ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

দুর্ধর্ষ অনিয়ম ও অভিযোগের পর্দা ফাঁস চউকের নির্বাহী প্রকৌশলী ইলিয়াস

July 4, 2026
0 0
0
দুর্ধর্ষ অনিয়ম ও অভিযোগের পর্দা ফাঁস চউকের নির্বাহী প্রকৌশলী ইলিয়াস

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্বাহী প্রকৌশলী ও সাবেক অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে নকশা অনুমোদনে অনিয়ম, সরকারি জমি ব্যক্তিমালিকানায় দেখানো, জাল খতিয়ান ব্যবহার, পাহাড় কাটা এবং আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগগুলোকে কেন্দ্র করে চউকের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রশাসনিক জবাবদিহি নিয়েও প্রশ্ন উঠেছে।

চউক সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২০ মার্চ সহকারী প্রকৌশলী হিসেবে সংস্থাটিতে যোগ দেন মোহাম্মদ ইলিয়াস। ২০১৯ সালের অক্টোবরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অথরাইজড অফিসারের দায়িত্ব পান এবং পরে পূর্ণাঙ্গভাবে ওই পদে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্বে থাকাকালে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ), ইমারত নির্মাণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অর্থের বিনিময়ে নকশা অনুমোদনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, নগরের জামালখান এলাকার আসকার দিঘির পাড়ে সংরক্ষিত পাহাড়ের ঢাল কেটে নির্মাণাধীন ১৪ তলা একটি আবাসিক ভবনের পরিবেশগত ছাড়পত্র পাওয়ার আগেই ২০২৩ সালের ১৩ এপ্রিল চূড়ান্ত নকশা অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, নির্মাণ অনুমোদন নম্বর ২৫.৪৭.১৫০০.০৭৩.৪৩.১৭০.২৩-এর মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়েছিল।

পরে ২০২৫ সালের ২১ এপ্রিল চউক স্বপ্নীল আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করে নির্মাণকাজ বন্ধ করে দেয়। একই সঙ্গে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি নকশা বাতিলের সুপারিশ করলেও অনুমোদনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে প্রকল্পে ফ্ল্যাট কিনতে আগ্রহী বা বিনিয়োগকারী অন্তত ৯২টি পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

এ ছাড়া আগ্রাবাদের বাদামতলী এলাকায় মুনতাসির বিল্ডিং লিমিটেডের ২০ তলা বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, ভবনটির বৈধ প্রবেশপথ ও নিজস্ব রাস্তা না থাকা সত্ত্বেও ২০২৩ সালের ৫ অক্টোবর অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন জমিকে ব্যক্তিমালিকানার অংশ হিসেবে দেখিয়ে এবং প্রয়োজনীয় অনাপত্তিপত্র ছাড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ অনুমোদনের মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হয়েছে।

দক্ষিণ কাট্টলী এলাকার একটি নকশা অনুমোদন নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সরকারি জমিকে ব্যক্তিমালিকানার দাবি করে আবেদন জমা দেওয়ার পর একজন ইমারত পরিদর্শক খতিয়ান যাচাইয়ের সুপারিশ করেন। কিন্তু পরে জাল বিএস খতিয়ান ব্যবহার করে নকশা অনুমোদন দেওয়া হয় এবং ১৩ তলা ভবনের অনুমোদন সম্পন্ন করা হয়। এ ঘটনায় সরকারি সম্পত্তি ব্যক্তিমালিকানায় রূপান্তরের অভিযোগও উঠেছে।

মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগও রয়েছে। অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি হালিশহরের এসি মসজিদ এলাকায় ‘ডিজাইন ইন্টারন্যাশনাল’ নামে একটি বেসরকারি কনসালটিং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অথরাইজড অফিসার হিসেবে নকশা অনুমোদনের দায়িত্ব পালন করার পাশাপাশি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে জমা দেওয়া নকশাগুলো দ্রুত অনুমোদন পেত বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগে আরও বলা হয়েছে, অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে থাকা আত্মীয়দের মাধ্যমে পাচার করে পরে রেমিট্যান্স হিসেবে দেশে এনে সম্পত্তি ক্রয়ে ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে চট্টগ্রামের সোনালী আবাসিক এলাকায় মা ও শাশুড়ির নামে দুটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো বিচারিক সিদ্ধান্ত এখনো হয়নি।

এদিকে পাহাড় কাটার অভিযোগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর আকবর শাহ থানাধীন লেক সিটি আবাসিক এলাকায় একটি মামলাও দায়ের করে। মামলায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগগুলোর বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন বলেন, “যেসব অভিযোগ আমাদের কাছে আসে, সেগুলো গুরুত্বের সঙ্গে দেখা হয়। গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।”

আইনজ্ঞদের মতে, অভিযোগগুলো প্রমাণিত হলে দুর্নীতি প্রতিরোধ আইন, দণ্ডবিধির জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত বিভিন্ন ধারা, পরিবেশ সংরক্ষণ আইন, ইমারত নির্মাণ আইন এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার বিভিন্ন বিধান প্রযোজ্য হতে পারে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ ইলিয়াস। তিনি বলেন, দায়িত্ব পালনকালে হাজারের বেশি ভবনের নকশা অনুমোদন দিয়েছেন এবং কোনো নিয়ম লঙ্ঘন করেননি। আত্মীয়দের নামে থাকা সম্পত্তির মালিক তিনি নন বলেও দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, সরকারি দপ্তরের কাজ শেষ হওয়ার পর বিকেলে এক বন্ধুর কনসালটিং প্রতিষ্ঠানে সময় দিতেন, যা তিনি ব্যক্তিগত সহযোগিতা হিসেবে করেছেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “চউকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, অথরাইজড অফিসারের দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের পরও মোহাম্মদ ইলিয়াস বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ShareTweetPin
Previous Post

চলতি মাসে ৩ দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য শুরু হচ্ছে এনআইডি কার্যক্রম

Related Posts

চলতি মাসে ৩ দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য শুরু হচ্ছে এনআইডি কার্যক্রম
Uncategorized

চলতি মাসে ৩ দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য শুরু হচ্ছে এনআইডি কার্যক্রম

July 4, 2026
1
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত
Uncategorized

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত

July 4, 2026
1
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি
Uncategorized

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

July 4, 2026
1
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান
Uncategorized

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

July 4, 2026
2
আম্রপালির মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
Uncategorized

আম্রপালির মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও

July 4, 2026
5
কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার
Uncategorized

কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার

July 4, 2026
2
No Result
View All Result

সাম্প্রতিক

দুর্ধর্ষ অনিয়ম ও অভিযোগের পর্দা ফাঁস চউকের নির্বাহী প্রকৌশলী ইলিয়াস

চলতি মাসে ৩ দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য শুরু হচ্ছে এনআইডি কার্যক্রম

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

আম্রপালির মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In