ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

সবজির বাজারে আগুন, নাভিশ্বাস বাড়ছে ক্রেতাদের

August 5, 2026
0 0
0
সবজির বাজারে আগুন, নাভিশ্বাস বাড়ছে ক্রেতাদের
রাজধানীর কাঁচাবাজারে গেলেই এখন ক্রেতাদের প্রথম প্রতিক্রিয়া ‘সবজির এতো দাম’! মাছ-মাংসের উচ্চমূল্যের কারণে অনেক পরিবার যেখানে খাবারের তালিকায় সবজির ওপর নির্ভরশীল হয়ে উঠেছে, সেখানে এখন সেই সবজিও নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রায় সব ধরনের সবজির কেজি এখন প্রায় সেঞ্চুরিতে বা একশো টাকার কাছাকাছি।সবজির অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। সবজি কিনতে গিয়ে এখন তাদের অনেকটাই হাঁসফাঁস অবস্থা। কেউ কেউ এক কেজি সবজি কিনতে গিয়ে আধাকেজি বা তারও কম কিনছেন।

ব্যবসায়ীরা বলছেন, বর্ষা মৌসুমে অনেক এলাকায় উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটে, এতে সবজির দাম বেড়ে যায়। এবারও তেমনটিই ঘটেছে। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এতে অনেক খেতের ক্ষতি হয়েছে। বাজারে সবজির সরবরাহ কমে গেছে। এ কারণে সবজির দাম বেড়ে গেছে।

তবে ক্রেতারা বলছেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোনো দোকানেই সবজির কমতি নেই। কিন্তু দাম অস্বাভাবিক। বাজারে কার্যকরি তদারকি না থাকায় এমনটি হচ্ছে। ব্যবসায়ীরা নানান অজুহাতে দাম বাড়িয়ে দিচ্ছেন। বাজারে তদারকি বাড়ালে দাম কিছুটা হলেও কমে আসবে।

তারা বলছেন, বাজারে এখন অধিকাংশ সবজির কেজি ১০০ টাকার কাছাকাছি বা তারও বেশি। ফলে এখন শুধু মাছ-মাংস নয়, সাধারণ সবজিও অনেক পরিবারের জন্য বিলাসিতার পণ্যে পরিণত হয়েছে। টমেটো, গাজরের মতো সবজিতে তো নিম্নআয়ের মানুষের পক্ষ হাত দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।

বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দখো গেছে, বাজারে সবচেয়ে বেশি দামে বিকি হচ্ছে শিম। এক কেজি শিম ১৮০ থেকে ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া এক কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা। এর পরেই রয়েছে গাজর। প্রতি কেজি গাজর ১১০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বেগুন, শসা, বরবটি, করলা, কচুর লতি, ঝিঙা, কাঁকরলের কেজিও সেঞ্চুরি স্পর্শ করেছে। বেগুনের কজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে বরটি। করলার কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা। কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে ঝিড়া ও কাঁকরোল। শসার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা।

বাজারে এখন সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে কাঁচা পেপে। প্রতি কেজি কাঁচা পেপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। এছাড়া পোটল ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৬০ থেকে ৮০ টাকা, চিচিংগা ৬০ থেকে ৭০ টাকা, ধুন্দল ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা, কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, এক আঁটি শাক বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা।

এদিকে, বাজারে বয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি। বাজারে কাঁচা মরিচের দামও চড়া। এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচামরি বক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। তবে এক কেজি নিলে ১৮০ থেকে ২০০ টাকায় পাওয়া যাচ্ছে।

বনশ্রীর বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহীন আহমেদ বলেন, মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তার ওপর সবজির এমন দাম মধ্যবিত্তদের জন্য নতুন চাপ তৈরি করেছে। স্বাস্থ্যকর খাবার খেতে হলেও এখন আলাদা করে বাজেট করতে হচ্ছে।

তিনি বলেন, ব্যবসায়ীরা নানান অজুহাতে জিনসপত্রের দাম বাড়িয়ে দেয়। সরকারের উচিত নিয়মিত বাজারে মনটিরিং করা। বাজারে কার্যকর মনিটরিং নেই বলেই দাম হুটহাঁট বাড়ছে। বাজারে মনিটরিং জোরদার করলে দাম অবশ্যই কিছুটা হলেও কমবে।

খুচরা বিক্রেতারা বলছে, দাম বাড়ার জন্য তারা দায়ী নন। পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। পরিবহন ব্যয়, সরবরাহ কমে যাওয়া ও মৌসুমি প্রভাব মিলিয়েই দাম বেড়েছে।

বনশ্রীর বিক্রেতা আবদুল জলিল বলেন, ক্রেতারা দাম নিয়ে প্রতিদিন অভিযোগ করেন। কিন্তু বিক্রি কমে যাওয়ায় আমরাও সমস্যায় আছি। দাম বেশি হলে মানুষ কম কেনেন, এতে আমাদের লাভও কমে যায়। বিক্রি কম হওয়ায় আমাদেরও কষ্ট করে সংসার চলাতে হচ্ছে।

ShareTweetPin
Previous Post

ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন সূর্য উদয় হয়েছিল ৫ই আগষ্ট

Next Post

ফের পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

Related Posts

গ্যাস-বিদ্যুৎ সংকটে ধুঁকছে প্লাস্টিক ও সিরামিক শিল্প
Uncategorized

গ্যাস-বিদ্যুৎ সংকটে ধুঁকছে প্লাস্টিক ও সিরামিক শিল্প

August 5, 2026
1
চালু হচ্ছে এলএনজি টার্মিনালের একটি বয়লার, কমবে গ্যাস সংকট
Uncategorized

চালু হচ্ছে এলএনজি টার্মিনালের একটি বয়লার, কমবে গ্যাস সংকট

August 5, 2026
2
ফের পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ
Uncategorized

ফের পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

August 5, 2026
2
ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন সূর্য উদয় হয়েছিল ৫ই আগষ্ট
Uncategorized

ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন সূর্য উদয় হয়েছিল ৫ই আগষ্ট

August 5, 2026
2
লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবল ভারতীয় জাহাজ
Uncategorized

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবল ভারতীয় জাহাজ

August 5, 2026
5
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে
Uncategorized

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে

August 5, 2026
4
Next Post
ফের পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

ফের পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

No Result
View All Result

সাম্প্রতিক

গ্যাস-বিদ্যুৎ সংকটে ধুঁকছে প্লাস্টিক ও সিরামিক শিল্প

চালু হচ্ছে এলএনজি টার্মিনালের একটি বয়লার, কমবে গ্যাস সংকট

ফের পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

সবজির বাজারে আগুন, নাভিশ্বাস বাড়ছে ক্রেতাদের

ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন সূর্য উদয় হয়েছিল ৫ই আগষ্ট

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবল ভারতীয় জাহাজ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In