ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

ইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান ‘গ্রাহক ফোরামের’

June 3, 2026
0 0
0
ইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান ‘গ্রাহক ফোরামের’

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণের দাবিতে ৩য় দিনের মতো আবারও সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু করেছেন ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যরা।

আজ বুধবার (৩ জুন) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।  মিছিলটি প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।

বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে ‘সচেতন গ্রাহক ফোরামের’ সভাপতি নুরুল নবি মানিক বলেন, ‘ব্যাংকটির চেয়ারম্যান পদে খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, যাকে জুলাই আন্দোলনের পর বাংলাদেশ ব্যাংকের কর্মীরা ব্যাংক থেকে তাড়িয়ে দিয়েছিল। কারণ সে সময় তিনি আগের সরকারের সময় আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। তাই এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করলে ব্যাংকের জন্য হুমকি তৈরি করবে।’

তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক। এ ব্যাংকটি ধ্বংস হয়ে গেলে দেশের অর্থনীতিও ধ্বংস হয়ে যাবে।’

নুরুল নবি বলেন, ‘তাই সরকারকে পরামর্শ দিতে চাই, এ ব্যাংকটি যেন সুষ্ঠভাবে পপরিচালিত হয়। এ জন্য নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করা হচ্ছে। এ ব্যাংকটি যাদের মাধ্যমে সমৃদ্ধি লাভ করেছিল, ব্যাংকের ম্যানেজমেন্টে তাদের দায়িত্ব তুলে দেওয়া হোক।’

তিনি বলেন, ‘এ ব্যাংকে আগেও যাকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনিও গ্রাহকদের সার্থ রক্ষা করেন নাই।’

উল্লেখ্য, সোমবার (১ জুন) নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের যোগদানের প্রথম দিনে তার নিয়োগ বাতিলের দাবিতে একই ব্যানারে আন্দোলনে নামা লোকজনের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন অবস্থান কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জলকামান ব্যবহারের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হন।

পরবর্তীতে মঙ্গলবার (২ জুন) সকাল থেকে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ব্যাংকটির প্রধান ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান খুরশীদ আলম বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ ‘এস আলমে’র সহযোগী। এস আলমের ‘দোসরদের’ বোর্ডে বহাল রাখলে ব্যাংকে পুনরায় ব্যাপক লুটপাটের আশঙ্কা রয়েছে। মূলত সাধারণ গ্রাহকদের আমানত ও স্বার্থ রক্ষার্থেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

এছাড়া গতকাল পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মুখে ৫ দফা দাবি উত্থাপন করে ‘সচেতন গ্রাহক ফোরাম’। দাবি আদায় না হলে আগামীতে লাগাতার কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনকারী গ্রাহকদের ঘোষিত ৫ দফা দাবির প্রথমটি হলো—ব্যাংকের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অবিলম্বে নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ। দ্বিতীয়ত, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনরায় ব্যাংকের দায়িত্ব ফিরিয়ে দিতে হবে। তৃতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকের জন্য যোগ্য নতুন গভর্নর নিয়োগ অথবা বর্তমান গভর্নরের পদত্যাগ নিশ্চিত করতে হবে। চতুর্থত, পূর্বে বিভিন্ন অনিয়মের দায়ে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ইসলামী ব্যাংকের সামনে বা আশেপাশে আসা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। এবং পঞ্চমত, এসব দাবি অনতিবিলম্বে পূরণ না হলে তীব্র ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ShareTweetPin
Previous Post

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক বসাতে চায় যুক্তরাষ্ট্র

Next Post

হযরত খানজাহান আলীর মাজারের দিঘি থেকে সরিয়ে ফেলা হচ্ছে কুমির

Related Posts

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল স্ত্রীর
Uncategorized

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল স্ত্রীর

June 3, 2026
1
দেশের মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হচ্ছে : অর্থমন্ত্রী
Uncategorized

দেশের মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হচ্ছে : অর্থমন্ত্রী

June 3, 2026
0
হযরত খানজাহান আলীর মাজারের দিঘি থেকে সরিয়ে ফেলা হচ্ছে কুমির
Uncategorized

হযরত খানজাহান আলীর মাজারের দিঘি থেকে সরিয়ে ফেলা হচ্ছে কুমির

June 3, 2026
0
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক বসাতে চায় যুক্তরাষ্ট্র
Uncategorized

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক বসাতে চায় যুক্তরাষ্ট্র

June 3, 2026
4
যুক্তরাষ্ট্র-ইরান ফের পাল্টাপাল্টি হামলা
Uncategorized

যুক্তরাষ্ট্র-ইরান ফের পাল্টাপাল্টি হামলা

June 3, 2026
2
আগামীকাল বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত
Uncategorized

আগামীকাল বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত

June 2, 2026
4
Next Post
হযরত খানজাহান আলীর মাজারের দিঘি থেকে সরিয়ে ফেলা হচ্ছে কুমির

হযরত খানজাহান আলীর মাজারের দিঘি থেকে সরিয়ে ফেলা হচ্ছে কুমির

No Result
View All Result

সাম্প্রতিক

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল স্ত্রীর

দেশের মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হচ্ছে : অর্থমন্ত্রী

হযরত খানজাহান আলীর মাজারের দিঘি থেকে সরিয়ে ফেলা হচ্ছে কুমির

ইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান ‘গ্রাহক ফোরামের’

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক বসাতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান ফের পাল্টাপাল্টি হামলা

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In