ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

কমছে ইলিশের আহরণ, উৎপাদন বাড়াতে উদ্যোগী সরকার

August 30, 2026
0 0
0
কমছে ইলিশের আহরণ, উৎপাদন বাড়াতে উদ্যোগী সরকার
নদ-নদীতে কমছে জাতীয় মাছ ইলিশের আহরণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত চার বছরের ব্যবধানে দেশে ইলিশ আহরণ কমেছে প্রায় ১ লাখ ৫ হাজার ৭৪৬ টন।

জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর-এ তিন মাস ইলিশের ভরা মৌসুম হওয়া সত্ত্বেও জেলেরা প্রত্যাশিত মাছের দেখা পাচ্ছেন না। গত প্রায় পাঁচ বছর ধরেই নদীভিত্তিক এ উৎপাদন হ্রাসের ধারা অব্যাহত রয়েছে।

এ সংকট নিরসন এবং ইলিশের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। ইলিশ কমার প্রকৃত কারণ চিহ্নিত করতে বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলায় চার মাসব্যাপী সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর।
গত শনিবার (২৯ আগস্ট) দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় এ মাঠপর্যায়ের সমীক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চার মাসব্যাপী এ অনুসন্ধানী কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট মৎস্যবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার শুরু হওয়া এ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দফায় টানা নয়দিন দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ মৎস্যকেন্দ্র পরিদর্শন করবে গবেষণা দলটি। তারা ভোলার মনপুরা ও চরফ্যাশন, বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ এবং পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর ও আলীপুর এলাকায় সরাসরি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করবেন।

পরিদর্শনকালে গবেষক দলটি সরেজমিনে বিভিন্ন মৎস্যঘাট ও বাজার ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলছেন। ইলিশের বিচরণ ও সংকট সম্পর্কিত তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও মতামত নথিভুক্ত করা হবে। মাঠপর্যায়ের এ তথ্য ও পর্যবেক্ষণ বিশ্লেষণ করেই পরে নদ-নদীতে ইলিশের উৎপাদন পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
দক্ষিণাঞ্চলে সমীক্ষা করার জন্য মৎস্য অধিদপ্তরের এ দলে রয়েছেন মৎস্য বিশেষজ্ঞ আতিকুল ইসলাম।তিনি সাংবাদিকদের জানিয়েছেন, কীভাবে মা ইলিশ ও জাটকা সংরক্ষণ করা যায় এবং উৎপাদন বাড়ানো যায়, তা খুঁজতে এ সমীক্ষা করা হবে। এ সময় নদীতে ইলিশের বিচরণক্ষেত্র পরিদর্শন করা হবে। একই সঙ্গে মৎস্য আহরণ এবং জেলেদের জীবনমানের উন্নয়নে করণীয় খোঁজার চেষ্টা করা হবে। এ জন্য সমীক্ষা দল দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা, জেলে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হবে।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ ৩ লাখ ৭২ হাজার ৩৪৩ টন ইলিশ আহরণের পর থেকেই এ ধস শুরু হয়। পরবর্তী ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন কমে দাঁড়ায় ৩ লাখ ৪৮ হাজার ৮৩৪ টনে। ২০২৪-২৫ অর্থবছরে তা আরও কমে হয় ৩ লাখ ৩৪ হাজার ৭৮৩ টন এবং সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা ২ লাখ ৬৬ হাজার ৫৯৭ টনে নেমে আসে।

হিসাব অনুযায়ী, গত চার বছরের ব্যবধানে বিভাগটিতে ইলিশ উৎপাদন কমেছে প্রায় ১ লাখ ৫ হাজার ৭৪৬ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসেও ইলিশ আহরণের এ নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে।

মৌসুমে বরিশাল পোর্ট রোড মোকামে দৈনিক যেখানে হাজার মণ ইলিশ সরবরাহ হতো, সেখানে গত শুক্রবার সরবরাহ ছিল মাত্র ৬০ মণ। ইলিশ আহরণের একই অবস্থা বিভাগের সব জেলাতেই।

পোর্ট রোড মোকামের লিয়া আড়তের স্বত্বাধিকারী নাসির উদ্দিন বলেন, বর্ষা হলো, তবু নদীতে ইলিশ মিলছে না। অথচ কয়েক বছর আগেও এ সময়ে দৈনিক হাজার মণ ইলিশ সরবরাহ থাকত এ মোকামে। ইলিশের অভাবে মাছ ব্যবসা বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে। গত শুক্রবার (২৮ আগস্ট) প্রতি কেজি বড় ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ৭৫০ টাকা দরে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. হাদিউজ্জামান বলেন, বৃষ্টি বাড়ার সঙ্গে মাছ আহরণও বাড়ার কথা, কিন্তু মেঘনা, কালাবদর, ইলিশা, কীর্তনখোলায় কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে না। ইলিশের এ সংকট কীভাবে কাটিয়ে ওঠা যায়, সেই পথ খুঁজতে একটি সমীক্ষা দল কাজ করবে। তাদের সহায়তা করার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ShareTweetPin
Previous Post

বিশ্বের শীর্ষ ১০০ বন্দরে চট্টগ্রামের অবস্থান ৬৮তম

Next Post

অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার

Related Posts

অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার
Uncategorized

অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার

August 30, 2026
3
বিশ্বের শীর্ষ ১০০ বন্দরে চট্টগ্রামের অবস্থান ৬৮তম
Uncategorized

বিশ্বের শীর্ষ ১০০ বন্দরে চট্টগ্রামের অবস্থান ৬৮তম

August 29, 2026
4
চট্টগ্রামে পৃথক ট্রেন দূর্ঘটনায় নিহত ২
Uncategorized

চট্টগ্রামে পৃথক ট্রেন দূর্ঘটনায় নিহত ২

August 29, 2026
2
জ্বালানি তেলের মজুদ থেকে সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নেই
Uncategorized

জ্বালানি তেলের মজুদ থেকে সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নেই

August 29, 2026
4
পানিতে ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, অনির্দিষ্টকালের জন্য বন্ধ চলাচল
Uncategorized

পানিতে ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, অনির্দিষ্টকালের জন্য বন্ধ চলাচল

August 29, 2026
6
তিন মাস পর বিশ্ববাজার পর্যবেক্ষণ করে জ্বালানির দাম সমন্বয় করবে অর্থ মন্ত্রণালয়
Uncategorized

তিন মাস পর বিশ্ববাজার পর্যবেক্ষণ করে জ্বালানির দাম সমন্বয় করবে অর্থ মন্ত্রণালয়

August 29, 2026
6
Next Post
অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার

অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার

No Result
View All Result

সাম্প্রতিক

অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার

কমছে ইলিশের আহরণ, উৎপাদন বাড়াতে উদ্যোগী সরকার

বিশ্বের শীর্ষ ১০০ বন্দরে চট্টগ্রামের অবস্থান ৬৮তম

চট্টগ্রামে পৃথক ট্রেন দূর্ঘটনায় নিহত ২

জ্বালানি তেলের মজুদ থেকে সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নেই

পানিতে ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, অনির্দিষ্টকালের জন্য বন্ধ চলাচল

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In