ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

বৃক্ষরোপণ কর্মসূচিতে ৫৩ কোটি টাকার প্রণোদনা সরকারের

June 10, 2026
0 0
0
বৃক্ষরোপণ কর্মসূচিতে ৫৩ কোটি টাকার প্রণোদনা সরকারের

দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করতে ২০২৫-২৬ অর্থবছরে ৫৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকার কৃষি প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছে কৃষি মন্ত্রণালয়। এ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার কৃষকদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চারা বিতরণের পাশাপাশি কৃষকদের মধ্যে জৈব সার, বাঁশের খুঁটি এবং প্রয়োজনীয় অন্যান্য উপকরণও সরবরাহ করা হবে।

মোট বরাদ্দের মধ্যে চারা সংগ্রহে ১২ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা, জৈব সার বিতরণে ১৯ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা, বাঁশের খুঁটির জন্য ৮ কোটি ১৪ লাখ টাকা, পরিবহন ব্যয়ে ৭ কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকা এবং আনুষঙ্গিক খাতে ৫ কোটি ২০ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

চারার ধরন অনুযায়ী কর্মসূচিকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি চারার সঙ্গে কৃষকরা ৩০ কেজি জৈব সার এবং একটি করে বাঁশের খুঁটি বিনামূল্যে পাবেন। নারিকেল চারার জন্য সর্বোচ্চ ৪১০ টাকা এবং অন্যান্য ফলদ, বনজ ও ঔষধি চারার জন্য ২৪০ থেকে ৩১০ টাকা পর্যন্ত ব্যয় নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় সারাদেশে ১৬ লাখ ২৮ হাজার বাঁশের খুঁটি এবং ৪৮ হাজার ৮৪০ মেট্রিক টন জৈব সার বিতরণ করা হবে। একজন কৃষক বা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচটি চারা গ্রহণ করতে পারবেন। বসতবাড়ি, পতিত জমি, খালপাড়, সড়কের ধারের খালি জায়গা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা যাবে।

স্বচ্ছতা নিশ্চিত করতে উপকারভোগীদের তালিকা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের। কৃষক কার্ডের মাধ্যমে পরিচয় যাচাই করে উপকরণ বিতরণ করা হবে। কার্ড না থাকলে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের ভিত্তিতে নিবন্ধন করা হবে। তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধির বাইরে অন্য কাউকে উপকরণ দেওয়া যাবে না।

সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা অনুসরণের পাশাপাশি কোনো অবস্থাতেই বরাদ্দের অতিরিক্ত অর্থ ব্যয় না করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বরাদ্দের অর্থ ছাড় করা হবে এবং জেলা ও উপজেলা পর্যায়ের বাস্তবায়ন কমিটিগুলো পুরো কার্যক্রম তদারকি করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম জানিয়েছেন, চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন এবং শিগগিরই বিতরণ কার্যক্রম শুরু হবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ বলেন, আগামী ১৩ জুন কক্সবাজারের চকরিয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে। একই দিনে দেশের সব জেলা ও উপজেলায় চারা বিতরণ শুরু হবে। তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপজেলা ও জেলা পর্যায়ে কৃষক তালিকা চূড়ান্ত হওয়ার পর নির্ধারিত তথ্যছক পূরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঠাতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

ShareTweetPin
Previous Post

দেশের সব জেলা পরিষদ পাচ্ছে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ

Next Post

হরমুজ সংকটেও ইউরোপে বাড়ছে সৌদি জেট ফুয়েল রপ্তানি

Related Posts

যে সুখবর দিলেন ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Uncategorized

যে সুখবর দিলেন ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

September 23, 2026
2
যে কারণে পুলিশের উর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে করা হলো বদলি
Uncategorized

যে কারণে পুলিশের উর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে করা হলো বদলি

September 22, 2026
1
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দুর্নীতি মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা
Uncategorized

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দুর্নীতি মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা

September 22, 2026
3
আলোচনা ছাড়াই  বাড়ল অফডক চার্জ, অর্ডার কমার আশঙ্কা ব্যবসায়ীদের
Uncategorized

আলোচনা ছাড়াই বাড়ল অফডক চার্জ, অর্ডার কমার আশঙ্কা ব্যবসায়ীদের

September 22, 2026
3
বঙ্গোপসাগরে নিম্নচাপ বাংলাদেশে কি হানবে আঘাত; বাড়তে পারে বৃষ্টি বা গরম
Uncategorized

বঙ্গোপসাগরে নিম্নচাপ বাংলাদেশে কি হানবে আঘাত; বাড়তে পারে বৃষ্টি বা গরম

September 22, 2026
3
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
Uncategorized

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

September 21, 2026
4
Next Post
হরমুজ সংকটেও ইউরোপে বাড়ছে সৌদি জেট ফুয়েল রপ্তানি

হরমুজ সংকটেও ইউরোপে বাড়ছে সৌদি জেট ফুয়েল রপ্তানি

No Result
View All Result

সাম্প্রতিক

যে সুখবর দিলেন ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে কারণে পুলিশের উর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে করা হলো বদলি

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দুর্নীতি মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা

আলোচনা ছাড়াই বাড়ল অফডক চার্জ, অর্ডার কমার আশঙ্কা ব্যবসায়ীদের

বঙ্গোপসাগরে নিম্নচাপ বাংলাদেশে কি হানবে আঘাত; বাড়তে পারে বৃষ্টি বা গরম

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In