ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

July 15, 2026
0 0
0
যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়ন ও মানহানি মামলায় লেখিকা ই জিন ক্যারল ক্ষতিপূরণ বাবদ ৫৬ লাখ ডলারের বেশি অর্থ বুঝে পেয়েছেন।

সোমবার (১৩ জুলাই) জুরির নির্ধারিত ৫০ লাখ ডলারের মূল ক্ষতিপূরণ এবং এর সঙ্গে যুক্ত সুদের অর্থ একটি বিশেষ অ্যাকাউন্ট থেকে ক্যারলের কাছে হস্তান্তর করা হয়।

ক্যারলের প্রধান আইনজীবী রবার্টা কাপলান এক বিবৃতিতে অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে ই জিন ক্যারল ক্ষতিপূরণের পুরো অর্থ হাতে পেয়েছেন।

অর্থ পাওয়ার পর ৮২ বছর বয়সী এই লেখিকা নিজের এক লেখায় রসাত্মক মন্তব্য করে লিখেছেন, ‘দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড’, অর্থাৎ বহু প্রতীক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের রায়ের পর থেকেই এই অর্থ একটি বিশেষ এসক্রো অ্যাকাউন্টে জমা রাখা হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেওয়ানি মামলার ওই রায় বহাল রাখার পর ফেডারেল বিচারক লুইস এ. কাপলান অর্থ অবমুক্ত করার চূড়ান্ত আদেশ দেন।

শেষ মুহূর্তে ট্রাম্পের আইনজীবীরা অর্থ প্রদান স্থগিত রাখতে জরুরি আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়।

তবে ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত রাখবেন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

অন্যদিকে ক্যারলের আইনজীবীরা আদালতে জানিয়েছেন, এই অর্থ তিনি তার অবসরকালীন তহবিলে জমা রাখার পরিকল্পনা করছেন। যদিও ট্রাম্পের আইনি দল ইতোমধ্যে অর্থ প্রদান বাতিল বা প্রত্যাহারের দাবিতে নতুন করে আপিল আবেদন করেছে।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালে নিউইয়র্কের একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরের পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন বলে অভিযোগ করেন ই জিন ক্যারল।

পরে ২০১৯ সালে ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদকালে প্রকাশিত নিজের স্মৃতিকথায় তিনি ঘটনাটি তুলে ধরেন। ট্রাম্প অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ক্যারল মিথ্যা বলছেন এবং তিনি তার পছন্দের নারী নন। এরপরই ক্যারল তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।

নিউইয়র্কের সংশোধিত আইনের সুযোগ নিয়ে বহু বছর আগের এই অভিযোগের বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হন ক্যারল। নতুন ওই আইনে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও যৌন নিপীড়নের ভুক্তভোগীদের মামলা করার সুযোগ দেওয়া হয়েছিল।

ট্রাম্প মূল শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না।

এ মামলার বাইরে ২০২৪ সালের আরেকটি পৃথক রায়ে ক্যারলের পক্ষে ৮ কোটি ৩০ লাখ ডলারের মানহানির ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। সেই রায়ের বিরুদ্ধেও বর্তমানে উচ্চ আদালতে আপিল করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ট্রাম্প।

সূত্র: এপি

ShareTweetPin
Previous Post

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

Next Post

‎আনোয়ারায় দুই শতাধিক পানিবন্দি পরিবারকে চট্টগ্রাম সমিতি ঢাকা’র ত্রাণ সামগ্রী বিতরণ

Related Posts

যে কারণে আরও বাড়তে পারে তেলের দাম
Uncategorized

যে কারণে আরও বাড়তে পারে তেলের দাম

October 18, 2026
1
দেশে দারিদ্র্যের হার বাড়ছে, ঝুঁকিতে আরও ৬ কোটি মানুষ
Uncategorized

দেশে দারিদ্র্যের হার বাড়ছে, ঝুঁকিতে আরও ৬ কোটি মানুষ

October 18, 2026
3
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১ লাখ ৪৫ হাজার কারাবন্দি
Uncategorized

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১ লাখ ৪৫ হাজার কারাবন্দি

October 18, 2026
3
আনোয়ারায় বাবার স্বপ্ন বাস্তবায়নে ‘আলোকায়ন’ প্রকল্পে আলোকিত গ্রামীণ জনপদ
Uncategorized

আনোয়ারায় বাবার স্বপ্ন বাস্তবায়নে ‘আলোকায়ন’ প্রকল্পে আলোকিত গ্রামীণ জনপদ

October 17, 2026
14
ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে চার অভিযানে ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
Uncategorized

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে চার অভিযানে ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

October 17, 2026
3
কক্সবাজারে মেরিনড্রাইভের ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু
Uncategorized

কক্সবাজারে মেরিনড্রাইভের ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

October 17, 2026
3
Next Post
‎আনোয়ারায় দুই শতাধিক পানিবন্দি পরিবারকে চট্টগ্রাম সমিতি ঢাকা’র ত্রাণ সামগ্রী বিতরণ

‎আনোয়ারায় দুই শতাধিক পানিবন্দি পরিবারকে চট্টগ্রাম সমিতি ঢাকা'র ত্রাণ সামগ্রী বিতরণ

No Result
View All Result

সাম্প্রতিক

যে কারণে আরও বাড়তে পারে তেলের দাম

দেশে দারিদ্র্যের হার বাড়ছে, ঝুঁকিতে আরও ৬ কোটি মানুষ

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১ লাখ ৪৫ হাজার কারাবন্দি

আনোয়ারায় বাবার স্বপ্ন বাস্তবায়নে ‘আলোকায়ন’ প্রকল্পে আলোকিত গ্রামীণ জনপদ

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে চার অভিযানে ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

কক্সবাজারে মেরিনড্রাইভের ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In