ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার

June 4, 2026
0 0
0
পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও চারজন কমিশনার আজ পদত্যাগ করেছেন।

কমিশনার মো. সাইফউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা সবাই ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি।’

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগ পত্র জমা দেন তারা।

সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পাশাপাশি যে চারজন কমিশনার পদত্যাগ করেছেন, তারা হলেন—মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।

পদত্যাগের পর যা বললেন বিএসইসি চেয়ারম্যান

পদত্যাগের পর দেওয়া এক বার্তায় রাশেদ মাকসুদ বলেন, ‘বিএসইসির চেয়ারম্যান হিসেবে গত ২১ মাস দায়িত্ব পালনের পর, এখন ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে আমি এই সরকারি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা এক চরম অস্থির সময়ে এই নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলাম এবং দায়িত্ব নিয়েই আইনি কাঠামো ও বাজারের শৃঙ্খলা ফেরাতে ব্যাপক সংস্কারের কাজে হাত দিয়েছিলাম। এই অল্প সময়ের মধ্যেই আমরা পাঁচটি বিধিমালার (মার্জিন, আইপিও, মিউচুয়াল ফান্ড, ডেট সিকিউরিটিজ এবং হুইসেলব্লোয়ার) প্রজ্ঞাপন জারি করেছি। এ ছাড়া সম্প্রতি করপোরেট সুশাসন, অডিট এবং করপোরেট পুনর্গঠন—এই তিনটি বিধিমালা বা নির্দেশিকার খসড়া জনমতের জন্য প্রকাশ করেছি।’

রাশেদ মাকসুদ আরও জানান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) মাধ্যমে প্রণয়নের জন্য ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন’ এবং ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন’-এর খসড়াও তৈরি করেছেন তারা।

বাজারের শৃঙ্খলা ফেরানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত জোরালো পদক্ষেপ নিয়েছিলাম এবং নিয়মকানুন মানা ও তা প্রয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। আমরা সব ধরনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক হস্তক্ষেপ দূর করেছিলাম। আইনের শাসন ও নিয়মিত স্টেকহোল্ডারদের (সংশ্লিষ্ট পক্ষগুলো) সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাজার, মধ্যস্থতাকারী এবং ইস্যুয়ারদের (শেয়ার ছাড়ার প্রতিষ্ঠান) স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছি।’

বিনিয়োগকারীদের সচেতনতা ও শিক্ষার প্রসারেও ব্যাপক অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার, শিক্ষার্থীদের মাধ্যমে ছোট ভিডিও প্রতিযোগিতা এবং প্রশাসনের তৃণমূল পর্যায়ে কাজ করার মাধ্যমে এই অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি।

বার্তায় সব সহকর্মী, স্টেকহোল্ডার এবং সরকারকে তাদের সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান রাশেদ মাকসুদ।

ShareTweetPin
Previous Post

ট্রাম্প প্রশাসনের কালো তালিকায় ‘ডিসকো’ শওকতের আনা জাহাজ

Next Post

ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের

Related Posts

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি
Uncategorized

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি

September 3, 2026
2
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
Uncategorized

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

September 3, 2026
2
ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের
Uncategorized

ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

September 3, 2026
3
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়
Uncategorized

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

September 2, 2026
1
চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু
Uncategorized

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

September 2, 2026
5
চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ
Uncategorized

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

September 1, 2026
3
Next Post
ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের

ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের

No Result
View All Result

সাম্প্রতিক

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In