ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

যুক্তরাষ্ট্রে অবস্থান ধরে রাখলেও ইইউসহ অন্যান্য বাজারে পোশাক রপ্তানি কমেছে

June 6, 2026
0 0
0
যুক্তরাষ্ট্রে অবস্থান ধরে রাখলেও ইইউসহ অন্যান্য বাজারে পোশাক রপ্তানি কমেছে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে সামগ্রিকভাবে দেশের রপ্তানি আয় কমেছে। রপ্তানি আয় হ্রাসের এই ধারা দেখা গেছে পোশাক খাতেও।

বাংলাদেশে তৈরি পোশাকের একক বড় বাজার যুক্তরাষ্ট্রে কোনো মতে রপ্তানির ধারা অব্যাহত থাকলেও ইইউসহ অন্য সব বাজারে কমেছে।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই–মে সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিরে আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের রপ্তানি আয়ের তুলনায় ৩ দশমিক ৪১ শতাংশ কম।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মে পর্যন্ত ১১ মাসে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৩ হাজার ৬৫৫ কোটি ডলার।বাংলাদেশের পোশাকের প্রধান রপ্তানি বাজার ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।

আলোচিত ১১ মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক খাতের বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে অবস্থান ধরে রাখতে পারেনি। এ সময়ে মোট আরএমজি রপ্তানির ৪৯ দশমিক ১৫ শতাংশ এসেছে এ বাজার থেকে।
ইইউতে রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৭৩৬ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮৮ শতাংশ কম। আগের বছরের একই সময়ে ইউরোপিয় ইউনিয়নে রপ্তানি হয়েছিল ১ হাজার ৮২৫ কোটি ডলার।দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। আলোচিত ১১ মাসে পোশাক রপ্তানি হয়েছে ৭০২ কোটি ৮৩ লাখ ডলার, যা মোট তৈরি পোশাক রপ্তানির ১৯ দশমিক ৯০ শতাংশ। এ বাজারে আগের বছরের তুলনায় পোশাক রপ্তানি কমেছে শুন্য দশমিক শুন্য ৪ শতাংশ। আগের বছরের একই সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছিল ৭০৩ কোটি ১১ লাখ ডলার।

কানাডার বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। দেশটিতে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১২৩ কোটি ডলার, যা মোট রপ্তানির ৩ দশমিক ৪৭ শতাংশ। আগের বছরের তুলনায় এ বাজারে রপ্তানি ২ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের বছরে কানাডায় পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ১২০ কোটি ডলার। অন্যদিকে, যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৪০২ কোটি ডলার, যা মোট রপ্তানির ১১ দশমিক ৩৮ শতাংশ। এ বাজারে রপ্তানি শুন্য দশমিক ৫০ শতাংশ কমেছে।

প্রধান দুই রপ্তানি বাজার ইউরোপিয় ইউনিয়ন ও যুক্তেরাষ্ট্রের বাজারের বাইরে অপ্রচলিত (নন-ট্র্যাডিশনাল) বাজার হিসাবে অন্যান্য দেশগুলোতে রপ্তানি হয়। এই দেশগুলোতে পোশাক রপ্তানি আয়ের পরিমান প্রায় ৬০০ কোটি ডলার। এ সব দেশের মধ্য অস্ট্রেলিয়া, জাপান, ভারত, চায়না, মেক্সিকো, রাশিয়া, তুরস্ক প্রায় ১৮টি দেশে পোশাক রপ্তানি হয়। বিকল্প বাজারে হিসাবে এসব দেশকে বিবেচনা করা হয়। এসব বাজারে রপ্তানি বৃদ্ধির জন্য নতুন বাজারের প্রণোদনা দেওয়া হয়। কিন্তু রপ্তানি আয় হ্রাসের বৈশ্বিক পরিস্থিতির ছাপ নতুন এসব বাজারেও পড়েছে।

আলোচিত ১১ মাসে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৫৬৮ কোটি ডলার, যা মোট রপ্তানির ১৬ দশমিক ০৯ শতাংশ। তবে এ বাজারে রপ্তানি আগের বছরের তুলনায় ৫ দশমিক ৯৫ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৬০৪ কোটি ডলার।

অর্থবছরের ১১ মাসে সামগ্রিক রপ্তানি

সামগ্রিকভাবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) পোশাকসহ সব ধরনের পণ্য রপ্তানি থেকে মোট ৪ হাজার ৩৮০ কোটি ডলার আয় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ কম। গত বছর একই সময়ে প্রায় ৪৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

সদ্য সমাপ্ত মে মাসে দেশ থেকে ৪৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানির এই পরিমাণ আগের মাস অর্থাৎ এপ্রিলের তুলনায় বাড়লেও গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম।

অন্যদিকে গত মাসে আগের বছরের একই সময়ের তুলনায় শীর্ষ পাঁচ খাতের মধ্যে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং কৃষিপণ্য রপ্তানি কমেছে; রপ্তানি বেড়েছে পাট ও পাটজাত পণ্য এবং হোমটেক্সটাইল পণ্যের।

প্রদা/ডিও

ShareTweetPin
Previous Post

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার

Next Post

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Related Posts

কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাচ্ছেন বন্দীরা
Uncategorized

কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাচ্ছেন বন্দীরা

September 5, 2026
2
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি
Uncategorized

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি

September 3, 2026
2
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
Uncategorized

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

September 3, 2026
5
ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের
Uncategorized

ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

September 3, 2026
3
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়
Uncategorized

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

September 2, 2026
3
চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু
Uncategorized

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

September 2, 2026
7
Next Post
১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

No Result
View All Result

সাম্প্রতিক

কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাচ্ছেন বন্দীরা

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In