দেশের ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি বিস্তার লাভ করেছে। একই সঙ্গে অবনতি হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।
পাউবো জানিয়েছে, সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ১৪২ সেন্টিমিটার, দোহাজারি (চট্টগ্রাম) পয়েন্টে ১৪ সেন্টিমিটার; মাতামুহুরী নদীর লামা (বান্দরবান) পয়েন্টে ১৫৪ সেন্টিমিটার, চিরিঙ্গা (কক্সবাজার) পয়েন্টে ৪৯ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে ১১ সেন্টিমিটার; মনু নদীর মনু রেল-ব্রিজ (মৌলভীবাজার) পয়েন্টে ৫৫ সেন্টিমিটার, মৌলভীবাজার পয়েন্টে ৫৫ সেন্টিমিটার; ধলাই নদীর কমলগঞ্জ (মৌলভীবাজার) পয়েন্টে ৩৩ সেন্টিমিটার; খোয়াই নদীর বল্লা (হবিগঞ্জ) পয়েন্টে ২২০ সেন্টিমিটার, হবিগঞ্জ পয়েন্টে ১১৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ছয় জেলার নিম্নাঞ্চলে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।
এদিকে সকাল ৯টার তথ্যানুযায়ী, তিস্তা নদী ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (লালমনিরহাট) ও তারাপুর (গাইবান্ধা) স্টেশনে; কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও শেরপুর (মৌলভীবাজার) স্টেশনে এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোণা) ও লরেরগড় (সুনামগঞ্জ) স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। এসব জেলাতেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।