকালা, ফ্রেশসহ উন্নত জাতের ১৪০ টন বীজ আমদানি করেছেন এবার।

এই উপজেলার আরও বেশ কয়েকজন রপ্তানিকারক বিদেশে আলু রপ্তানি করছেন। এসব আলু বিদেশের কারখানায় চিপসসহ নানা পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এক সময় বিভিন্ন সবজি মৌসুমের শেষ দিকে রাস্তাঘাটে পড়ে থাকত। সঠিক বিপণন কৌশলের অভাবে এটা ঘটত। কিন্তু এখন বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হওয়ায় চাষিরা সেই অবস্থা থেকে রেহাই পেয়েছেন। পাশাপাশি দেশের ভেতরেই যদি মূল্য সংযোজনের আরও ক্ষেত্র তৈরি হয়, তাহলে চাষিরা উপকৃত হবেন। তবে সে জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে বলে মনে করেন বিশ্লেষকেরা।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বৃহত্তর বগুড়া অঞ্চল থেকে এবার কমপক্ষে ২৫ হাজার টন আলু বিদেশে রপ্তানি হচ্ছে। এই আলুর রপ্তানিমূল্য ৬২ দশমিক ৫ কোটি টাকা। বগুড়া অঞ্চলের আলুর গুণগত মান ভালো হওয়ায় তার চাহিদা বাড়ছে। এতে আলু রপ্তানির সম্ভাবনাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আর একটি সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বগুড়া জেলায় ৫৮ হাজার ৫০০ হেক্টর জমিতে ১২ লাখ মেট্রিক টন আলু চাষ হয়েছে। জেলার ৩৬টি হিমাগারে আলু সংরক্ষণের ধারণক্ষমতা ৩ লাখ ১৭ হাজার টন। বাকি ৯ লাখ মেট্রিক টন আলু নিয়ে প্রতিবছর বিপাকে পড়েন কৃষক। শিবগঞ্জ উপজেলার স্থানীয় কয়েকজন রপ্তানিকারকের মাধ্যমে প্রায় এক দশক ধরে বিদেশে আলু ও হরেক সবজি রপ্তানি হচ্ছে। রপ্তানির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা আরও আশাবাদী হয়ে উঠছেন।

বগুড়া কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মো. দুলাল হোসেন বলেন, ”কয়েক বছর ধরেই বগুড়া থেকে আলু ও সবজি বিদেশে রপ্তানি হচ্ছে। তবে বছরে কী পরিমাণ কৃষিপণ্য রপ্তানি হচ্ছে সেই তথ্য কৃষি বিভাগের কাছে নেই।”

সম্প্রতি সরেজমিনে দেখা গেল, শিবগঞ্জ বন্দরের নাগর সেতু-আমতলী সড়কের পাশে বেশ কয়েকজন শ্রমিক রপ্তানিযোগ্য আলু প্লাস্টিকের নেট ব্যাগে ভরছিলেন। শ্রমিকেরা জানান, স্থানীয় বাজারে এখন পাইকারি পর্যায়ে দেশি পাকড়ি আলু প্রতি মণ ৫৫০ টাকায়, গ্রানুলা ৩৫০ টাকায়, অ্যাসটরিক ৪৭০ টাকায় কিনে রপ্তানির জন্য মোড়কজাত করা হচ্ছে।

ShareTweetPin
Previous Post

ঘরবন্দি ৯০ লাখ মানুষ, ফের লকডাউনের সম্মুখীন চীন

Next Post

মূল্যস্ফীতির প্রভাবে বৃদ্ধি পাবে সামাজিক অস্থিরতা

Related Posts

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
29
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
26
৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক
ব্যংকিং অর্থনীতি

৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক

February 22, 2026
25
যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে
আমদানি রপ্তানি

যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে

February 11, 2026
37
ক্ষতিপূরণ ‘পাবেন’ ৫ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা
ব্যংকিং অর্থনীতি

ক্ষতিপূরণ ‘পাবেন’ ৫ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা

February 10, 2026
40
১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ
আমদানি রপ্তানি

১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ

February 10, 2026
30
Next Post
মূল্যস্ফীতির প্রভাবে বৃদ্ধি পাবে সামাজিক অস্থিরতা

মূল্যস্ফীতির প্রভাবে বৃদ্ধি পাবে সামাজিক অস্থিরতা

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In