ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

May 31, 2026
0 0
0
ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

ইরাক ও ইরানের মতো দেশগুলোতে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশ করা ‘উচিত হয়নি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, নয় মাস আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণ না করলে এতক্ষণে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।

ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন।

ইরাক ও ইরানের যুদ্ধে জড়ানোকে একটি ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ইরাকের দিকে তাকান, আমাদের কত বড় ক্ষতি হয়েছে। আমরা কী যে এক বোকামি করেছি! আমাদের আসলে প্রথমেই সেখানে যাওয়া উচিত হয়নি।’

‘আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি, কিন্তু ইরানের সেই (পারমাণবিক) সক্ষমতা রয়েছে’, যোগ করেন তিনি।

ইরানে মার্কিন হামলার সাফাই গাইতে গিয়ে ট্রাম্প বলেন, ‘নয় মাস আগে আমরা যদি বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর আঘাত না হানতাম, তবে তাদের হাতে এখন পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। হয়তো আজ ইসরায়েল থাকত না, এমনকি মধ্যপ্রাচ্যেরও কোনো অস্তিত্ব থাকত না; তারপর সেখান থেকে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকত?’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ইরানের সেনাবাহিনীকে ধ্বংস করেনি।

ট্রাম্প বলেন, ‘তাদের সামরিক বাহিনীকে আমরা এক রকম স্পর্শ করিনি, কারণ আমরা মনে করি তাদের সেনাবাহিনী কিছুটা নমনীয়। তাদের অন্য কিছু লোক আছে যারা নমনীয় নয়, আমরা তাদের খতম করেছি। আমরা নেতৃত্বের বিভিন্ন অংশকে সরিয়ে দিয়েছি, কিন্তু তাদের সামরিক বাহিনীকে স্পর্শ করিনি।’

ট্রাম্প আরও বলেন, ‘মানুষ এটি শুনে অবাক হবে, কারণ যুদ্ধে যখন আপনি সবাইকে নিশ্চিহ্ন করে দেবেন, তখন এক ধরনের ভুল করা হয়; যার ফলে সেই দেশটি পরবর্তী ৪০ বছরেও নিজেকে পুনর্গঠন করতে পারে না।’

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো নেই বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘অসাধারণ চুক্তি’ করতে যাচ্ছে। আর সেটি না হলে ‘আমরা স্রেফ ফিরে গিয়ে ওদের সামরিকভাবে শেষ করে দেব’।

তবে তিনি চুক্তি করে ‘অসংখ্য জীবন রক্ষা করতেই’ আগ্রহী বলে মন্তব্য করেন ট্রাম্প। চুক্তি ‘সই করার সঙ্গে সঙ্গে [হরমুজ] প্রণালি খুলে দিতে পারব’ বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের নেতারা দরকষাকষিতে ‘অত্যন্ত দক্ষ’। তবে যুক্তরাষ্ট্র যা চায়, ধীরে ধীরে তা আদায় করে নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘এতে লম্বা সময় লাগবে। আমার কোনো তাড়াহুড়ো নেই। তাড়াহুড়ো করলে ভালো চুক্তি করতে পারব না। আর ধীরে ধীরে এগোলেও আমরা যা চাই, সেটি নিশ্চিতভাবেই পাচ্ছি। আর আমরা যা চাই, সেটি না পেলে অন্যভাবে শেষ করব।’

ShareTweetPin
Previous Post

জলসীমায় ঢুকতেই মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

Next Post

রাজস্ব তহবিল থেকে টাকা নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

Related Posts

চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
Uncategorized

চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

May 31, 2026
2
সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশ ক্ষতিগ্রস্ত হবে : প্রধানমন্ত্রী
Uncategorized

সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশ ক্ষতিগ্রস্ত হবে : প্রধানমন্ত্রী

May 31, 2026
3
রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড
Uncategorized

রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

May 31, 2026
5
রাজস্ব তহবিল থেকে টাকা নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
Uncategorized

রাজস্ব তহবিল থেকে টাকা নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

May 31, 2026
6
জলসীমায় ঢুকতেই মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
Uncategorized

জলসীমায় ঢুকতেই মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

May 31, 2026
5
জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Uncategorized

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

May 31, 2026
4
Next Post
রাজস্ব তহবিল থেকে টাকা নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

রাজস্ব তহবিল থেকে টাকা নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

No Result
View All Result

সাম্প্রতিক

চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশ ক্ষতিগ্রস্ত হবে : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

রাজস্ব তহবিল থেকে টাকা নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

জলসীমায় ঢুকতেই মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In