ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

বেনাপোল বন্দরে শ্রমিক কর্মবিরতি, আমদানি পণ্যের লোড-আনলোড বন্ধ

June 14, 2026
0 0
0
বেনাপোল বন্দরে শ্রমিক কর্মবিরতি, আমদানি পণ্যের লোড-আনলোড বন্ধ
ক্রেন ও ফর্কলিফ্ট সরবরাহ, মজুরি বৃদ্ধি, শ্রমিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে দেশের বৃহত্তম যশোরের বেনাপোলে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন হ্যান্ডলিং শ্রমিকরা।

রোববার (১৪ জুন) সকাল থেকে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই কর্মবিরতি শুরু হয়।

এর ফলে সকাল থেকেই বন্দরে আমদানিকৃত বিভিন্ন পণ্যের লোড-আনলোড কার্যক্রম কার্যত পুরোপুরি বন্ধ রয়েছে।

শ্রমিক নেতারা জানান, বন্দর এলাকায় ভারী যন্ত্রপাতি, মেশিনারিজ ও অন্যান্য পণ্য ওঠানামার জন্য ক্রেন ও ফর্কলিফ্টের ওপর নির্ভর করতে হয়।

কিন্তু চাহিদার তুলনায় বন্দরে এসব যন্ত্রপাতির সংখ্যা অনেক কম।ফলে শ্রমিকদের গভীর রাত থেকে শুরু করে কখনও কখনও সকাল পর্যন্ত কাজ করতে হয়।

দীর্ঘদিন ধরে এ সমস্যা সমাধানের জন্য বন্দর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।তাদের অভিযোগ, সম্প্রতি সচল থাকা কয়েকটি ক্রেন ও ফর্কলিফ্টও বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে।

এ অবস্থায় নতুন যন্ত্রপাতি সরবরাহের জন্য সাত দিন আগে বন্দর কর্তৃপক্ষকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল।কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নতুন কোনো ক্রেন বা ফর্কলিফ্ট বন্দরে না আসায় পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল থেকে সকল ধরনের লোড-আনলোড কার্যক্রম বন্ধ করে দেন শ্রমিকরা।

দেশের বৃহত্তম এই স্থলবন্দরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ায় আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

মজুরির বিষয়ে শ্রমিকদের অভিযোগ, বর্তমানে তারা অত্যন্ত কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। প্রায় ১৪ বছর আগে প্রতি টনে শ্রমিকদের মজুরি ছিল ১৮ টাকা, যা আজ অবধি অপরিবর্তিত রয়েছে।

অথচ এই দীর্ঘ সময়ে বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। বর্তমানে শ্রমিকরা প্রতি টনে ২৮ থেকে ৩৫ টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন।

শ্রমিকরা আরও বলেন, বর্তমানে যেসব ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে তার বেশিরভাগই পুরোনো ও জরাজীর্ণ। ঝুঁকিপূর্ণ এসব যন্ত্রপাতি ব্যবহার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিকদের কল্যাণে কোনো উদ্যোগ নেয় না, এমনকি বেনাপোলে প্রতিষ্ঠানটির স্থায়ী কোনো অফিসও নেই।

প্রায় দুই মাস আগে একটি ক্রেনের তার ছিঁড়ে এক শ্রমিক নিহত এবং আরেক শ্রমিক আহত হন। সে সময় বন্দর কর্তৃপক্ষ ক্ষতিপূরণ ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেও দুই মাস পেরিয়ে গেলেও বাস্তবে কোনো সহায়তা দেওয়া হয়নি।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক (৯২৫) ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, নতুন ক্রেন ও ফর্কলিফ্ট সরবরাহ, ন্যায্য মজুরি নির্ধারণ, শ্রমিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের জন্য বাস্তব আর্থিক সহায়তা না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

কর্মবিরতি ও সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক সহিদ আলী, ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু এবং দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা।

আরও উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন, ৯২৫-এর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, প্রচার সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ সবুজ হোসেন ও কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান।

ShareTweetPin
Previous Post

গণমাধ্যমগুলো বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

Next Post

ভারতের আপত্তিতে বাংলাদেশকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে না নেপাল

Related Posts

তারল্য ব্যবস্থাপনায় ইসলামী ব্যাংকগুলোর জন্য ৩২ হাজার কোটি টাকার সুকুক
Uncategorized

তারল্য ব্যবস্থাপনায় ইসলামী ব্যাংকগুলোর জন্য ৩২ হাজার কোটি টাকার সুকুক

November 24, 2026
3
দেশের ব্যাংকগুলোতে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা
Uncategorized

দেশের ব্যাংকগুলোতে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা

November 24, 2026
3
২২ হাজার ২১৩ কোটি টাকায় নির্মিত হযরত শাহজালাল বিমানবন্দর থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর
Uncategorized

২২ হাজার ২১৩ কোটি টাকায় নির্মিত হযরত শাহজালাল বিমানবন্দর থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

November 23, 2026
7
৮০০ কোটি টাকার উদ্যোগে সৃজনশীল খাতে ৫ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা
Uncategorized

৮০০ কোটি টাকার উদ্যোগে সৃজনশীল খাতে ৫ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা

November 23, 2026
9
১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকার প্রকল্পে মাত্র ৩ ঘণ্টায় যাওয়া যাবে চট্টগ্রাম সাগরিকা থেকে  ঢাকা
Uncategorized

১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকার প্রকল্পে মাত্র ৩ ঘণ্টায় যাওয়া যাবে চট্টগ্রাম সাগরিকা থেকে ঢাকা

November 23, 2026
6
উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
Uncategorized

উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

November 23, 2026
9
Next Post
ভারতের আপত্তিতে বাংলাদেশকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে না নেপাল

ভারতের আপত্তিতে বাংলাদেশকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে না নেপাল

No Result
View All Result

সাম্প্রতিক

তারল্য ব্যবস্থাপনায় ইসলামী ব্যাংকগুলোর জন্য ৩২ হাজার কোটি টাকার সুকুক

দেশের ব্যাংকগুলোতে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা

২২ হাজার ২১৩ কোটি টাকায় নির্মিত হযরত শাহজালাল বিমানবন্দর থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

৮০০ কোটি টাকার উদ্যোগে সৃজনশীল খাতে ৫ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা

১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকার প্রকল্পে মাত্র ৩ ঘণ্টায় যাওয়া যাবে চট্টগ্রাম সাগরিকা থেকে ঢাকা

উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In