ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী

June 7, 2026
0 0
0
ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা ক্রমেই বাড়ছে। সেই চাহিদাকে কাজে লাগাতেই ২০৩০ সালের মধ্যে ভারতে ডেটা সেন্টার প্রকল্পে ৩ লাখ কোটি রুপির (৩০ বিলিয়ন ডলার) বেশি বিনিয়োগ করতে চলেছেন অস্ট্রেলীয়-বাংলাদেশি শিল্পপতি রবিন খুদা।

রবিনের প্রতিষ্ঠিত ডেটা সেন্টার এয়ারট্রাঙ্ক-এর নেপথ্যে রয়েছে মার্কিন বেসরকারি ইক্যুইটি সংস্থা ব্ল্যাকস্টোন।

এ বিনিয়োগের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন রবিন। বৈঠকের পরেই এই ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার প্রকাশিত একটি বিবৃতিতে এয়ারট্রাঙ্ক জানিয়েছে, গোটা ভারতজুড়ে তারা প্রায় পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছে।

এক্স নরেন্দ্র মোদি বলেছেন, ‘এ ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং ও এআইয়ের আন্তর্জাতিক হাব হিসেবে ভারতের অবস্থানকে আরও মজবুত করবে। একইসঙ্গে এটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, স্থানীয় সরবরাহ চেইনকে সহায়তা করবে এবং উদ্ভাবনমুখী প্রবৃদ্ধিতে গতি আনবে।’

সবচেয়ে বড় প্রকল্পটি তৈরি হবে পশ্চিমাঞ্চলের রাজ্য মহারাষ্ট্রে। চলতি সপ্তাহের শুরুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এক্সে জানান, এয়ারট্রাঙ্ক তার রাজ্যে তিন গিগাওয়াটের একটি ডেটা সেন্টার হাব তৈরি করবে। এর জন্য প্রায় ২ লাখ কোটি রুপি করা হবে। মুম্বইয়ের অদূরে রায়গড়ে এই প্রকল্পের জন্য জমি কিনতে ইতিমধ্যেই লেটার অভ ইনটেন্টে সই করেছে সিডনিভিত্তিক সংস্থাটি।

ই-মেইলের মাধ্যমে ফোর্বস এশিয়াকে এয়ারট্রাঙ্কের সিইও রবিন খুদা বলেন, ‘আমাদের উচ্চাকাঙ্ক্ষার মাত্রার সঙ্গে ভবিষ্যতের চাহিদার মাত্রা মিলে যাওয়ার সম্ভাবনা যে অল্প কয়েকটি বাজারে রয়েছে, ভারত তার অন্যতম।

‘প্রতিটি বাজারেরই নিজস্ব শক্তি আছে, কিন্তু ভারতের প্রবৃদ্ধির গতিপথ অনন্য। বিপুল জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও এআই নিয়ে উচ্চাকাঙ্ক্ষার এই সমন্বয় অন্য কোথাও পাওয়া কঠিন।’

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমশ নিজেদের উপস্থিতি শক্তিশালী করছে এয়ারট্রাঙ্ক। বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং, ভারত, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে তাদের কাজকর্ম চলমান আছে।

গত এপ্রিলে এয়ারট্রাঙ্ক মুম্বাইয়ের ডেটা সেন্টার নির্মাতা লুমিনা ক্লাউডইনফ্রা-কে অধিগ্রহণ করে। এই সংস্থাটির প্রতিষ্ঠাতা ছিল এয়ারট্রাঙ্কের অংশীদার ব্ল্যাকস্টোন। ভারতজুড়ে ৬০০ মেগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে লুমিনার। এজন্য তারা ৫ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারে।

রবিন বলেন, ‘লুমিনার মাধ্যমে এই বাজারে ঢোকার আগে থেকেই আমরা ভারত সম্পর্কে যথেষ্ট আশাবাদী ছিলাম। চলতি সপ্তাহে সরকারের নেতাদের সঙ্গে আলোচনার পর আমরা সেই প্রতিশ্রুতি আরও দ্বিগুণ করতে চাইছি। আমরা স্পষ্ট বার্তা পেয়েছি যে ভারত বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী প্রজন্মের এআই ও ক্লাউড অবকাঠামোর ক্ষেত্রে প্রতিযোগিতা করতেও তারা দৃঢ়প্রতিজ্ঞ। এই অবকাঠামো আগামী কয়েক প্রজন্ম ধরে ভারতের শিল্প ও অর্থনীতিকে বদলে দেবে।’

ডেটা সেন্টারের এই রমরমা ভারতীয় ধনকুবেরদেরও আকৃষ্ট করছে। আগামী কয়েক বছরে ভারতজুড়ে ডেটা সেন্টার ও অন্যান্য ডিজিটাল অবকাঠামো প্রকল্পে প্রায় ১০০ বিলিয়ন ডলার করে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে মুকেশ আম্বানির নিয়ন্ত্রণাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি এন্টারপ্রাইজেসের।

ফোর্বসের রিয়েল-টাইম ডেটা অনুযায়ী, এই মুহূর্তে রবিন খুদার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২.১ বিলিয়ন ডলার। বাংলাদেশে জন্ম নেওয়া এই ব্যবসায়ী বর্তমানে অস্ট্রেলিয়ার ধনীতম ব্যক্তিদের অন্যতম।

২০১৫ সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন রবিন। তার হাত ধরেই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিষ্ঠানটির শক্তিশালী উপস্থিতি তৈরি হয়েছে।

২০২৪ সালে ১৬ বিলিয়ন ডলারের চুক্তির মাধ্যমে এয়ারট্রাঙ্ককে অধিগ্রহণ করে ব্ল্যাকস্টোন ও কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। তবে এখনও এই কোম্পানিতে ছোট হলেও মূল্যবান অংশীদারিত্ব ধরে রেখেছেন রবিন।

ShareTweetPin
Previous Post

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

Next Post

দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

Related Posts

তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
Uncategorized

তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

June 15, 2026
4
দিল্লিতে জাহেদ উর রহমানের সাথে যা ঘটেছিল
Uncategorized

দিল্লিতে জাহেদ উর রহমানের সাথে যা ঘটেছিল

June 15, 2026
5
প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
Uncategorized

প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

June 15, 2026
3
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
Uncategorized

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

June 15, 2026
3
দায়িত্ব গ্রহণ করলেন নতুন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
Uncategorized

দায়িত্ব গ্রহণ করলেন নতুন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন

June 15, 2026
4
ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
Uncategorized

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক

June 15, 2026
2
Next Post
দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

No Result
View All Result

সাম্প্রতিক

তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

দিল্লিতে জাহেদ উর রহমানের সাথে যা ঘটেছিল

প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দায়িত্ব গ্রহণ করলেন নতুন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In